এক্সপ্লোর

Bhatpara News: ফের বোমার আতঙ্কে ভাটপাড়া, প্রশাসনিক অ-সহযোগিতার অভিযোগ স্থানীয়দের

Bombing In Bhatpara: তিন দিনও কাটল না। ফের বোমার আতঙ্ক ভাটপাড়ায়। এবারের ঘটনাস্থল ভাটপাড়া থানার বুড়ি বটতলার শালবাগান এলাকা। পর পর দুটি বোমার জেরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক।

সমীরণ পাল, ভাটপাড়া: তিন দিনও কাটল না। ফের বোমার (bomb) আতঙ্ক (fear) ভাটপাড়ায় (bhatpara)। 

বোমাবাজির অভিযোগ

এবারের ঘটনাস্থল ভাটপাড়া থানার বুড়ি বটতলার শালবাগান এলাকা। পর পর দুটি বোমার জেরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক। ঠিক কী কারণে বোমাবাজি সেটা এখনও স্পষ্ট নয়। বাসিন্দাদের বক্তব্য়, তাঁরা আতঙ্কে থাকলেও পুলিশ প্রশাসনের তরফে সহযোগিতা মিলছে না। অভিযোগ, বোমাবাজির প্রায় আট ঘণ্টা পর এসেছে ভাটপাড়া থানার পুলিশ। তার পরও তদন্তের গতিপ্রকৃতি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। 
গত ৯ জুলাই ভাটপাড়াতেই একটি নির্মীয়মাণ বাড়ির পিছন থেকে ৫০টি তাজা বোমা উদ্ধার ঘিরে হইচই পড়ে গিয়েছিল ওই এলাকায়। যদিও প্লাইউড দিয়ে ঢাকা বোমাগুলি কোথা থেকে এল জানা যায়নি। কে বা কারা রেখেছিল সেটা নিয়েও যথেষ্ট সংশয় ছিল। প্রশ্ন উঠতে শুরু করে, তবে দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হচ্ছে ভাটপাড়া-জগদ্দল এলাকা?

বিস্ফোরণ গত সপ্তাহে

বৃহস্পতিবার, ভাটপাড়ার নয়াবাজারে বিস্ফোরণে মৃত্যু হয় ২ জনের। বহুতলের একতলার গোডাউনে, বিস্ফোরণে প্রাণ যায় ২ জনের। কী থেকে বিস্ফোরণ, খতিয়ে দেখছে পুলিশ। এক সপ্তাহ আগে, গত শনিবার, ভাটপাড়ায়, ভর সন্ধেয়, ঘনবসতিপূর্ণ এলাকায়, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় ইমারতী ব্যবসায়ীকে। 
মাথা-সহ শরীরের একাধিক জায়গা গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ব্যবসায়ীর। এর ২৪ ঘণ্টার মধ্যে, মাত্র ২ কিলোমিটারের মধ্যে ফের শ্যুটআউট! জগদ্দলে, ১৯ বছরের তরুণকে তাঁর বাড়ির সামনে গুলি করে খুনের অভিযোগ ওঠে তাঁরই বন্ধুর বিরুদ্ধে। যার প্রেক্ষিতে অর্জুন সিংহ বলেছিলেন, 'অপরাধীদের এলাকা দখলের লড়াই চলছে বলেই শুনেছি। পুলিশ প্রশাসন তদন্ত করছে। অপরাধীরা শীঘ্রই ধরা পড়বে।' 

কিন্তু স্থানীয়দের বক্তব্য, আতঙ্কের এমন আবহ সত্ত্বেও প্রশাসন নির্বিকার। কী করবেন তাঁরা? এখনও উত্তর নেই। শুধু অসহায়তা বেড়ে চলেছে। 

আরও পড়ুন:লাল সতর্কতা মহারাষ্ট্রের ৬ জেলায়, বৃষ্টির ভ্রূকুটি মধ্যপ্রদেশেও

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget