এক্সপ্লোর

Sandeshkhali News : ১৩৭ কোটি টাকার ব্যবসা মিথ্যে কথা ! 'দালালের' ঘাড়ে দোষ চাপাল শাহজাহান, কে সে ?

Sheikh Shahjahan News : রেশন বণ্টন দুর্নীতির তদন্তে ৫ জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ED অফিসাররা। অভিযোগের প্রেক্ষিতে ২টি অ্যাকাউন্ট ফ্রিজও করেছে ED।

প্রকাশ সিন্হা, কলকাতা :  ১১ বছরে দুটি সংস্থার মাধ্যমে ১৩৭ কোটি টাকার অবৈধ কারবার। মাছ ব্যবসায়ীদের ভয় দেখিয়ে আমদানি-রফতানির ভুয়ো নথি তৈরি করে আর্থিক লেনদেন। নিজের সংস্থা 'মেসার্স শেখ সাবিনা ফিশারি'র মাধ্যমে কোটি কোটি কালো টাকা সাদা। বিদেশে কালো টাকা পাচার। সাধারণ মানুষের জমি দখল করে অবৈধ ভেড়ি নির্মাণ। নারী নির্যাতন থেকে শুরু করে মানব পাচার, মাদক পাচার, ভুরি ভুরি অভিযোগ রয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। রেশন বণ্টন দুর্নীতির তদন্তে ৫ জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ED অফিসাররা। অভিযোগের প্রেক্ষিতে ২টি অ্যাকাউন্ট ফ্রিজও করেছে ED। এই সব অভিযোগকেই মিথ্যে বলে দাবি করেছেন শেখ শাহজাহান। 

আরে,সব দালাল, সব মিথ্যে'

বুধবার বলেছিলেন রাজনৈতিক ষড়যন্ত্র। আর শুক্রবার একেবারে নাম করে,নাম করে বিজেপিকে নিশানা করলেন সন্দেশখালিকাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান। দাবি করলেন, বিজেপির দালালরাই তাঁর বিরুদ্ধে মিথ্যে কথা বলছে। শুক্রবার স্বাস্থ্য পরীক্ষার জন্য CGO কমপ্লেক্স থেকে জোকা ESI হাসপাতালে নিয়ে যাওয়ার সময়, এই সংক্রান্ত প্রশ্ন করা হয় শেখ শাহজাহানকে। 'সাবিনা এন্টারপ্রাইস কি দুবাইয়ে টাকা পাঠাত? ১৩৭ কোটি টাকার ব্যবসা আপনার? ' একের পর এক প্রশ্ন ছোড়া হয় শাহজাহানের দিকে। বুধবারের মতোই বিরক্তির সুরে সন্দেশখালিকাণ্ডে অভিযুক্ত বলেন, 'আরে, সব মিথ্যে কথা। কেন বলছেন এসব' বললেন, 'আরে,সব দালাল, সব মিথ্যে'  কারা দালাল? এবার সন্দেশখালিকাণ্ডে একাধিক অভিযোগে অভিযুক্ত বহিষ্কৃত তৃণমূল নেতা শাহজাহানের দাবি, বিজেপির দালাল সব। এবার সরাসরি সন্দেশখালির বাঘের গলায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ ! 

 'চোর চোর' স্লোগান

শুক্রবার স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকা ESI হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল শেখ শাহজাহানকে।  তাঁকে উদ্দেশ্য করেও ওঠে 'চোর চোর' স্লোগান। ওঠে শেখ শাহজাহানকে তিহাড় জেলে পাঠানোর দাবি। মেডিক্যাল টেস্ট করে বেরিয়ে আসার সময় বিক্ষোভের মুখে পড়েন শেখ শাহজাহান। তাঁকে লক্ষ্য করে 'চোর চোর' স্লোগান দেন কয়েকজন বিক্ষোভকারী। শেখ শাহজাহানকে সন্দেশখালির ত্রাস বলেও সম্বোধন করেন তাঁরা। বিক্ষোভকারীদের একজন বলেন, শেখ শাহজাহানের মতো লোকেরা বুথ দখল করে, তাই তাদের তিহাড় জেলে পাঠিয়ে বুথ রক্ষায় সেনাবাহিনীকে মোতায়েন করা হোক। 

আরও পড়ুন :             

'আমায় বের করো'... ঘুমন্ত পড়ুয়াকে স্কুল বাসে বন্ধ করেই বেপাত্তা ড্রাইভার ! খাস কলকাতায় ভয়াবহ ঘটনা

 

 

সেরা শিরোনাম

North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget