এক্সপ্লোর

North 24 Paraganas News: রণক্ষেত্র ভাটপাড়া, তৃণমূল–বিজেপি সংঘর্ষ, অর্জুন সিংহর সঙ্গে ধস্তাধস্তি

North 24 Paraganas Political News: বিজেপি সাংসদের সঙ্গে ধস্তাধস্তি হয়। তৃণমূলের অভিযোগ, অশান্তি ছড়াতেই এসেছেন অর্জুন সিংহ। সাংসদ নিরাপত্তারক্ষীদের নিয়ে তৃণমূল কর্মীদের ওপর চড়াও হন।

 

সমীরণ পাল, ভাটপাড়া (উত্তর ২৪ পরগনা) :  (North 24 Paraganas)ফের রণক্ষেত্র ভাটপাড়া (Bhatpara)। ভাটপাড়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ (TMC-BJP Clash)।বিজেপি সাংসদ (BJP MP) অর্জুন সিংহ (Arjun Singh) যেতেই উত্তেজনা।ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। নেতাজীর মূর্তিতে মাল্যদান ঘিরে অশান্তি। অর্জুন সিংহ মাল্যদান করতে যেতেই অশান্তি শুরু হয়। বিজেপি সাংসদের সঙ্গে ধস্তাধস্তি হয়। তৃণমূলের অভিযোগ, অশান্তি ছড়াতেই এসেছেন অর্জুন সিংহ। সাংসদ নিরাপত্তারক্ষীদের নিয়ে তৃণমূল কর্মীদের ওপর চড়াও হন। তিনি এলাকায় অশান্তি ছড়িয়েছেন। সামনে পুরভোট। সেজন্য এলাকায় এভাবে গোলমাল পাকানোর চেষ্টা করছেন। অন্যদিকে, অর্জুন সিংহর অভিযোগ, তিনি ও বিজেপি বিধায়ক পবন সিংহ  মালা দিতে এলে তাঁদের বাধা দেওয়া হয়। তৃণমূল কর্মীরা তাঁদের ওপর চড়াও হয়।তৃণমূলের দাবি, পুরভোটের আগে দুষ্কৃতী-রাজ কায়েম করে নিজের প্রভাব খাটানোর চেষ্টা করছেন অর্জুন। পাল্টা বিজেপি সাংসদের অভিযোগ, শাসক দলের নেতারা অশান্তি পাকিয়েছেন এবং তাঁর ওপর হামলা চালিয়েছে তৃণমূল কর্মীরা।  সিআইএসএফ বেশ কয়েকরাউন্ড গুলি চালায়। তৃণমূল কর্মীদেরও মারধরও করা হয় বলে অভিযোগ। 

ঘটনাস্থলে দুপক্ষের ধস্তাধস্তি ও বচসার ছবি ক্যামেরায় ধরা পড়েছে। নিরাপত্তা কর্মীরা কোনওক্রমে অর্জুন সিংহকে সরিয়ে নিয়ে যান। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন, একজন সাংসদকে নেতাজীর মূর্তিতে মাল্যদান করতে বাধা দেওয়া হল। এই ঘটনায় এ রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতির বেহাল দশাই ফুটে উঠেছে।

অর্জুন সিংহ বলেছেন, পুরো ঘটনার কথা তিনি লোকসভার অধ্যক্ষ, রাজ্যপালকে জানিয়েছেন। অন্যদিকে, তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক বলেছেন, অর্জুন সিংহ এখন অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছেন। তাই প্রাসঙ্গিকতা ফিরে পেতে অশান্তি তৈরির পথে হাঁটছেন।

তৃণমূলের অভিযোগ, তাঁদের দলের নেতারা নেতাজীর মূর্তিতে মালা দিচ্ছিলেন। সেই সময় সাংসদ এসে গালিগালাজ করে। তাঁর নিরাপত্তা রক্ষীরা সাত রাউন্ড গুলি চালায় বলেও তৃণমূলের অভিযোগ। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ এনেছে বিজেপি। 

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget