এক্সপ্লোর

North 24 Pargana: খড়দায় শ্যুটআউটের ঘটনা, গুলিবিদ্ধ এক যুবক

North 24 Pargana News: ডোমপাড়া এলাকায় শ্যুটআউট। স্থানীয়দের অভিযোগ, গতকাল রাতে দু’পক্ষের সংঘর্ষ বাধে। তার জেরে আজ সকাল সাড়ে ১১টা নাগাদ গুলি চলে। এক যুবকের হাতে গুলি লাগে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: খড়দায় (Khardha) ফের শ্যুটআউট (Shootout)। দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে গুলি চলার অভিযোগ। গতকাল রাতে দু’পক্ষের সংঘর্ষ বাধে। আজ সকাল ১১টা নাগাদ গুলি চলে বলে অভিযোগ। গুলিবিদ্ধ এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ। কে কে এই ঘটনার সঙ্গে জড়িয়ে পুরো বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে। 

খড়দার (Khardha) ডোমপাড়া এলাকায় শ্যুটআউট। স্থানীয়দের অভিযোগ, গতকাল রাতে দু’পক্ষের সংঘর্ষ বাধে। তার জেরে আজ সকাল সাড়ে ১১টা নাগাদ গুলি চলে। এক যুবকের হাতে গুলি লাগে। তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ। হামলার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

কিছুদিন আগে জগদ্দলে জুটমিলে শ্যুটআউটের ঘটনা ঘটেছিল?

জগদ্দলে জুটমিলের শ্রমিককে শ্যুটআউট। খুনের পর বোমাবাজির অভিযোগ। পরপর বোমা ছোড়ার অভিযোগ। জগদ্দলের সার্কাস ময়দানে গুলিবিদ্ধ হন বছর চব্বিশের এক যুবক। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, চায়ের দোকানে চা খেতে এসেছিলেন ওই শ্রমিক। তখনই তার উপর আক্রমণ চালানো হয়। ঘিরে ধরে মারধর করার পরই তাঁকে গুলি করে খুন করা হয়। তবে কী কারণে এই হামলা, এর পিছনে কি কোনও রাজনৈতিক ঘটনা জড়িয়ে রয়েছে, তা খতিয়ে জানার চেষ্টায় রাজ্য পুলিশ।

এর আগে রাজ্যের পানিহাটি এলাকায় খুন হয়েছিলেন তৃণমূল নেতা। খুনের পর পালিয়ে দুষ্কৃতী ঝোপের মাঝে লুকিয়ে গেলে, ঝোপে আগুন ধরিয়ে দেয় এলাকাবাসী। এখন কথা হচ্ছে, রাজ্যে একাধিক খুনের ঘটনায় সিসিটিভি ফুটেজ থেকে দুষ্কৃতি ধরা হচ্ছে। তবে দুষ্কৃতিকে খুনের পর ধরা হচ্ছে। খুনের আগে প্ল্যান চৌপাট, এমন ঘটনা খুবই কম শোনা যায়। তাই একের পর এক খুনের ঘটনায় এবার ফের প্রশ্ন উঠল রাজ্যবাসীর নিরাপত্তা নিয়ে।

আরও পড়ুন: SSC দুর্নীতিকাণ্ডের প্রতিবাদে হাজরা মোড়ে বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
Panihati Incident: পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
North 24 Parganas News: শোভাযাত্রা থেকে পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধানের বাড়িতে 'হামলা', অভিযোগ বারাসাতে
শোভাযাত্রা থেকে পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধানের বাড়িতে 'হামলা', অভিযোগ বারাসাতে
BJP News: নিকাশি নালার জন্য ৮% তোলা চাওয়ার অভিযোগ, বিজেপি কর্মীকে তাড়া করলেন স্থানীয়রা, বেধড়ক মারধর
নিকাশি নালার জন্য ৮% তোলা চাওয়ার অভিযোগ, বিজেপি কর্মীকে তাড়া করলেন স্থানীয়রা, বেধড়ক মারধর

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget