এক্সপ্লোর

North 24 Parganas News: কোন পথে এসেছিল দুষ্কৃতীরা, নোয়াপাড়ার তৃণমূল নেতা খুনে পুলিশ কুকুর নামিয়ে তদন্ত

North 24 Parganas News: শুক্রবার রাতে ইছাপুরে নিজের বাড়ির কাছে খুন হন তৃণমূল নেতা সুশান্ত মজুমদার ওরফে গোপাল।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: এক জন বা দু’জন নয়, নোয়াপাড়ার তৃণমূল নেতাকে খুন (Noapara TMC Leader Murder) করতে দু’জনের বেশি লোক এসেছিল বলে ধারণা পুলিশের। তবে দুষ্কৃতীরা কোন পথে এসেছিল এবং কোন রাস্তা ধরে বেরিয়ে যায়, তা নিয়ে এখনও অন্ধকারে তারে। তবে এই গোটা ঘটনায় বিজেপি-র দিকেই আঙুল তুলছে তৃণমূল (TMC)। এমনকি এই ঘটনায় বিজেপি (BJP) সাংসদ অর্জুন সিংহের (Arjun Singh) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে তারা। রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)  অর্জুনকে ‘পেশাদার খুনি’ বলেও আক্রমণ করেছেন।

তৃণমূল নেতার খুনের ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ। রবিবার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর নিয়ে প্রথমে ঘটনাস্থলে যায় তারা। ওই কুকুর ঘটনাস্থল থেকে মৃত তৃণমূল নেতার বাড়ি যায়। সেখানে কিছু ক্ষণ ঘোরাঘুরি করে ফিরে যায় ঘটনাস্থলে। তার পর রেললাইনের দুই পাড়েও ঘোরাঘুরি করে কিছু ক্ষণ। রেললাইনের অপর দিকে মায়াপল্লী। প্রশ্ন উঠছে, তাহলে কি মায়াপল্লী দিয়ে পালিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। নিশ্চিত ভাবে জানতে খোঁজ-খবর নিচ্ছে পুলিশ।

শুক্রবার রাতে ইছাপুরে নিজের বাড়ির কাছে খুন হন তৃণমূল নেতা সুশান্ত মজুমদার ওরফে গোপাল। তিনি নোয়াপাড়া শহরের তৃণমূলের প্রাক্তন সভাপতি। দলের কার্যালয় থেকে ফেরার পথে রাত সওয়া ৯টা নাগাদ ঘটনাটি ঘটে। প্রথমে গুলি ছোড়া হয় তাঁকে লক্ষ্য করে। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে ধারাল অস্ত্র দিয়ে কোপ বসানো হয় মাথায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন: Birbhum BJP: 'গুরুত্ব নেই দলে', অনুব্রতের উপস্থিতিতে তৃণমূলে একঝাঁক বিজেপি নেতা

মৃতের স্ত্রী-ও তৃণমূল করেন। উত্তর ব্যারাকপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর তিনি। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই গোপাল দুষ্কৃতীদের নিশানায় ছিলেন। স্থানীয় বিজেপি নেতা বিজয় মুখোপাধ্যায়ের সঙ্গেও কিছু দিন আগে সুশান্তর ঝামেলা হয় বলে সামনে এসেছে। অভিযোগ, সেই সময় সুশান্তকে বিজয় খুনের হুমকি দিয়েছিলেন। তার ভিত্তিতে বিজয়কে গ্রেফতার করেছে পুলিশ।

সেরা শিরোনাম

Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি আসছে সিপিএম ও মমতা বন্দ্যোপাধ্যায়
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি আসছে সিপিএম ও মমতা বন্দ্যোপাধ্যায়
News Live Updates: হিন্দুস্তান ক্লাবের পুজো এ বছর ৬৪ বছরে, আগে আসতেন মমতা, এবছর চন্দ্রিমার পুজো উদ্বোধন করবেন শুভেন্দু
হিন্দুস্তান ক্লাবের পুজো এ বছর ৬৪ বছরে, আগে আসতেন মমতা, এবছর চন্দ্রিমার পুজো উদ্বোধন করবেন শুভেন্দু
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget