এক্সপ্লোর

North 24 Parganas News: বড় বিপদ এড়াল হালিশহর, পুলিশি অভিযানে প্রায় সাড়ে ৩ কুইন্টাল নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার !

Illegal Fire Crackers Rescue : বড় বিপদ ঘটার আগেই হালিশহরে আচমকা পুলিশি অভিযান !

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বড় বিপদ এড়াল হালিশহর, পুলিশি অভিযানে প্রায় সাড়ে ৩ কুইন্টাল নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার ! গতকাল সন্ধ্যায় হালিশহর থানার পুলিশ এসিপি বিজপুরের নেতৃত্বে হালিশহরের ৩ নং ওয়ার্ডের সরকার পাড়ার দেবু খানের বাড়িতে অবৈধভাবে অত্যন্ত ঝুঁকি নিয়ে মজুত করা একটি ঘরে আচমকা অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন কুইন্টাল নিষিদ্ধ শব্দ বাজি বাজেয়াপ্ত করে। কোথা থেকে কীভাবে এত শব্দ বাজি মজুত হল, একজন ব্যক্তিকে আটক করে তা জিজ্ঞাসাবাদ চলছে। রাতে আরও কিছু স্থানে অভিযান চালানো হবে। নির্দিষ্ট ধারায় মামলাও দায়ের করা হবে।

সম্প্রতি কল্যাণীর ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। কল্যাণীর রথতলায়, বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ঝলসে একাধিক জনের মৃত্যু হয়। প্রশ্ন উঠছে, এরকম জায়গায় কারখানা তৈরি হল কী করে? এতদিন চললই বা কী করে? কোথায় ছিল প্রশাসনের নজরদারি? পুড়ে ছাই সবকিছু। চারদিকে ধোঁয়া। তার মধ্যে থেকেই বের করা হয়, একের পর এক ঝলসানো মৃতদেহ।  মৃত কর্মীর মেয়ে বলেন, বাজিতে কাজ করত। মালটা বাঁধত আমি শুনলাম, আগুন ধরেছে। দৌড়ে আসলাম মাকে দেখার জন্য। শুক্রবার দুপুর পৌনে ২টো নাগাদ, বিস্ফোরণের তীব্র শব্দে কেঁপে ওঠে, কল্যাণীর ২০ নম্বর ওয়ার্ডের রথতলা। 
 
একেবারে জনবহুল এলাকায় এই বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। তীব্রতা যে কতটা ছিল, তা এই ছবি দেখলেই স্পষ্ট। কোনওকিছু আর আস্ত নেই। প্রশাসন সূত্রে দাবি, মৃতদের ৪জনই মহিলা। যদিও, প্রত্য়ক্ষদর্শীদের উল্টো দাবি। প্রত্য়ক্ষদর্শী  বিশ্বরূপ ঘোষ বলেন, আমার নিজে চোখে দেখা, আমরা দেখেছি ৬ জনের মৃত্য়ু হয়েছে। কিন্তু প্রশাসন চেষ্টা করছে চাপানোর। কল্যাণী পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত রথতলা থেকে, রানাঘাট পুলিশ জেলার সুপারের অফিসের দূরত্ব মেরেকেটে এক কিলোমিটার। আর এখানেই রমরমিয়ে চলছিল বেআইনি বাজির কারবার। 

আরও পড়ুন, 'কুপ্রস্তাবে' অরাজি, ICDS কর্মীকে অ্যাসিড নিক্ষেপ ! কতটা জোরে চিৎকারে পার হওয়া যাবে এ যন্ত্রণা ?

তৃণমূল পরিচালিত কল্যাণী পুরসভার চেয়ারম্যান বলেছিলেন, শুধু বাজি বিক্রির অনুমতি ছিল। অথচ মৃতের পরিবারই স্পষ্ট জানাচ্ছে, শব্দবাজি বানানো হত। কল্যাণী পুরসভা তৃণমূল নেতা ও চেয়ারম্যান  নীলিমেশ রায়চৌধুরী বলেন, ট্রেডিং সেন্টার। আপনি কিনে এনে দোকানে বিক্রি করেন যেমন। এটা তাই। গোডাউন, বাড়ির মধ্যে মজুত করে বিক্রি করত। কল্যাণীর রথতলায় যেখানে বিস্ফোরণ ঘটেছিল, সেটা এতটাই ঘিঞ্জি এলাকা যে দমকলের গাড়িই ঢুকতে পারেনি। বাজি বিস্ফোরণের পর ঘটনাস্থলে যান কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। তাঁর সঙ্গে ছিলেন চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষও। 

সেরা শিরোনাম

North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget