এক্সপ্লোর

Nawsad Siddique: নৌশাদের সভার পর দলীয় পতাকা ছেঁড়ার অভিযোগ, ISF-TMC সংঘর্ষ অশোকনগরে

ISF-TMC Clash in Panchayat Election: পঞ্চায়েত নির্বাচনের আগে আইএসএফ-তৃণমূল সংঘর্ষে উত্তেজনা উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: এখনও ভাঙড়ের ঘটনার স্মৃতি টাটকা। যার আঁচ এসে পড়েছিল কলকাতাতেও। অনেক জল ঘোলার পর, সদ্য় কিছুদিন আগেই জেল ছাড়া পেয়েছেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। আর এবার অশোকনগরে নৌশাদের সভার পর গুরুতর অভিযোগ তুলল দলীয় কর্মীরা। পতাকা ছেঁড়ার অভিযোগ ঘিরে বচসা। এবং তা হাতাহাতির আকার নেয় শেষ অবধি। পঞ্চায়েত নির্বাচনের আগে (Panchayat Election) এবার আইএসএফ-তৃণমূল সংঘর্ষে (TMC ISF Clash) উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরে (AshokNagar)। যদিও আইএসএফ-র তরফে অভিযোগের সুর চড়ানো হয়েছে শাসকদলের বিরুদ্ধে। 

আইএসএফ-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত অশোকনগর থানা অন্তর্গত দীঘরা মালিকবেড়িয়া পঞ্চায়েত এলাকার চাকসিমলী ৭১ নম্বর বুথ। প্রসঙ্গত, গতকাল অশোকনগর শ্রীকৃষ্ণপুরে উপস্থিত হয়েছিলেন ভাঙ্গরের বিধায়ক নৌশাদ সিদ্দিকি। বিশাল জনসভার মধ্যে শুরু করেছিলেন পঞ্চায়েত নির্বাচনের কাজ। তাতেই আইএসএফ-র কিছু কর্মীরা এলাকায় আইএসএফ-র পতাকা রাখেন। আর সেই পতাকাকে ঘিরেই শুরু হয় উত্তেজনা। অভিযোগ, আইএসএফ-র পতাকা একদল দুষ্কৃতী এসে ছিঁড়ে ফেলে ঘটনাস্থলে উপস্থিত হন আইএসএফ-র কর্মীরা। বচসায় জড়িয়ে পড়ে আই এসএফ-র কর্মীরা। ঘটনাচক্রে শুরু হয় হাতাহাতি। আক্রান্ত হন এক আইএসএফ-র কর্মী।

এরপর তড়িঘড়ি স্থানীয় কিছু লোকজন আইএসএফ-র কর্মীকে নিয়ে উপস্থিত হয় অশোকনগর রাজ্য সাধারণ হাসপাতালে। সেখানেই চলে প্রাথমিক চিকিৎসা। পরবর্তীতে আইএসএফ-র জেলা সভাপতি তাপস বন্দ্যোপাধ্যায় উপস্থিত হন এবং অশোকনগর থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। এবং তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ানোর ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে অশোকনগর থানার অন্তর্গত দীঘরা মালিকবেড়িয়া পঞ্চায়েত এলাকার চাকসিমলী এলাকায়। 

প্রসঙ্গত, ভাঙড়কাণ্ডের পর ৪২ দিন জেলবন্দি থেকে ৪ মার্চ ছাড়া পান আইএসএফ বিধায়ক। আজ ভাঙড়ে পা রাখার পর ফুলের মালা পরিয়ে স্বাগত জানানো হয় নৌশাদ সিদ্দিকিকে। সেই ভাঙড়ে দাঁড়িয়েই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন সেবার ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। বলেছিলেন, 'শান্তিপূর্ণ ভোট হলে পঞ্চায়েতে শাসককে খুঁজে পাওয়া যাবে না।'

আরও পড়ুন, বন্দুক উঁচিয়ে ঘুরছে কে, ভাইরাল ভিডিওর জেরে প্রশ্নে তৃণমূল কর্মী

অপরদিকে, ভাঙড়ের যে হাতিশালা থেকে গত ২১ জানুয়ারি অশান্তির সূত্রপাত। টেনে হিঁচড়ে নৌশাদকে গ্রেফতার করা হয়েছিল। জেলমুক্তির পর সেই হাতিশালা থেকেই মিছিল শুরু করেছিলেন নৌশাদ সিদ্দিকি। একদা শক্ত ঘাঁটি, এই ভাঙড়, এখন কার্যত তৃণমূলের গলার কাঁটা। লাগাতার অশান্তি। বিধানসভা ভোটে হার, এসবের নেপথ্য়ে অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে, তৃণমূলের অন্দরে কোন্দলের তত্ত্ব। পাশাপাশি, সম্প্রতি সংখ্যালঘু অধ্যুষিত সাগরদিঘিতে হার। সবে মিলে চিন্তা বাড়িয়েছে রাজ্য়ের শাসকদলের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Haroa: তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ২ বিজেপি কর্মী, হাড়োয়ায় ভাঙচুর দোকানে, এলাকায় উত্তেজনা
তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ২ বিজেপি কর্মী, হাড়োয়ায় ভাঙচুর দোকানে, এলাকায় উত্তেজনা
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget