এক্সপ্লোর

Madan Mitra : হিন্দি গানের সঙ্গে রঙিন চশমায় মদনের নাচ, সঙ্গে হুঙ্কার, ডিসেম্বরে বড় যুদ্ধ আসছে!

Madan Mitra Viral Dance : জনপ্রিয় হিন্দি গানের সঙ্গে দেখা গেল মদন মিত্রকে। এ নিয়ে একটা ভিডিও ভাইরালও হয়।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : আবার আলোচনায় মদন মিত্র ( Madan Mitra )। মদন মিত্র মানেই চেনা লাইনের বাইরে গিয়ে কথা বলা। সোজাসাপ্টা কথা বলতে মদনের জুড়ি মেলা ভার ! গত বছর থেকে একাধিকবার গান গাইতে দেখা গিয়েছে মদন মিত্রকে। বিধানসভা ভোটের ( Assembly Election 2021 ) আগে বিরোধী শিবির থেকে ভোটে দাঁড়ানো অভিনেত্রীদের সঙ্গে রঙ খেলতেও দেখা যায় তাঁকে। এবার তাঁকে দেখা গেল নিমতায় তৃণমূলের বিজয়া সম্মিলনীর মঞ্চে হিন্দি গানের সঙ্গে নাচতে ।                  

জনপ্রিয় হিন্দি গানের সঙ্গে দেখা গেল মদন মিত্রকে। এ নিয়ে একটা ভিডিও ভাইরালও হয়। তাতে দেখা যায়, দলীয় কর্মীদের সঙ্গে নাচের তালে পা মেলাচ্ছেন মদন মিত্র। ওই মঞ্চেই তাঁকে বলতে শোনা যায়, ডিসেম্বরে বড় যুদ্ধ আসছে! তার জন্য কর্মীরা যেন প্রস্তুত থাকেন।                                

এর আগেও এই নিয়ে হুঙ্কার দেন মদন। কামারহাটির ১৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে তিনি বলেন, 'যাঁরা নির্দোষ , তাঁদের ফাঁসানোর  চেষ্টা করলে আগুন জ্বলবে', বেলঘরিয়ায় আয়োজিত বিজয়া সম্মিলনীতে হুঁশিয়ারি কামারহাটির তৃণমূল বিধায়ক (MLA) মদন মিত্রের (Madan Mitra)। তাঁর মতে, যে অন্যায় করবে ইডি সিবিআই তাকে ধরুক। কোনও অসুবিধা নেই। কিন্তু নির্দোষদের ফাঁসানোর চেষ্টা হলে পরিস্থিতি যে ভাল হবে না, সে কথা স্পষ্ট তাঁর কথায়।  পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল বিধায়ক বলেন, 'কালীপুজোর পর বিজেপি রাজ্যের সরকারের বিরুদ্ধে আরও ভয়ঙ্কর ষড়যন্ত্র করতে চলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারের সঙ্গে যা হচ্ছে, মোটেও ঠিক না।'
শুধু এতেই থামেননি তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও কেন্দ্রের ভূমিকা নিয়ে হুঁশিয়ারির পাশাপাশি জানান, যে কোনও পরিস্থিতিতে তিনি বাংলার মানুষের পাশে থাকবেন।  তাঁর কথায়, ' মদন মিত্র শুধু তৃণমূলের বিধায়ক নয়। বিজেপির বিধায়ক, সিপিএমের বিধায়ক, কংগ্রেসের বিধায়ক, সাধারণ মানুষের বিধায়ক। আমাকে ফোন করলেই আমি আপনাদের কাছে পৌঁছে যাব।' তবে যে ভঙ্গিমায় তিনি হুঁশিয়ারি দিয়েছেন সেটিই আপাতত শিরোনামে। প্রসঙ্গত, বিতর্কিত মন্তব্যের অভিযোগ আগেও একাধিকবার উঠেছে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে।

                                                     

সেরা শিরোনাম

North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget