এক্সপ্লোর

Minakhan News: কালীপুজোয় তুবড়ি ফেটে মৃত্যু নবম শ্রেণীর ছাত্রের, মর্মান্তিক ঘটনা মিনাখাঁয়

Minakhan Blast Incident: কালীপুজোর রাতে তুবড়ি বাজি ফেটে মৃত্যু হল নবম শ্রেণীর এক ছাত্রের। ছাত্রের মৃত্যুতে দ্বীপাবলির উৎসবের রাতে শোকের ছায়া নেমে এল পরিবার-সহ গোটা এলাকায়।

আবদুল ওয়াহাব, উত্তর ২৪ পরগনা: কালীপুজোর রাতে (Kali Pujo 2022) তুবড়ি বাজি ফেটে মৃত্যু হল নবম শ্রেণীর এক ছাত্রের। ছাত্রের মৃত্যুতে দীপাবলির উৎসবের রাতে শোকের ছায়া নেমে এল পরিবার-সহ গোটা এলাকায়। পুজোর আগে এক কুইন্টালের বেশি বাজি বাজেয়াপ্ত-সহ দুজনকে গ্রেফতার করেছে মিনাখাঁ থানার পুলিশ (Minakhan Police Station)।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মিনাখাঁর অবাদ মালঞ্চ মাঝেরপাড়ায় কালীপুজোর দিন রাতে এলাকার ছোটরা বাজি পুড়িয়ে আনন্দ করছিল। সেই সময় একটি তুবড়ি বাজিতে আগুন লাগার সঙ্গে সঙ্গেই তুবড়িটা ফেটে যায়। তুবড়িতে আগুন লাগিয়েছিল ওই নবম শ্রেণীর ছাত্র। বোমের স্প্রিন্টারের মত বাজির টুকরো ঢুকে যায় তার গলায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সে। স্থানীয় ও পরিবারের লোকেরা তড়িঘড়ি মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মিনাখাঁ পুলিশ পুজোর আগে, এক কুইন্টালে বেশি বাজি বাজেয়াপ্ত করেছে এবং দুজনকে গ্রেফতারও করেছে। তারপরও লুকিয়ে চুরিয়ে চলছে অবৈধ বাজি বিক্রি। এই ঘটনায় পুলিশ ছাত্রের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বসিরহাট জেলা হাসপাতালে। 

সম্প্রতি প্রচুর বাজি উদ্ধার করে নিউটাউন থানার পুলিশ । বাজি উদ্ধারের ঘটনায় গ্রেফতার দুই। নিউটাউন থানা এলাকার জ্যোতিনগর থেকে এই বিপুল বাজি উদ্ধার হয়।প্রায় ২০০কেজি বাজি উদ্ধার করা হয়। পাশাপাশি সেপ্টেম্বরের শেষে, দুর্গা পুজোর আগে, নিষিদ্ধ বাজির রমরমা চোখে পড়তে শুরু করে। পুরুলিয়ায় লরি ভর্তি নিষিদ্ধ বাজি উদ্ধার করে পুলিশ। লরির চালককে গ্রেফতার করা হয়। আটক করা হয়েছে বিপুল পরিমাণ বাজি। ভিন্ রাজ্য থেকে এ রাজ্যে নিষিদ্ধ বাজি ঢুকছিল বলে জানা যায়। রাতে বাজি ভর্তি ওই লরিটিকে আটক করে পুরুলিয়ার সদর থানার পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে ঝাড়খণ্ডের রাঁচি থেকে গাড়িটি ঢোকে পুরুলিয়ায়। পুরুলিয়া শহরের রাঁচি রোড এলাকায় নাকা চেকিং করার সময় সেটিকে আটক করা হয়। 

আরও পড়ুন, দীপাবলির সাফাই অভিযান বদলে গেল উত্তেজনায়, গাইঘাটা পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার মানুষের কঙ্কাল

প্রসঙ্গত, দুর্গা পুজো হয়ে গিয়েছে। ইউনেস্কোর সম্মানের ফলে এ বছর প্রথম থেকেই পুজো নিয়ে প্রবল উৎসাহ-উদ্দীপনা ছিল। পয়লা সেপ্টেম্বরের মিছিল থেকে শুরু করে পুজো মিটিয়ে তারপর কার্নিভাল। সবকিছু সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ দেন মুখ্যমন্ত্রী। এবার আসছে আলোর উৎসব। কালীপুজো-দীপাবলি নিয়েও বার্তা দিয়েছেন তিনি। বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী ।  উত্তীর্ণতে বিজয়া সম্মিলনীর মঞ্চে তিনি বলেন, 'কালীপুজো, দীপাবলি, ছটপুজো আছে। প্রত্যেকটা উৎসবই সবার উৎসব। কালীপুজোটাও আপনাদের ভাল করে করতে হবে। বাজি রেস্ট্রিকশন করতে হবে। আমার একটা আচরণ আর একজনকে যেন দুঃখের মধ্যে না পড়তে হয়। সেটা দেখতে হবে।' 

সেরা শিরোনাম

BJP News: ৫ বছরেও গ্রেফতার ০, TMC ছেড়ে BJP-তে অভিযুক্তরা, মিলছে হুমকি, দাবি বাগুইআটির মৃত বিজেপি কর্মীর মার
৫ বছরেও গ্রেফতার ০, TMC ছেড়ে BJP-তে অভিযুক্তরা, মিলছে হুমকি, দাবি বাগুইআটির মৃত বিজেপি কর্মীর মার
Baranagar Incident: আপনার মেয়ে কি খুব গেম খেলতেন ? এবিপি আনন্দ-র মুখোমুখি মৃতার বাবা, বরানগরে তরুণীর রহস্যমৃত্যু তদন্তে এবার চাঞ্চল্যকর তথ্য..
আপনার মেয়ে কি খুব গেম খেলতেন ? এবিপি আনন্দ-র মুখোমুখি মৃতার বাবা, বরানগরে তরুণীর রহস্যমৃত্যু তদন্তে এবার চাঞ্চল্যকর তথ্য..
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
CPM-BJP Clash: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget