এক্সপ্লোর

Basirhat Blast : বসিরহাটে ভয়ঙ্কর বিস্ফোরণ, রক্তাক্ত নাবালক, 'বোমা ফেটে জখম' বলছে স্থানীয়রা

Basirhat Blast Injury : পঞ্চায়েত ভোটের আগে বারবার বিভিন্ন জেলা থেকে আসছে বিস্ফোরণের খবর। বইছে রক্তস্রোত।

সমীরণ পাল, উত্তর চব্বিশ পরগনা :  গত কয়েকদিনে একাধিক জেলায় বিস্ফোরণ। কেউ আহত হয়েছেন। কারও মৃত্যু হয়েছে। শিশুরাও বিস্ফোরণের শিকার হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে বোমা ফেটে জখম হয়েছে এক কিশোর। উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় বিস্ফোরণে মৃত্যু হয়েছে বালিকার। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে বোমা ফেটে আঙুল বাদ গেছে এক ব্যক্তির। বীরভূমের সাঁইথিয়ায় বিস্ফোরণে উড়েছে পা। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণে মৃত তৃণমূলের বুথ সভাপতি ও ২ তৃণমূল কর্মী ! 

পঞ্চায়েত ভোটের আগে বারবার বিভিন্ন জেলা থেকে আসছে বিস্ফোরণের খবর। বইছে রক্তস্রোত। যাচ্ছে প্রাণ। এবার সেই তালিকায় বসিরহাট । বসিরহাটে বিস্ফোরণে জখম  হয়েছে এক নাবালক সহ ২ জন। বসিরহাটের রামনগরে রান্নাঘরে বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। আর এতে গুরুতর আহত হয়েছে এক নাবালক। আহত হয়েছেন সনিয়া বিবি নামে এক গৃহবধূও। বোমা ফেটে জখম, দাবি করছেন স্থানীয়রা। পুলিশ বোমা বিস্ফোরণের খবর স্বীকার করেনি। 

আরও পড়ুন: Gautam Adani: ৬০ বছরের জন্মদিনে ৬০ হাজার কোটি দান! এশিয়ার 'সেরা পরোপকারী'র তালিকায় আদানি

সম্প্রতি ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য। উঠছে বেশ কিছু প্রশ্ন । কীভাবে বিস্ফোরণ হল তৃণমূল নেতার বাড়িতে? সত্যিই বোমা বাঁধা হচ্ছিল সেখানে? না কি বাজি তৈরির কাজ চলছিল? যদি বাজিই তৈরি হয়, তা হলে গ্রামবাসীরা কখনও তা জানতে পারলেন না? এও কি সম্ভব? ৩ দিন পেরিয়ে গেলেও এখনও ধোঁয়াশা, পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে কী থেকে বিস্ফোরণ ঘটল? সোমবার যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় তার জেরে পরদিন এলাকায় বসানো হয়েছে বিশাল পুলিশ পিকেট। মঙ্গলবার দুপুরে অবশেষে ফরেন্সিক টিম আসে।  শুক্রবার ওই বিস্ফোরণের পর বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে মেলে এক তৃণমূল নেতা সহ তিনজনের দেহ।  

কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে, শুক্রবার রাতে ভূপতিনগরের নাড়ুয়া বিরলা গ্রামে তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয়। উদ্ধার হয় তৃণমূল নেতা ও দুই তৃণমূল কর্মী লালু মান্না ও বিশ্বজিৎ গায়েনের ঝলসানো দেহ। রহস্য বাড়িয়ে তিনটি মৃতদেহ মেলে আলাদা আলাদা জায়গা থেকে। বিস্ফোরণের কারণ ও নেপথ্যে কারা রয়েছে, সে প্রশ্নের উত্তর এখনও মেলেনি। 

                                                                                                 

সেরা শিরোনাম

Bulldozer Action: টাকিতে চলল বুলডোজার, ইছামতীর গা ঘেঁষে তৈরি তৃণমূল নেতার বেআইনি হোটেল ভাঙার কাজ শুরু
টাকিতে চলল বুলডোজার, ইছামতীর গা ঘেঁষে তৈরি তৃণমূল নেতার বেআইনি হোটেল ভাঙার কাজ শুরু
TMC Councillor Arrested: তোলাবাজির অভিযোগে গ্রেফতার পানিহাটির তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাস
তোলাবাজির অভিযোগে গ্রেফতার পানিহাটির তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাস
News Live Updates: কোন্নগরে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বিক্ষোভ
কোন্নগরে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বিক্ষোভ
Kolkata News: ফোর্ট উইলিয়াম এলাকায় সিআরপিএফের পোশাক পরে ঘোরাফেরা, ধৃত 'ভুয়ো' জওয়ান
ফোর্ট উইলিয়াম এলাকায় সিআরপিএফের পোশাক পরে ঘোরাফেরা, ধৃত 'ভুয়ো' জওয়ান

ভিডিও

Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস
Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের
Debraj Chakraborty : ১৩০০ কোটি টাকার সম্পত্তি দেবরাজের? গ্রেফতারির পর বড় অভিযোগ তরুণজ্যোতির
Humayun Kabir : মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম', হুমায়ুনের বাড়িতে পুলিশ! ধরাল নোটিস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget