এক্সপ্লোর

North 24 Parganas News: হাড়োয়ার তৃণমূল বিধায়কের আয়োজিত বিজয়া সম্মিলনীতে গরহাজির একাধিক নেতা ! ফের TMC-র 'গোষ্ঠীদ্বন্দ্ব' প্রকাশ্যে

HAROA TMC Inner Clash : ফের বিজয়া সম্মিলনী ঘিরে তৃণমূলের 'গোষ্ঠীদ্বন্দ্ব'!

উত্তর ২৪ পরগনা: ফের বিজয়া সম্মিলনী ঘিরে তৃণমূলের 'গোষ্ঠীদ্বন্দ্ব'! হাড়োয়ার বিধায়কের আয়োজিত বিজয়া সম্মিলনীতে গরহাজির একাধিক নেতা। গতকাল তৃণমূল বিধায়ক রবিউল ইসলামের উদ্যোগে বেলিয়াঘাটা বাজারে বিজয়া সম্মিলনী। বিজয়া সম্মিলনীতে ডাক না পাওয়ার অভিযোগ জেলার একাধিক তৃণমূল নেতার। গরহাজির ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, পঞ্চায়েত প্রধান-সহ দলের একাধিক নেতা। আমন্ত্রণই পাননি, দাবি গরহাজির তৃণমূল নেতা-নেত্রীদের। গোষ্ঠীদ্বন্দ্বর কথা অস্বীকার তৃণমূল বিধায়ক রবিউল ইসলামের। যদিও কোন্দলের কথা কার্যত স্বীকার বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতির।

আরও পড়ুন, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, গভীর নিম্নচাপের আশঙ্কা, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায় !

তৃণমূলের বিজয়া সম্মিলনী। উপলক্ষ্য় দলের ভিত মজবুত করা। অথচ, সেখানেই বারবার প্রকাশ্য়ে চলে আসছে তৃণমূল নেতাদের মাঝের সম্পর্কের 'তিক্ততা'। বীরভূম থেকে পশ্চিম মেদিনীপুর..মুর্শিদাবাদ থেকে উত্তর ২৪ পরগনা। বিজয়া সম্মেলনীকে কেন্দ্র করে দিকে দিকে প্রকাশ্য়ে আসছে তৃণমূলের কোন্দল। এই আবহে এবার হাড়োয়ার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আমন্ত্রণ না জানিয়ে বিজয়া সম্মলনী করার অভিযোগে শুরু হল বিতর্ক। শনিবার বেলিয়াঘাটা বাজারে একটি অনুষ্ঠানগৃহে তৃণমূল বিধায়কের উদ্য়োগে বিজয়া সম্মিলনী ছিল।তৃণমূলের ব্লক সভাপতি থেকে শুরু করে উপপ্রধানের দাবি, হাড়োয়ার তৃণমূল বিধায়ক রবিউল ইসলাম নিজের বৃত্তের লোকেরদেরকে ডেকেই সেরে ফেলেছেন বিজয়া সম্মিলনী। 

 দেগঙ্গা ব্লক ২ তৃণমূল কংগ্রেস সভাপতি অরূপ বিশ্বাস বলেন,  আজকে যে বিজয়া সম্মিলনী  হচ্ছে আমি ব্লক সভাপতি আমি জানি না। আমার ব্লকে চারটে অঞ্চল, চারটে অঞ্চলের সভাপতি জানে না। আমার ব্লকের ৬৭ জন সদস্য় আছে, তার মধ্য়ে ৫৬ জন মেম্বার জানে না। বুথ সভাপতিরা জানে না।পঞ্চায়েত সমিতির তিনজন কর্মাধ্য়ক্ষ আছে আমার দেগঙ্গা ব্লকে তারাও জানে না। হয়তো বিধায়ক সাহেবের ইন্ধনের সম্মেলন হচ্ছে। উনি রাজনীতি সম্পর্কে কতটুকু সচেতন আমার জানা নেই। এরা কবে দলে এসে নেতা হয়ে গেল, আসলে দলের... বুঝবে না। চাঁপাতলা গ্রাম পঞ্চায়েত তৃণমূল নেতা ও উপপ্রধান  হুমায়ুন রেজা চৌধুরী বলেন,  আজকে যে বিজয়া সম্মিলনী হচ্ছে আমাদের ব্লকে। সেটা আমরা কেউ জানি না। আমরা কেউ জানি না। তাহলে আজকে কাদের নিয়ে এই বিজয়া সম্মেলনী হচ্ছে। এটা যারা আমরা আজকে বুথস্তরে তৃণমূল কংগ্রেস করি, আমরা ঠিক বুঝতে পারছি না। দলের মধ্য়ে দীর্ঘদিন ধরে গোষ্ঠীদ্বন্দ্ব আছে। 

 বিজয়া সম্মিলনীতে যোগ দিয়ে দলের উদ্দেশ্য়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দেন বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি। বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি  বুরহানুল মুকাদ্দিম বলেন,  এখানে এসে আরেকটা অভিজ্ঞতাও আমার হল। অনেকের সঙ্গে পরিচয় আছে, যারা আজকে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে আসেনও। তাঁদের উদ্দেশে একটা বার্তা রইল, বিজয়া সম্মিলনী ব্য়ক্তিগতভাবে কারও অনুষ্ঠান নয়।  এটা দলের অনুষ্ঠান। নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং আমাদের দলের সেনাপতি, সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় নির্দেশ দিয়েছেন, এটা রবিরও অনুষ্ঠান নয়।  এটা ... অনুষ্ঠান নয়। গোষ্ঠীদ্বন্দ্ব নেই বলে দাবি করেছেন তৃণমূল বিধায়ক রবিউল ইসলাম।

হাড়োয়া তৃণমূল কংগ্রেস বিধায়ক  রবিউল ইসলাম বলেন,  আমাদের তৃণমূল কংগ্রেসের কোনও গোষ্ঠী নেই। গোষ্ঠী একটাই সেটা তৃণমূল কংগ্রেস। এখানে দুটো অনুষ্ঠান হয়েছে আপনারা দেখেছেন। যদি কেউ না এসে থাকে ২,১ জন। আপনারা দেখেছেন প্রায় সবাই আছে। তাদের কারণ আছে। সেটা আমাদের দলের নেতৃত্বকে জানিয়ে দেবে।  বিজেপি রাজ্য় কমিটি সদস্য় শঙ্কর চট্টোপাধ্য়ায় বলেন,হাড়োয়া তৃণমূল কংগ্রেসের যে বিভাজন, যে গোষ্ঠীদ্বন্দ্ব একবার প্রমাণিত হল বিজয়া সম্মিলনী উপলক্ষ্য়ে। বিধায়কের ডাকা বিজয়া সম্মিলনীতে নেতৃত্ব, প্রধাব, উপপ্রধান থেকে শুরু করে সবাই গরহাজির। গোষ্ঠীদ্বন্দ্ব চরম পর্যায় হাড়োয়াতে। এর আগে একাধিকবার তৃণমূল বিধায়ক রবিউল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও কাটমানির অভিযোগ তুলে লেখা লিফলেট দেখা যায় হাড়োয়ায়। আর এবার বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে প্রকাশ্য়ে আসে কোন্দল। 

সেরা শিরোনাম

Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Garia Incident: গড়িয়ায় ইঞ্জিনিয়ার খুনে চাঞ্চল্যকর মোড় ?
গড়িয়ায় ইঞ্জিনিয়ার খুনে চাঞ্চল্যকর মোড় ? "প্রেমিকার কাছেই গিয়েছিলেন যুবক..", এবার সেই ফ্ল্যাটে গিয়েই ঘটনার পুনর্নির্মাণ পুলিশের..
NRS Doctor Found Dead: 'ওরা মেরে ফেলবে', এই 'ওরা' আসলে কারা ? NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু নিয়ে মুখ খুললেন তাঁর দিদি, কী কথা হয়েছিল শেষবার ?
'ওরা মেরে ফেলবে', এই 'ওরা' আসলে কারা ? NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু নিয়ে মুখ খুললেন তাঁর দিদি, কী কথা হয়েছিল শেষবার ?

ভিডিও

Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:
Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget