এক্সপ্লোর

Sandeshkhali Incident: সন্দেশখালিকাণ্ডের তদন্তে এবার মিনাখাঁর এসডিপিও দফতরে CBI

CBI On Sandeshkhali Minakhan SDPO: মিনাখাঁর এসডিপিও আমিনুল ইসলাম খানের দফতরে এবার গিয়েছে সিবিআই..

প্রকাশ সিন্হা, শিবাশিস মৌলিক, উত্তর ২৪ পরগনা: লোকসভা ভোটের (Lok Sabha Elections 2024) আগে সন্দেশখালি ইস্যু (Sandeshkhali Incident) নিঃসন্দেশে একটি বড় বিষয়। ভোটের দিনঘোষণার পর বাংলায় ভোট শুরু হওয়ার আগে এবং চলাকালীন সময়ের মাঝে, বাংলার দুর্নীতির ইস্যুতে খুঁটিনাটি যে কোনও খবরই প্রভাব ফেলবে। তা বলার অপেক্ষা রাখে না। তাই নির্বাচনের আগে সন্দেশখালির পাল্লা বেশ অনেকটাই ভারী। এদিকে ইতিমধ্য়েই কাউন্টডাউন শুরু হয়েছে। ওদিকে ভোটবাক্সের জন্য প্রহর গুণছে প্রত্যেকেই। চারিদিকে প্রচারে প্রচারে ছয়লাপ। তারই মাঝে সন্দেশখালিকাণ্ডের তদন্তে এবার এসডিপিও-র দফতরে সিবিআই (CBI)। সিবিআই সূত্রে খবর, ৫ জানুয়ারি থেকে কারা এসেছিল এসডিপিও দফতরে? জানতে এসডিপিও দফতরের সিসি ফুটেজ তলব। 

 সন্দেশখালিকাণ্ডের তদন্তে এবার মিনাঁখার SDPO-র বাড়িতে গেল CBI. ইডির উপর হামলার ঘটনার তদন্তে এই প্রথম কোনও পুলিশ অফিসারের সঙ্গে কথা বলেন তারা। সূত্রের খবর,বুধবার সন্ধেয়, প্রথমে মিনাখাঁর এসডিপিও আমিনুল ইসলাম খানের অফিসে যান CBI আধিকারিকরা। এরপর, মিনাখাঁয় তাঁর বাড়িতেও যায় CBI. এদিন মিনাখাঁর এসডিপিও আমিনুল ইসলাম খানকে নোটিস দিয়ে বেশ কিছু সিসিটিভি ফুটেজ চাওয়া হয়।প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট সেখানে ছিলেন CBI আধিকারিকরা। 

শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নেওয়ার পর,CBI সূত্রে দাবি করা হয়েছিল,শেখ শাহজাহানের ২টি মোবাইল ফোন তারা পায়নি। বসিরহাট পুলিশ জেলার তরফেও জানানো হয়, গত ২৯ ফেব্রুয়ারি শেখ শাহজাহানকে গ্রেফতারের সময় তাঁর মোবাইল ফোন পাননি তাঁরা। CID-ও মোবাইল পায়নি। আর এই প্রেক্ষাপটে বিস্ফোরক অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা। X হ্য়ান্ডেলে শুভেন্দু অধিকারী দাবি করেন। যখন শেখ শাহজাহান মমতা পুলিশের আশ্রয়ে ছিল, তার 'লোক দেখানো' গ্রেফতারির আগে, 'আমিনুল' নামে একজন মমতা পুলিশ অফিসার তার আইফোন বাজেয়াপ্ত করে তার ঊর্ধ্বতন অফিসারদের কাছে হস্তান্তর করেন।

আরও পড়ুন, বৃষ্টিতে ছাতা মাথায় প্রচার BJP প্রার্থী লকেটের, দিন শুরু কালী মন্দিরে পুজো দিয়ে..

সেদিনই, পাল্টা বসিরহাট পুলিশ জেলার তরফে, শুভেন্দু অধিকারীর অভিযোগের স্ক্রিনশট পোস্ট করে X হ্য়ান্ডেলে লেখা হয়,এই অভিযোগ পুরোপুরি মিথ্যা। কোনও খারাপ উদ্দেশে পুলিশকে হেয় প্রতিপন্ন করার জন্য এটি করা হয়েছে। এই মানহানিকর ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।শুভেন্দু অধিকারী বলেন,সঠিক জায়গায় গেছে। ওর কাছেই ২টো আইফোন রাখা আছে। সেটা দিয়ে এদিক সেদিক যোগাযোগ করত শাহজাহান। দেরিতে হলেও ঠিক জায়গায় গেছেন। শেষ অবধি তদন্তে কী উঠে আসে, সেদিকেই সবার নজর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget