এক্সপ্লোর

Nupur Sharma Update: বাড়তি সময় নয়, অবিলম্বে জেরার জন্য আসতে হবে, নূপুরকে জানিয়ে দিল পুলিশ

Prophet Remarks Row: গত শনিবার নূপুর শর্মার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করে কলকাতা পুলিশ। মঙ্গলবার নারকেলডাঙা থানায় ফের চিঠি দেন নূপুর শর্মা।

কলকাতা: পয়গম্বর মহম্মদকে (Prophet Remarks Row) নিয়ে তাঁর মন্তব্যে আগুন জ্বলেছে দেশে। অথচ বিজেপি থেকে সাসপেন্ড হওয়া নূপুর শর্মার (Nupur Sharma) হদিশ নেই। কলকাতাতেও (Kolkta Police) জিজ্ঞাসাবাদের জন্য পড়েছিল তাঁর। কিন্তু চিঠি লিখে হাজিরার জন্য় আরও সময় চেয়ে নিয়েছিলেন তিনি। কিন্তু তাঁকে সময় দিতে নারাজ পুলিশ (Kolkata News)। বরং পুলিশ অবিলম্বে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় বলে জানিয়ে দেওয়া হল। 

নূপুরকে বাড়তি সময় দিতে নারাজ পুলিশ

নূপুরের উপর আইনি চাপ আরও বাড়ল। কলকাতা পুলিশের সামনে হাজিরা দেওয়ার জন্য আরও সময় চেয়েছিলেন নূপুর। কিন্তু সূত্রের খবর, তাঁকে আর সময় দিতে নারাজ পুলিশ।

গত ২৭ মে বিতর্কিত মন্তব্য করেন বিজেপি-র (BJP) তৎকালীন জাতীয় মুখপাত্র নূপুর শৰ্মা। পুলিশে অভিযোগ দায়ের হয় তাঁর বিরুদ্ধে।  FIR দায়ের হয় নারকেলডাঙা এবং আর্মহার্স্ট স্ট্রিট থানাতেও। দু’টি থানা থেকেই নূপুর শর্মাকে তলব করে পুলিশ। কিন্তু তিনি হাজিরা দেননি। বরং প্রাণ সংশয়ের আশঙ্কা প্রকাশ করে চিঠি দেন।

আরও পড়ুন: Modi Government: নকভির জায়গায় স্মৃতি, পেলেন সংখ্যালঘু মন্ত্রকের বাড়তি দায়িত্ব, সিন্ধিয়ার হাতে ইস্পাত

গত শনিবার নূপুর শর্মার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করে কলকাতা পুলিশ। মঙ্গলবার নারকেলডাঙা থানায় ফের চিঠি দেন নূপুর শর্মা। এবারও তিনি প্রাণসংশয়ের আশঙ্কা প্রকাশ করে হাজিরার জন্য আরও সময় চান।

কিন্তু সূত্রের খবর, সাসপেন্ডেড বিজেপি নেত্রী নূপুরকে আর সময় দিতে রাজি নয় কলকাতা পুলিশ। কারণ, পুলিশ মনে করছে, নূপুর শর্মাকে এই বিষয়ে অবিলম্বে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তিনি যেন দ্রুত হাজিরা দেন, সে কথা নূপুরকে জানিয়ে দেওয়া হয়েছে পুলিশের তরফে।

পয়গম্বরকে বিতর্কিত মন্তব্য করেন নূপুর

সম্প্রতি সাসপেন্ডেড বিজেপি নেত্রী নূপুরের দায়ের একটি মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানায়, নিজে এক জন আইনজীবী হয়ে তিনি যা করেছেন, তা লজ্জার। তাঁর উচিত সারা দেশের কাছে ক্ষমা চাওয়া। তিনি দেশে অশান্তির বাতাবরণ তৈরি করেছেন। আজ গোটা দেশে যা চলছে, তার জন্য দায়ী তিনি।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Train News : পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget