এক্সপ্লোর

North 24 Parganas: পঞ্চায়েতে ভোট লুটের অভিযোগ! পোস্টারে ছয়লাপ বাদুড়িয়া

Panchayat Election: হেরে যাওয়ায় অপপ্রচার চালাচ্ছে বিরোধীরা, পাল্টা দাবি শাসক শিবিরের।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের (Panchayat Poll Violence) অভিযোগে এবার উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় সিপিএমের (CPIM)  তরফে সাঁটা হল পোস্টার। ভোটে জোর করে হারানোর অভিযোগ তুলে পুনর্গণনার দাবি জানিয়েছে বামেরা। হেরে যাওয়ায় অপপ্রচার চালাচ্ছে বিরোধীরা, পাল্টা দাবি শাসক শিবিরের। 

ছাপ্পা ভোট, ব্যালট লুঠ, জয়ের শংসাপত্র কেড়ে নেওয়া,পঞ্চায়েত ভোট  (Panchayat Election) এমন ভুরি ভুরি অভিযোগ উঠেছে তৃণমূলের (TMC) বিরুদ্ধে। সন্ত্রাসের অভিযোগে একযোগে সরব হয়েছে বিরোধীরা। এবার ভোটের নামে প্রহসনের অভিযোগ তুলে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় পড়ল পোস্টার। তৃণমূল প্রার্থীদের জোর করে জিতিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বাদুড়িয়া ব্লকের যদুরহাটি উত্তর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ২১টি। এর মধ্যে তৃণমূল পেয়েছে ১৬টি আসন। আইএসএফ ২, নির্দল ২ এবং সিপিএম একটি আসনে জয়ী হয়েছে। 

সিপিএমের অভিযোগ, যে করে হোক জিততে ভোট গণনার দিনও সন্ত্রাস চালিয়েছে তৃণমূল। প্রশাসনিক মদতে ভোট লুঠ চলেছে বলে বামেদের অভিযোগ। ভোট-সন্ত্রাসের প্রতিবাদে যদুরহাটি উত্তর গ্রাম পঞ্চায়েত এলাকায় সিপিএমের তরফে পোস্টার লাগানো হয়েছে। বাদুড়িয়ার সিপিএম নেতা স্বপন রায় বলেন, 'নির্বাচন গণনা কেন্দ্র প্রহসনে পরিণত করে ফেলেছিল তৃণমূল। পরবর্তীকালে বস্তা বস্তা ব্যালট মিলেছ, আইএসএফের চিহ্নে ছাপ মারা ব্যালট উদ্ধার হয়েছে।' ওই ব্যালট সংগ্রহ করে হাইকোর্টে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।'

যদিও ভোট সন্ত্রাসের অভিযোগ উড়িয়েছে তৃণমূল। বাদুড়িয়ার তৃণমূল নেতা হুমায়ুন কবীর বলেন, 'ওদের সামনে গণনা হয়েছে। হার স্বীকার করে নিজেরা বেরিয়ে এসেছে। এমন কোনও নজির নেই।' ভোটের ফল ঘোষণার পর এক সপ্তাহের বেশি কেটে গিয়েছে। এখনও জয়-পরাজয় নিয়ে শাসক-বিরোধী চাপানউতোর চলছেই।

অন্য জেলায় গাঁধীগিরি:
ভোটে জয়ের পর জয়ী দলের তরফে দেদার মিষ্টি বিলোতে দেখা যায়। কিন্তু হারের পরে মিষ্টি বিলি? তেমনই দেখা গেল হাওড়ার (Howrah) ডোমজুড়ে। মিষ্টি বিলি করে গাঁধীগিরি করল সিপিএম। দলের তরফে জানানো হয়েছে পঞ্চায়েত ভোটে কারচুপি এবং লুটের প্রতিবাদে সিপিএম কর্মীরা মিষ্টিমুখ করিয়েছেন। রবিবার সকালে ডোমজুড়ের লক্ষ্মণপুরে সিপিএম কর্মীরা পথচলতি বাসিন্দাদের লাল রসগোল্লা খাওয়ান। যাতায়াতের পথে হঠাৎ মিষ্টি পেয়ে খুশি সাধারণ মানুষ। সিপিএম বলছে, এটা এক ধরনের গাঁধীগিরি। মিষ্টি বিলি করেই প্রতিবাদ করা হয়েছে।

আরও পড়ুন: দুই সন্তানকে নিয়ে শৌচাগারে ঢুকেছিলেন, বেরোতেই অ্যাসিড হামলার শিকার, রায়নায় দগ্ধ গৃহবধূ

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget