এক্সপ্লোর

Barasat: গুজরাতের ব্যবসায়ীর রহস্যমৃত্যু বারাসাতে, এলাকায় চাঞ্চল্য

North 24 Parganas : ওই ব্যবসায়ী গত ৬ নভেম্বর হোটেলে উঠেছিলেন। সোমবার সকালে হোটেল ছাড়ার কথা ছিল। এদিন সকালে ডাকাডাকি করেও সাড়াশব্দ না পেয়ে ফোন করা হয় পুলিশকে।

সমীরণ পাল, বারাসাত (উত্তর ২৪ পরগনা) : বাংলায় এসে রহস্যমৃত্যু গুজরাতের ব্যবসায়ীর। সোমবার উত্তর ২৪ পরগনার বারাসাতে একটি হোটেল থেকে অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করে পুলিশ। বারাসাত সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে জানান চিকিৎসকরা। কীভাবে মৃত্যু, জানতে মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যবসায়ীর নাম মহেশ কুমার রামপ্রসাদ আগরওয়াল। বয়স ৫২। তিনি গুজরাতের সুরাতের বাসিন্দা।

হোটেল সূত্রে জানা গিয়েছে, ওই ব্যবসায়ী গত ৬ নভেম্বর হোটেলে উঠেছিলেন। সোমবার সকালে হোটেল ছাড়ার কথা ছিল। এদিন সকালে ডাকাডাকি করেও সাড়াশব্দ না পেয়ে ফোন করা হয় পুলিশকে। বারাসাতের যে হোটেলে গুজরাতের ওই ব্যবসায়ী উঠেছিলেন সেই হোটেলের ম্যানেজার বলেছেন, '৬ তারিখ এসেছিলেন। বলেছিলেন ব্যবসার কাজে এসেছি। দুদিনের বুক করে টাকা দিয়ে দেন। দু’দিন ধরে  নিচে নামেননি। আজ পুলিশ উদ্ধারের সময় বেঁচেছিলেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।' কিন্তু কীভাবে মৃত্যু হল ওই ব্যবসায়ীর? অসুস্থতা থেকে মৃত্যু না কি আত্মহত্যা, না নেপথ্যে অন্য কোনও কারণ আছে- তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। 

আরও পড়ুন- বেলঘরিয়ায় অভিজাত আবাসনে তরুণের রহস্যমৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

কিছুদিন আগে বালিগঞ্জ সেনা ক্যাম্পে জওয়ানের রহস্যমৃত্যু হয়েছিল। ক্যাম্পের জঙ্গল থেকে গলায় তার জড়ানো অবস্থায় উদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, মৃতের নাম অশোক গারাগাদ। বাড়ি কর্ণাটকে। গতকাল রাতে সেনা ক্যাম্পের জঙ্গল থেকে ওই জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার করেছিল বালিগঞ্জ থানার পুলিশ। দেহের কাছ থেকে মিলেছিল হিন্দিতে লেখা সুইসাইড নোট। পুলিশ সূত্রে খবর, বছর ছত্রিশের ওই জওয়ানের উত্তরবঙ্গে কর্মরত ছিলেন। বদলির পর ৫ অক্টোবর কলকাতায় আসেন। সুইসাইড নোটটি কার লেখা খতিয়ে দেখছে পুলিশ। 

আরও পড়ুন- পঞ্চমীতে নরেন্দ্রপুরে নৃশংস 'হামলা', নবমীতে হাসপাতালে মৃত্যু যুবকের

সেরা শিরোনাম

BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget