এক্সপ্লোর

Kolkata News: '..পশ্চিমবঙ্গে সক্রিয় হওয়ার চেষ্টা করছে আল কায়দা' ! দিল্লিতে বিস্ফোরণকাণ্ডের আবহে বাংলা-সহ সহ ৫ রাজ্যে অভিযান NIA-র

NIA Raid in 5 States Including Bengal : গোটা দেশে জঙ্গি জাল ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা, হাড়হিম করা একের পর এক তথ্য় প্রকাশ্যে! এমন আবহেই জঙ্গি দমনে পশ্চিমবঙ্গে অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি NIA। 

আবির দত্ত, শিবাশিস মৌলিক ও ঋত্বিক প্রধান, কলকাতা : দিল্লিতে বিস্ফোরণকাণ্ডের আবহে জঙ্গি দমনে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, হরিয়ানা ও গুজরাত-সহ ৫ রাজ্যে অভিযান চালাচ্ছে NIA। গোয়েন্দা সূত্রে দাবি পাকিস্তানের মদতে বাংলাদেশের মাটি ব্যবহার করে পশ্চিমবঙ্গে সক্রিয় হওয়ার চেষ্টা করছে আল কায়দা। ২০২৩ সালে গ্রেফতার হওয়া ৪ বাংলাদেশির সঙ্গে আল-কায়দা যোগ মেলে। সূত্রের দাবি, এরকম আরও অনেকে এজেন্ট ধরে ভারতে ঢুকে এরাজ্য থেকে ভুয়ো পরিচয়পত্র তৈরি করেছে। তারপর গুজরাতের আমেদাবাদে চলে গেছে। সেখান থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে চালাচ্ছে জঙ্গি কার্যকলাপ। 

আরও পড়ুন, দিল্লি বিস্ফোরণকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, '৪ শহরে একই সময়ে ধারাবাহিক বিস্ফোরণের ষড়যন্ত্র করেছিল আট জন'!

দিল্লিতে ভয়ঙ্কর বিস্ফোরণ!মৃতের সংখ্য়া বেড়ে ১৩ হওয়া! কেন্দ্রীয় সরকারের স্বীকার করে নেওয়া যে বিস্ফোরণ সন্ত্রাসী হানাই ছিল, ফরেন্সিক থেকে স্পষ্ট হয়ে যাওয়া যে চিকিৎসক উমর উন নবির বিস্ফোরণেই মৃত্য়ু হয়েছে! আর সেইসঙ্গে ফরিদাবাদের ডক্টর্স মডিউডলের ভয়ঙ্কর চক্রান্ত আস্তে আস্তে সামনে আসা,একাধিক গাড়ি ব্য়বহার করা! গোটা দেশে জঙ্গি জাল ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা। হাড়হিম করা একের পর এক তথ্য় সামনে আসছে! আর এই আবহেই জঙ্গি দমনে পশ্চিমবঙ্গে অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি NIA।
 
ভুয়ো পরিচয়পত্র তৈরি করে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ২০২৩ সালে ৪ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে গুজরাত ATS। তদন্তে উঠে আসে, তারা প্রত্যেকেই আল-কায়দা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। সূত্রের দাবি, এজেন্ট ধরে আরও অনেকে বাংলাদেশ থেকে এ রাজ্যে ঢুকেছিল। পশ্চিমবঙ্গে তাদের ভুয়ো পরিচয়পত্র তৈরি করা হয়। তারপর গুজরাতের আমেদাবাদে পৌঁছয়। এরপর দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পরে। এই সন্দেহভাজনদের খোঁজে ত্রিপুরা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, মেঘালয়, হরিয়ানা ও গুজরাত, এই ৫ রাজ্যে তল্লাশি চালাচ্ছে NIA। উত্তরবঙ্গ IG রাজেশ যাদব বলেন, দিল্লির ঘটনার পর থেকে উত্তরবঙ্গের সব জেলাকে সতর্ক করা হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু করেছি। ২৪ ঘণ্টা নাকা টেকিং হচ্ছে। সীমান্ত রক্ষী বাহিনী, BSF, SSB ওদের সঙ্গে মিলে কাজ করছি, যেহেতু আন্তর্জাতিক সীমান্ত আছে। 

 গোয়েন্দা সূত্রে দাবি ,সম্প্রতি বাংলাদেশ ও পাকিস্তানের সুসম্পর্কের জেরে ফের মাথাচাড়া দিয়েছে সন্ত্রাসবাদীরা। পাকিস্তানের মদতে বাংলাদেশের মাটি ব্যবহার করে পশ্চিমবঙ্গে সক্রিয় হওয়ার চেষ্টা করছে আল কায়দা। পশ্চিমবঙ্গ ছাড়াও মেঘালয় ও ত্রিপুরাতেও সন্ত্রাসের জাল ছড়ানোর চেষ্টা করছে তারা।  বুধবার শিলিগুড়ির মাটিগাড়া ও মুর্শিদাবাদের নবগ্রাম-সহ একাধিক জায়গায় অভিযান চালায় NIA। শুভেন্দু অধিকারী বলেছেন, মুর্শিদাবাদ তো একদম ঘাঁটি ওদের। এর আগে আনসারুল বাংলার শাদ শেখ ধরা পড়েছিল। এই রাজ্যেই তো খাগড়াগড় বিস্ফোরণ। এখানে ইসলামিক টেররিজম, পশ্চিমবঙ্গে হয় না তার কারণ এই চরমপন্থী শক্তিরা, তারা মনে করে এটা ওদের সেফ জায়গা। মমতা বন্দ্যোপাধ্যায় থাকার জন্য এটা ওদের কাছে সেফ জায়গা।

সূত্রের খবর, নাশকতার জন্য় টাকা জোগাড় ও জেহাদি আদর্শ প্রচার করে নেটওয়ার্ক বিস্তারই জঙ্গিদের মূল লক্ষ্য। ২০২৩ সালে ধৃতদের জেরা করে বাজেয়াপ্ত করা হয়েছিল বেশ কিছু নথি। সূত্রের খবর, সেই নথিতে লেখা ছিল স্লোগান...End Of India। দিল্লি বিস্ফোরণের পর পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে নিরাপত্তার কড়াকড়ি।দিঘার জগন্নাথ মন্দির ও অন্যান্য পর্যটন কেন্দ্রগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Anant Maharaj On Netaji:“ওকে দল থেকে বার করে দেওয়া উচিত”, নেতাজি সম্পর্কে অনন্ত মহারাজের মন্তব্যে কড়া পদক্ষেপের দাবি তথাগত রায়ের
“ওকে দল থেকে বার করে দেওয়া উচিত”, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে অনন্ত মহারাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তথাগত রায়ের
Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
Abhishek Banerjee: শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?

ভিডিও

Rampurhat Road Name Row| Netaji Subhas Chandra Bose-র নামাঙ্কিত রাস্তা Shyama Prasad Mukherjee-র নামে
Nirmal Ghosh Arrested | নির্মল ঘোষ গ্রেফতার হতেই পানিহাটিতে উৎসবের আবহ
Rampurhat Road Name Row |
Nirmal Ghosh Arrested |
Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget