এক্সপ্লোর

Arjun Singha: BJP নেতা অর্জুনকে ফের তলব, টেন্ডার দুর্নীতির তদন্তে প্রাক্তন সাংসদের পুত্রেরও পড়ল ডাক

Arjun Singha Summoned By Barrackpore Commissionerate : ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে তলব ব্যারাকপুর কমিশনারেটের..

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বিজেপি নেতা অর্জুন সিংহকে (BJP Leader Arjun Sinha) ফের তলব। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে তলব ব্যারাকপুর কমিশনারেটের। প্রিয়াঙ্গু পাণ্ডের বাড়ির বিতর্কিত জমি নিয়ে ভাটপাড়া পুরসভার দায়ের করা মামলায় তলব। আগামীকাল বেলা ১২টায় ব্যারাকপুর DD অফিসে তলব কমিশনারেটের গোয়েন্দা বিভাগের। (Municipality Tender Corruption) পুরসভার টেন্ডার দুর্নীতির তদন্তে অর্জুনপুত্র পবন সিংহকে আগামীকালই তলব CID-র।

দুই পৃথক মামলায় ভাটপাড়ার বিজেপি নেতা অর্জুন সিং ও তার ছেলে পবন সিংকে একই দিনে তলব। বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের বাড়ির বিতর্কিত জমি সংক্রান্ত মামলায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে তলব করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। অন্যদিকে, ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতির তদন্তে পবন সিংকে তলব করেছে সিআইডি। 

একই দিনে বাবা-ছেলেকে তলব। বাবাকে তলব করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ।আর ছেলেকে তলব করল সিআইডি। বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের বাড়ির বিতর্কিত জমি সংক্রান্ত মামলায় তাঁকে তলব করা অর্জুন সিংকে। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে তলব করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। বুধবার দুপুর ২টো নাগাদ তলব করা হয়েছে তাঁকে।

ব্যারাকপুর বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ অর্জুন সিংহ বলেন, নতুন ভাইরাস বের হচ্ছে। এই ভাইরাসের মধ্য়ে, এই যে সব অ্যালার্ট জারি হচ্ছে, এরা এইসব ডাকতে পারে কি না পারে, এটাও একটা আইনের ব্যাপার আছে। জানতে হবে। HMVP. এই ব্যাপারটাও আমাকে জানতে হবে, যে এই সময় এরা ডাকতে পারে কি না পারে, এই একটা বড় প্রশ্ন আছে। আমরা যখন কোর্টে যাব, এই প্রশ্নটা করব। 
 
বিজেপি নেতা  প্রিয়াঙ্গু পাণ্ডে বলেন, পুরসভার জমি থাকলে আমার ওপরে মামলা করত। অর্জুন সিংহকে কেন ডেকেছে? অর্জুন সিংজির ম্যাটারটা কোথা থেকে আসে? অর্জুন সিংহকে নোটিস করার মানে হচ্ছে অর্জুন সিংহ আর প্রিয়াঙ্গু পাণ্ডেকে যেকোনওভাবে হ্যারাস করা যায়। ২০১৮ সালে তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভার তরফে বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। অবৈধভাবে বাড়ি নির্মাণের অভিযোগে মামলাটি দায়ের করে ভাটপাড়া পুরসভা। সেই মামলার তদন্ত করতে,২১ ডিসেম্বর প্রিয়াঙ্গুর বাড়িতে পৌঁছন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। যা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেন জগদ্দলের তৃণমূল বিধায়ক। 

জগদ্দল  তৃণমূল কংগ্রেসের বিধায়ক  সোমনাথ শ্যাম বলেন , 'বিদায়ী সাংসদ চেয়ারম্যান থাকাকালীন, একটা যৌথ এগ্রিমেন্ট হয়েছিল ভাটপাড়া পুরসভা এবং মাধুরি কনস্ট্রাকশন। যার প্রপ্রিয়েটর প্রিয়াঙ্গু পাণ্ডে। ২১০০০ স্কোয়ার ফিট বিল্ডিং বানানোর জন্য। সেই বিল্ডিংয়ের ২১০০০ স্কোয়ার ফিটের মধ্য়ে ২১০০ স্কোয়ারফিট ভাটপাড়া পুরসভা পাওয়ার কথা।  ২১০০০ স্কোয়ারফিটের যে এগ্রিমেন্ট ছিল, সেই এগ্রিমেন্টকে ভায়োলেট করে সেখানে ৩৫০০০ স্কোয়ারফিটের নির্মাণ হয়েছে। '
 
বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে বলেন,' আজকের দিনে এনআইএ তদন্তটা এগিয়ে গেছে। এনআইএ তদন্তে অনেক তাড়াতাড়ি জগদ্দলের এমএলএ সোমনাথ শ্যাম জেলে যাবে। তাই জন্য সব হ্যারাস করার প্ল্যান করছে। 'অন্যদিকে, ২০২০ সালে ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতির তদন্তে, বুধবার অর্জুন সিংয়ের ছেলে ও ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিংকে তলব করেছে  সিআইডি। 

আরও পড়ুন, করোনার সঙ্গে বেশ কিছু মিল ! কী করে বুঝবেন HMP ভাইরাসে আক্রান্ত ? 'পার্থক্য' বোঝালেন চিকিৎসক

ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিংহ বলেন,  কালকে আমি নোটিস পেয়েছি রাত সাড়ে বারোটার সময় আমাকে নোটিস দেওয়ার জন্য এসেছে। আগে ডিডি করেছে। তারপরে সিআইডি এই কেসটা নিয়ে নিয়েছে। কিছুদিন আগে এমপি সাহেব, আমার বাবাকে ডেকেছে। এরপরে আমাকেও ডাকবে। কারণ ইলেকশন সামনে আসছে তো, এরকম হ্যারাসমেন্ট হবেই। বুধবার কি বাবা-ছেলে দুজনেই হাজিরা দেবেন? নাকি এড়িয়ে যাবেন? 

 

 

সেরা শিরোনাম

Baranagar Incident: আপনার মেয়ে কি খুব গেম খেলতেন ? এবিপি আনন্দ-র মুখোমুখি মৃতার বাবা, বরানগরে তরুণীর রহস্যমৃত্যু তদন্তে এবার চাঞ্চল্যকর তথ্য..
আপনার মেয়ে কি খুব গেম খেলতেন ? এবিপি আনন্দ-র মুখোমুখি মৃতার বাবা, বরানগরে তরুণীর রহস্যমৃত্যু তদন্তে এবার চাঞ্চল্যকর তথ্য..
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
CPM-BJP Clash: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
BJP Extortion Allegation: ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget