এক্সপ্লোর

North 24 Parganas:অবৈধ চোরাচালানকারী অভিযোগে সীমান্ত লাগোয়া এলাকা থেকে বিএসএফের হাতে ধৃত ১

Illegal Arms Trading:ফের অবৈধ চোরাচালানকারী অভিযোগে বিএসএফের হাতে গ্রেফতার ১। বিএসএফের দাবি, ধৃতের থেকে ১টি দেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫টি তাজা কার্তুজ উদ্ধার হয়েছে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা:- ফের অবৈধ চোরাচালানকারী (Arms Smuggling)অভিযোগে বিএসএফের (BSF) হাতে গ্রেফতার ১। বিএসএফের দাবি, ধৃতের থেকে ১টি দেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫টি তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় মোতায়েন বিএসএফের ৬৮ ব্যাটালিয়নের সীমা চৌকি মাসিমপুরে।

কী জানা গেল?
গত কাল অর্থাৎ শনিবার, দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন সীমা চৌকি মাসিমপুরে ভারত-বাংলাদেশ সীমান্তে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে বিএসএফ সূত্রে খবর। সীমান্তরক্ষী বাহিনীর দাবি, সে ভারত থেকে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা করছিল। গোপন সূত্রে সেই খবর পান বিএসএফ আধিকারিকরা। তথ্য সম্পর্কে নিশ্চিত হতেই জওয়ানর সংশ্লিষ্ট এলাকাটি চার দিক থেকে ঘিরে ফেলেন। এর পর, বিএসএফের একটি দল কলাবাগানে দু'জন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পায়। সূত্রের খবর, তারা কৃষকের ছদ্মবেশে ছিল সেখানে এসেছিল। বিএসএফ জওয়ানরা তাদের ধরার জন্য এগোতেই পালানোর চেষ্টা করে দু'জন। এর মধ্যে একজনকে গ্রেফতার করা যায়, বলে জানায় সীমান্তরক্ষী বাহিনী। ধৃতের নাম আলি মন্ডল। সে উত্তর ২৪ পরগনার বাগদা থানার পাটকেলগাছা গ্রামের বাসিন্দা। 

কী উঠে এল?
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলি মন্ডল আন্তঃসীমান্ত চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে বিএসএফ সূত্রে খবর। সে আরও জানায়, শনিবার সকালে তারই গ্রামের বাসিন্দা সেলিম সাহজি একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচটি কার্তুজ দিয়ে সীমান্ত পার হয়ে বাংলাদেশের গোপালপুর গ্রামের বাসিন্দা আব্দুল মন্ডল ও রহিম মন্ডলের কাছে হস্তান্তর করার কথা বলেছিল। এই কাজে লালিম মন্ডল নামে আলির গ্রামের আর এক বাসিন্দাও সামিল ছিল বলে দাবি। তবে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। শনিবারের ঘটনা গত ২৪ ঘণ্টায় বিএসএফের দ্বিতীয় সফলতা। গত পরশু অর্থাৎ শুক্রবার, অন্য একটি ঘটনায়, ১১২ নম্বর ব্যাটালিয়নের সীমা চৌকি তারালীর জওয়ানরা সীমান্তে ২টি দেশি পিস্তল, ১টি তাজা কার্তুজ এবং ৩ কেজি গাঁজা উদ্ধার করেছিল বলে খবর। বাজেয়াপ্ত আগ্নেয়াত্র-সহ ধৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাগদা থানায় হস্তান্তর করা হয়েছে।  বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মুখপাত্র এ কে আর্য, বলেন, ' সীমান্তরক্ষী বাহিনী ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান বন্ধ করতে কঠোর পদক্ষেপ করছে।'  আরও জানান, বিএসএফের গোয়েন্দা বিভাগ অস্ত্র চোরাচালানের বিষয়ে আরও তথ্য সংগ্রহ করছে। 

আরও পড়ুন:শ্রমিককে কাজ থেকে বসিয়ে দেওয়ায় প্রতিবাদ, কাজ বন্ধ ভাটপাড়ার জুটমিলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget