এক্সপ্লোর

Madan Mitra: 'কীভাবে অস্ত্রের লক খুলতে হয় শিখবে তৃণমূলকর্মীরা', পঞ্চায়েত ভোটের মুখে বেফাঁস মদন

Madan Mitra Comments: বেআইনি অস্ত্র নিয়ে নৈহাটিতে দলীয় সভা শেষে বেফাঁস কামারহাটির তৃণমূল বিধায়কের

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বেআইনি অস্ত্রের ঝনঝনানি, রাজনৈতিক উত্তাপ, রক্তপাত। পঞ্চায়েত ভোটের আগে বাংলা জুড়ে এমনই দৃশ্য। উত্তর থেকে দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পশ্চিম মেদিনীপুর থেকে নদিয়া, একের পর এক জেলায় বোমাবাজির ঘটনা সামনে এসেছে। এবার সেই পঞ্চায়েত ভোটের মুখে কর্মীদের অস্ত্র প্রশিক্ষণের বিধান মদন মিত্রর (Madan Mitra)। 

কী বলেছেন কামারহাটির বিধায়ক? 

  • ‘আমাদের কাছে ভাল ট্রেনার আছে, প্রশিক্ষণ নেবে কর্মীরা’
  • ‘কোথায় কোথায় অস্ত্র পৌঁছচ্ছে জানলে সুবিধে হয়’
  • ‘আমাদের কাছে প্রাক্তন সেনাকর্মীরা আছে, তারাই শেখাবে’
  • ‘কীভাবে লক খুলতে হয়, ল্যাচ কি লাগাতে হয়, শিখবে তৃণমূলকর্মীরা’

আরও পড়ুন, ঝলমলে পাঞ্জাবি-পাজামা, হাত ভর্তি আংটি! বিধানসভায় 'কালারফুল' মদন

বেআইনি অস্ত্র নিয়ে নৈহাটিতে দলীয় সভা শেষে বেফাঁস কামারহাটির তৃণমূল বিধায়কের। মদন এও বলেন, "দিলীপবাবু বলেছেন যে, ওরা ওদের কর্মীদের ঘরে ঘরে অস্ত্র পৌঁছে দিচ্ছেন, এগুলো তারই হয়তো কোনও অংশ হবে। তবে আমি বলেছি, কোথায় কোথায় পৌঁছচ্ছেন জানতে পারলে, আমাদের সুবিধা হয়। আমাদের কর্মীরা ওগুলো নিয়ে নেবে, কারণ আমাদের কাছে ভাল ট্রেনার রয়েছে. এক্স-আর্মি, কর্নেল। প্র্যাকটিসটা করে রাখবে, যাতে বিজেপি ভাল ব্যবহার করতে পারে। শেখাবে, দেখাবে, যেমন অভিনয় শেখানো হয় না।"                                                                                      

মদনের কথায়, "আমাদের কর্মীরা তো টানতে শিখবে, ঢোকাতে শিখবে, ক্যাবিনেটটা কী করে খুলতে হয়, কী করে লকটা খুলতে হয়, ল্যাচ কী লাগাতে হয়, সেগুলো শিখবে। ফাঁকা মাঠ তো, গো...ও...ল।"

সম্প্রতি একের পর এক জেলায় বোমাবাজির ঘটনা সামনে এসেছে। কখনও বিস্ফোরণে হাত-পা উড়ে গিয়ে নিরীহ গ্রামবাসীর মৃত্যু হয়েছে। কোথাও রাজনৈতিক দ্বন্দ্বে বোমাবাজিতে হাত-পা খুইয়েছেন তৃণমূল কর্মী। বোমার আঘাত রক্তাক্ত করছে শৈশবকেও। গত ২৫ অক্টোবর, কাঁকিনাড়ায় রেললাইনের ধারে মজুত করে রাখা বোমা, বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয় এক শিশুর। বৃহস্পতিবারও কাঁকিনাড়া স্টেশনের কাছে লাইন থেকে তাজা বোমা উদ্ধার হয়। বুধবার মিনাখাঁয় মামার বাড়িতে বোমা ফেটে মৃত্যু হয় এক নাবালিকার। ঘটনায় নিহতের মামাকে গ্রেফতার করে পুলিশ! যিনি এলাকায় তৃণমূলের কর্মী বলেই পরিচিত।

এদিকে, একের পর এক ঘটনায় প্রশাসনের কপালেও চিন্তার ভাঁজ ক্রমশ চওড়া হচ্ছে। আর তা নিয়ে তেতে উঠেছে রাজনীতির ময়দান।

 

 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget