এক্সপ্লোর

TMC: 'বিরোধীদের মুখে কু-কথা শুনলেই এবার জিভ টেনে ছিঁড়ে দেব', হুমকি তৃণমূল নেতার

North 24 Paragana: গতকাল কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভায় বিলকান্দা ২ নম্বরের তৃণমূল অঞ্চল সভাপতি সজল দাস এই হুমকি দেন। পঞ্চায়েতে ভোট পাবে না বুঝে, সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল, পাল্টা দাবি বিজেপির। 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পঞ্চায়েত ভোটের দামামা বাজতেই রাজনীতির ময়দানে কু-কথার স্রোত। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক দল গুলির বক্তব্যে সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি । এবার তৃণমূল দল বা মুখ্যমন্ত্রী সম্পর্কে বিরোধীদের কুকথা বলতে শুনলেই তাদের জিভ টেনে ছিড়ে ফেলার হুশিয়ারি দিলেন বিলকান্দা ২ তৃণমূল কংগ্রেসের সভাপতি সজল দাস ।

গতকাল কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভায় বিলকান্দা ২ নম্বরের তৃণমূল অঞ্চল সভাপতি সজল দাস এই হুমকি দেন। পঞ্চায়েতে ভোট পাবে না বুঝে, সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল, পাল্টা দাবি বিজেপির। 

নিউ ব্যারাকপুর বিলকান্দাতেতে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে তৃণমূল । সেই মিছিলে অংশ গ্রহণ করে সজল দাস বলেন "তৃণমূলের উচ্চ নেতৃত্ব বারবার ঘোষণা করেছেন যে বা যারা দুর্নীতির সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে এবং নেবে, আইন আইনের চলবে । কিন্তু তাও বিজেপির ছোট বড় নেতারা মঞ্চ খাটিয়ে মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায়র নামে কুমন্তব্য করলে আমি তাদের জিভ টেনে ছিড়ে দেব এবং বিলকান্দা মোড় থেকে তাদেরকে স্ট্রেচারে করে যাতে বাড়ি ফিরতে হয় সেই ব্যবস্থা করে দেব ।"

আরও পড়ুন, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর সিবিআই, ২০ জন চাকরিপ্রার্থী,চাকরি প্রাপককে তলব

অন্যদিকে তৃণমূলের এই ধরনের হুশিয়ারি প্রসঙ্গে বিজেপি নেতা পাল্টা বলেন, " সামনে পঞ্চায়েত নির্বাচন । তৃণমূল কংগ্রেস এবার ভোট পাবে না তাই ভোটের আগে সন্ত্রাসের পরিবেশ তৈরী করতে চাইছে। সন্ত্রাসের অপর নাম তৃণমূল । কিন্তু বিজেপি এবার মাঠে নেমে লড়াই করবে । কাউকে জমি ছেড়ে দেওয়া হবে না । আর এই সমস্ত হুশিয়ারি বিরুদ্ধে আমাদের উচ্চ নেতৃত্ব ও লিগ্যাল সেল ব্যবস্থা নেবে ।"                                         


এদিকে, সোনারপুরের আড়াপাঁচ এলাকায় প্রকাশ্য সভায় বাবার প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারীকে অশালীন আক্রমণ ক্যানিং পূর্বের বিধায়ক ও রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সওকত মোল্লার। কেন্দ্রের আর্থিক বঞ্চনা, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি-সহ বিভিন্ন ইস্যুতে গতকাল সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তেমাথা থেকে আড়াপাঁচ পর্যন্ত প্রতিবাদ মিছিল করে তৃণমূল। মিছিল শেষে সভা থেকে বিরোধী দলনেতার উদ্দেশ্যে কু-মন্তব্য করেন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। এ নিয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget