এক্সপ্লোর

North 24 Parganas: বাংলাদেশে পাচারের আগেই স্বরূপনগর থেকে উদ্ধার বিরল প্রজাতির টিয়াপাখির বাচ্চা

India-Bangladesh Border: ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচারের কথা প্রায়ই শোনা যায়। কিন্তু সম্প্রতি উত্তর ২৪ পরগনার স্বরূপনগর সীমান্ত দিয়ে পাখি পাচারও হচ্ছে। দ্বিতীয়বার পাখি উদ্ধার করল বিএসএফ।

সমীরণ পাল, স্বরূপনগর: গোপন সূত্রে খবর পেয়ে তৎপর হয়ে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর সীমান্ত দিয়ে বাংলাদেশে পাখি পাচার রুখল সীমান্তরক্ষী বাহিনী। স্বরূপনগর  সীমান্ত থেকে উদ্ধার করা হয়েছে বিরল প্রজাতির ৪৬টি টিয়াপাখির বাচ্চা। 

আজ ভোররাতে বিএসএফ জওয়ানদের কাছে খবর আসে, স্বরূপনগরের সোনাই নদীর দিয়ে বাংলাদেশে পাখি পাচার করা হচ্ছে। এই খবর পেয়েই বিএসএফ জওয়ানরা সেখানে ছুটে গেলে পাচারকারীরা খাঁচা ভর্তি পাখি ফেলে রেখে চম্পট দেয়। চারটি খাঁচা ভর্তি বিরল প্রজাতির ৪৬টি টিয়াপাখির বাচ্চা উদ্ধার করে বি এস এফ।

সম্প্রতি একইভাবে স্বরূপনগরের সীমান্তবর্তী গ্রাম থেকে শতাধিক বিরল প্রজাতির টিয়াপাখির বাচ্চা উদ্ধার করা হয়েছিল। আজ ফের পাখির বাচ্চা উদ্ধার করা হল। উদ্ধার করার পর বিএসএফ-এর পক্ষ থেকে পাখির বাচ্চাগুলিকে বসিরহাটের বন দফতরের কর্মীদের হাতে তুলে দেওয়া হয়।  

ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচার, চোরাচালানের কথা প্রায়ই শোনা যায়। মাঝেমধ্যেই বিএসএফ জওয়ানরা পাচারকারীদের গ্রেফতারও করেন। কয়েক মাস আগেই স্বরূপনগর সীমান্ত থেকে এক কোটি ২৭ লক্ষ টাকা মূল্যের প্রায় ২ কেজি ৬০০ গ্রাম ওজনের ২৪টি সোনার বিস্কুট সহ এক পাচারকারীকে গ্রেফতার করে বিএসএফ।

বিএসএফ-এর কাছে খবর আসে, স্বরূপনগরের আমুদিয়া সীমান্তের চিতারু গ্রামের দিক দিয়ে এক ব্যক্তি প্রচুর পরিমাণে সোনা পাচার করছে। সন্ধে নাগাদ মোটর সাইকেলে চড়ে ওই ব্যক্তিকে আসছিল। বিএসএফ জওয়ানদের সন্দেহ হওয়ায় তাকে থামতে বলেন। এরপরই সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বিএসএফ জওয়ানরা তাকে তাড়া করে ধরে ফেলেন। ওই ব্যক্তির মোটরসাইকেলের ফিল্টারের ভিতর থেকে ২৪টি সোনার বিস্কুট উদ্ধার হয়।

ধৃতের নাম আজমল সানা। তার বাড়ি সীমান্তবর্তী দক্ষিণ তারালী গ্রামে। উদ্ধার হওয়া ২৪টি সোনার বিস্কুটের ওজন ২ কেজি ৫৯৯ গ্রাম, যার বাজার মূল্য এক কোটি ২৭ লক্ষ ১১ হাজার টাকা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget