এক্সপ্লোর

North 24 Pargana: 'আয় ব্যয়ের হিসেব দেননি', পুরভোটে প্রার্থী পদ পেলেন না প্রাক্তন তৃণমূল কোঅর্ডিনেটর

‘আগের পুরভোটে হিসেব দেননি আয় ব্যয়ের। জবাব দেননি শোকজেরও।’ যার জেরে এবারের ভোটে প্রার্থী হতে পারবেন না, উত্তর ২৪ পরগনার বারাসাত পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কোঅর্ডিনেটর দীপক দাশগুপ্ত।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: আয় ব্যয়ের হিসেব না দেওয়ার অভিযোগ। এবার পুরভোটে প্রার্থী হতে পারছেন না উত্তর ২৪ পরগনার বারাসাত পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কোঅর্ডিনেটর দীপক দাশগুপ্ত। নেপথ্যে চক্রান্ত আছে বলে প্রতিক্রিয়া তৃণমূল নেতার। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।

‘আগের পুরভোটে হিসেব দেননি আয় ব্যয়ের। জবাব দেননি শোকজেরও।’ যার জেরে এবারের ভোটে প্রার্থী হতে পারবেন না, উত্তর ২৪ পরগনার বারাসাত পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কোঅর্ডিনেটর দীপক দাশগুপ্ত। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর।

বৃহস্পতিবার বকেয়া পুরসভাগুলির ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে রাজ্য নির্বাচন কমিশন। বিভিন্ন জায়গায় যখন প্রার্থীতালিকা নিয়ে তৎপরতা চলছে, তখনই বারাসাতের তৃণমূল নেতা জানতে পারলেন, এবার আর ভোটে লড়াই করতে পারবেন না তিনি। 

বারাসাত পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কোঅর্ডিনেটর দীপক দাশগুপ্তের কথায়, পুরসভা থেকে ফোন আসে আমার কাছে, পুরসভা জানায় তাদের কাছে পরশু চিঠি আসে, সেই চিঠিতে উল্লেখ করা আছে শোকজের জবাব দিতে হবে, মনে হচ্ছে এরমধ্যে চক্রান্ত আছে, সবকিছু দেখে ব্যবস্থা নেব।

২০১৫-র পুরভোটে ৯ নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেসের হয়ে লড়াই করে জিতেছিলেন দীপক দাশগুপ্ত। ৬ মাস আগে তৃণমূলে যোগ দেন তিনি। তৃণমূলের তরফে জানানো হয়েছে, দীপক দাশগুপ্তকেই ফের প্রার্থী করার ঠিক ছিল। কিন্তু তিনি নথি জমা না দেওয়ায় তা আর সম্ভব হচ্ছে না।

বারাসাত সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অশনি মুখোপাধ্যায়ের কথায়, নথি উনি খুঁজে পাচ্ছে না, তাই জমা দিতে পারেননি, দুঃখজনক হলেও উনি প্রার্থী হতে পারছেন না।

আর এনিয়েই শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। এর আগে আয় ব্যয়ের হিসেব না দেওয়ার অভিযোগে, পশ্চিম মেদিনীপুরে বাতিল হয়েছে বিজেপির সম্ভাব্য তালিকায় থাকা বেশ কয়েকজন প্রার্থীর নাম। এবার একই কারণে প্রার্থী হতে পারছেন না বারাসাতের ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কোঅর্ডিনেটর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget