এক্সপ্লোর

North 24 Parganas: ভ্যাটের পাশ থেকে উদ্ধার পচাগলা দেহ, মৃত্যুর কারণ খুঁজতে শুরু তদন্ত

Ashoknagar News: এলাকাটি হাবরা-নৈহাটি রোডের পার্শ্ববর্তী এলাকা। তদন্তকারীদের প্রাথমিক অনুমান ওই এলাকায় বাইরে থেকে কেউ বা কারা দেহটি ফেলে গিয়েছে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: জনবসতি এলাকায় উদ্ধার হল পচাগলা দেহ। উত্তর ২৪ পরগনায় অশোকনগর থানার হিজলিয়া এলাকায় অশোকনগর কল্যাণগড় পুরসভার ভ্যাটের পাশ থেকে উদ্ধার হল এক ব্যক্তির পচাগলা মৃতদেহ। এলাকাটি হাবরা-নৈহাটি রোডের পার্শ্ববর্তী এলাকা। তদন্তকারীদের প্রাথমিক অনুমান ওই এলাকায় বাইরে থেকে কেউ বা কারা দেহটি ফেলে গিয়েছে। 

কীভাবে উদ্ধার? 
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, দেহটি উল্টো করে কাদার মধ্যে মুখ ঢোকানো অবস্থায় পড়েছিল। স্থানীয় এক বাসিন্দা এদিন সকালবেলা ওই অবস্থায় দেহটি দেখতে পান। তারপরেই খবর দেওয়া হয় অশোকনগর থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। পরে তা ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। দেহ উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

মেলেনি পরিচয়:
দেহটি কার? তা সোমবার দুপুর পর্যন্ত জানা যায়নি। ওই ব্যক্তির পরিচয় এলাকায় কেউ জানতে পারেননি বলে জানা গিয়েছে। তদন্তকারীদের একাংশের অনুমান, বেশ কয়েকদিন আগে মৃত্যু ঘটনায় দেহে পচন ধরে গিয়েছিল। কী ভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।    

আগের দিনই উদ্ধার দেহ:
উত্তর ২৪ পরগনার অশোকনগরেই একটি মেস থেকে একদিন আগেই উদ্ধার হয়েছে এক কলেজ পড়ুয়ার দেহ। দেহের গলা ও দেহে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন মিলেছিল। খাটের নীচ থেকে উদ্ধার হয়েছিল ক্ষতবিক্ষত দেহ। ১৯ বছরের নার্সিং পড়ুয়া উদ্ধব সরকার পড়তেন অশোকনগর নার্সিং ট্রেনিং কলেজে। পুলিশ সূত্রে খবর, অশোকনগর থানা এলাকার কচুয়ায় এই বাড়িতে মেস করে থাকতেন নিহত পড়ুয়া উদ্ধব সহ ৪ জন। ৪ জনেরই বাড়ি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। ২ জন শনিবার বাড়ি চলে যান। মেসে ছিলেন উদ্ধব ও বিক্রম সরকার।  স্থানীয় সূত্রে দাবি, রবিবার সকালে বিক্রমকে মেসে তালা দিয়ে চলে যেতে দেখা যায়। তারপরে টানা ফোন করেও উদ্ধবের বাড়ির লোকজন তাঁকে পাননি। মোবাইল ফোন সুইচড অফ ছিল। তাঁরাই খবর দেন মেসের মালিককে। মেস মালিক পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ এসে দরজা ভেঙে খাটের নীচ থেকে রক্তাক্ত দেহ উদ্ধার করে। মেসের মালিকের দাবি, পড়ুয়াদের ব্যবহারের জন্য তিনি যে রেফ্রিজারেটর রেখেছিলেন, তার মধ্যে তাঁর একটি ছুরি ছিল। ঘটনার পর থেকে সেই ছুরি উধাও।

আরও পড়ুন: 'গুরুত্ব দেওয়া হয় না', ভোটে না লড়ার সিদ্ধান্ত জেলা পরিষদ সদস্যের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarakeshwar Shraboni Mela: ভক্তদের জন্য ট্রেন-বাসের বাড়তি পরিষেবা! শ্রাবণের দ্বিতীয় সোমবারেও তারকেশ্বরে ভক্তদের ঢল
ভক্তদের জন্য ট্রেন-বাসের বাড়তি পরিষেবা! শ্রাবণের দ্বিতীয় সোমবারেও তারকেশ্বরে ভক্তদের ঢল
News Live : ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Annapurna Yojona : যাঁরা জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কবে পাবেন? উত্তরবঙ্গ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
যাঁরা জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কবে পাবেন? উত্তরবঙ্গ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বিরাট আওয়াজে কাঁপল এলাকা, মহেশতলায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বিরাট আওয়াজে কাঁপল এলাকা, মহেশতলায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

ভিডিও

Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ
NCPI News: NCPI সাংসদরা এবার কি বিজেপিতে মিশে যাবেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget