এক্সপ্লোর

North 24 Pargana News: মাদক চক্রের পর্দাফাঁস, পুলিশি হানায় পাকড়াও ২

North 24 Pargana Update: প্রায় ৫৬ লিটার নিষিদ্ধ কাফসিরাপ উদ্ধার করেছে পুলিশ। নিষিদ্ধ সিরাপ তৈরির জন্য ব্যবহৃত বিপুল পরিমাণ তরল রাসায়নিক উদ্ধার করা হয়েছে।

সমীরণ দাস, বাদুড়িয়া, উত্তর ২৪ পরগনা: ফের মাদক চক্রের পর্দাফাঁস উত্তর ২৪ পরগনায়। বাদুড়িয়ায় নিষিদ্ধ কাফসিরাপ তৈরির হদিশ পেল উত্তর ২৪ পরগনা জেলা পুলিশ (Police)। 

কী উদ্ধার:
প্রায় ৫৬ লিটার নিষিদ্ধ কাফসিরাপ উদ্ধার করেছে পুলিশ। নিষিদ্ধ সিরাপ তৈরির জন্য ব্যবহৃত বিপুল পরিমাণ তরল মাদক (Drug) উদ্ধার করা হয়েছে। প্রচুর পরিমাণ লেবেল এবং প্যাকেট বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশি অভিযান:
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়েছে উত্তর ২৪ পরগনা জেলা পুলিশ। বৃহস্পতিবার রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। বাদুড়িয়া (Baduria) কাটিয়াহাট গ্রামে মাদক তৈরির কারখানা হদিস পাওয়া যায়। তারপরেই সেখানে অভিযান চালানো হয়। পুলিশি অভিযানের নেতৃত্বে ছিলেন বাদুড়িয়ার এসডিপিও অভিজিত সিনহা মহাপাত্র। কারখানা থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে তরল মাদক, ৫৬ লিটার ফেনসিডিল, রাসায়নিক, মাদক তৈরির একাধিক মেশিন এবং সরঞ্জাম। সবকিছুই বাজেয়াপ্ত করেছে পুলিস।

গ্রেফতার অভিযুক্ত:
নিষিদ্ধ কাফসিরাপ তৈরির অভিযোগে ২ জনকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। কারখানা চালানোর অভিযোগে বাপি মণ্ডল ও বাবুল গাজি নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, অভিযুক্তরা জেরায় স্বীকার করেছে ফেনসিডিলের সাথে রাসায়নিক মিশিয়ে সেই মাদক সীমান্তের ওপারে বাংলাদেশে পাচার করত। কারখানাটি সিল করে দিয়েছে পুলিস। এই কারবারের সঙ্গে বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আগেও পর্দাফাঁস মাদক চক্রের:
এই মাসেই রাজ্যের অন্য জেলাতেও মাদক পাচার চক্রের হদিশ মিলেছিল। মালদায় (Malda) কোটি কোটি টাকার বড়সড় মাদক কারবারের পর্দাফাঁস হয় চলতি মাসে। ১২ কোটি টাকার মাদক সহ গ্রেফতার করা হয়েছিল এক দম্পতিকে। মালদার ইংরেজবাজারের স্টেশন সংলগ্ন এলাকা থেকে ওই দম্পতিকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশের (Police) এসটিএফ। পুলিশ জানিয়েছিল, মিউজিক সিস্টেমের মধ্যে মাদক রেখে পাচার করার চেষ্টা হচ্ছিল। উদ্ধার হয়েছে আড়াই কেজি মাদক। ধৃত দম্পতি মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা।  

আরও পড়ুন: চর দখলের পর তৈরি বেআইনি সেতু, খবর পেতেই পদক্ষেপ প্রশাসনের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arms Recovered: গৃহবধূর মাধ্যমে অস্ত্র পাচার ? গ্রেফতার হতেই মিলল...
গৃহবধূর মাধ্যমে অস্ত্র পাচার ? গ্রেফতার হতেই মিলল...
News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
West Bengal News Live: বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
News Live Updates: অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget