এক্সপ্লোর

Barasat : 'বিডিও অফিসে টেবিল চাপড়ে নিজের অধিকার বুঝে নিন', কেন বললেন তৃণমূল নেতা ?

TMC Leader Warns : বিডিও অফিসের সামনে দাঁড়িয়েই শাসক নেতার এই হুঁশিয়ারি ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু

সমীরণ পাল, বারাসাত : পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে অব্যাহত হুমকি-হুঁশিয়ারি। সিপিএমের জিভ টেনে ছিঁড়ে নেওয়ার হুমকি দিলেন তৃণমূল নেতা (TMC Leader)। বারাসাতে (Barasat) প্রতিবাদ সভা থেকে তৃণমূল নেতা মাফুজার রহমান হুঙ্কার দিয়ে বলেন, 'বিডিও অফিসে টেবিল চাপড়ে নিজের অধিকার বুঝে নিন'। বিডিও অফিসের সামনে দাঁড়িয়েই শাসক নেতার এই হুঁশিয়ারি ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

বারাসাত সংসদীয় জেলার কিষান ও খেতমজুর সংগঠনের সভাপতি মাফুজার রহমান। গতকাল ছোট চাকুলিয়ায় বারাসাত ১ নম্বর বিডিও অফিসের সামনে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন তিনি। সেই সভামঞ্চ থেকে সিপিএমের জিভটা টেনে ছিঁড়ে ফেলে দেব বলে হুঙ্কার ছাড়েন তিনি।

এর পাশাপাশি তিনি গ্রামবাসীর উদ্দেশে বলেন, কোনও অফিসার যদি আপনাদের বিরুদ্ধে কিছু করেন বা আপনাদের সঙ্গে অসৎ আচরণ করেন, আপনারা সাধারণ মানুষ আসবেন আর বিডিও যদি আপনাদের কথা শুনতে না চান বা শুনতে অনীহা প্রকাশ করেন, কোনও কথা শুনবেন না। আপনাদের অধিকার টেবিল চাপড়ে আদায় করে নেবেন। টেবিল চাপড়ে বিডিওকে বলবেন।

কী বলছে সিপিএম ?

তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সিপিএমে তরফে স্পষ্ট বলা হয়েছে, তারা যখন ক্ষমতায় ছিল, বারাসাত ১ নম্বর ব্লকে কখনোই মাফুজার রহমান বা তাদের কোনও নেতার ওপর আক্রমণ করেনি। অহেতুক এই ধরনের মন্তব্য করে হিংসা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। এক সিপিএম নেতা বলেন, সাধারণ মানুষের ওপর তৃণমূল কংগ্রেস যে স্টিম রোলার চালাচ্ছে, তার অবসান ঘটবেই। গণতান্ত্রিক পদ্ধতি বজায় রাখা হচ্ছে না। মাফুজার রহমান বলতে পারবেন যে আজ পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে ? বিরোধীরা কোনও কর্মসূচি গ্রহণ করলে বাধা দেওয়া হয়। বিরোধীদের কথা বলতে দেওয়া হয় না। ৩৪ বছরের জুজু যারা এখানে খাড়া করে।

 এদিকে পরিপ্রেক্ষিতে জেলা তৃণমূলের তরফে সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন, এধরনের কথা বলাটা শোভনীয় নয়। আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। রাজনীতির ময়দানে লড়াই হবে। তাতে দেখা যাবে কার কতটা শক্তি। আমার ধারণা, হয়তো বক্তৃতার উত্তেজনায় এটা বলে ফেলেছেন। কিন্তু, এটা শোভনীয় নয়। টেবিল চাপড়ে অধিকার আদায় করা যায় না। অধিকার আদায় করতে হয় আন্দোলনের মাধ্যমে। সুষ্ঠু পদ্ধতির মাধ্যমে করতে হবে।"

আরও পড়ুন ; ডিজে বাজানোর প্রতিবাদ, মোথাবাড়িতে তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ ! আটক ১

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC Leader Arrested: গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget