এক্সপ্লোর

TMC Inner Clash : জেল-ফেরত অভিযুক্তকে বুথ সভাপতি করায় বিবাদ, তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, পার্টি অফিস ভাঙচুর

North 24 Parganas News : সংঘর্ষে আহত হন ব্লক সভাপতি, যুব তৃণমূল নেতা-সহ উভয়পক্ষের ১৫ জন। এদের মধ্যে ৭ জন হাসপাতালে ভর্তি।

সমীরণ পাল ও আব্দুল ওয়াহাব, উত্তর ২৪ পরগনা : মাদক আইনে জেল-ফেরত অভিযুক্তকে দলের বুথ সভাপতি করার অভিযোগ তুলে সোশাল মিডিয়ায় পোস্ট। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাতে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বিথারি বাজারে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধে। পার্টি অফিস ভাঙচুর করা হয়। সংঘর্ষে আহত হন ব্লক সভাপতি, যুব তৃণমূল নেতা-সহ উভয়পক্ষের ১৫ জন। এদের মধ্যে ৭ জন হাসপাতালে ভর্তি।

অভিযোগ, মাদক আইনে জেল-ফেরত অভিযুক্তকে দলের বুথ সভাপতি করার প্রতিবাদে সোশাল মিডিয়ায় পোস্ট করেন যুব তৃণমূল নেতা শুভম পাল। তার জেরে তাঁর ওপর হামলা চালায় ব্লক সভাপতির অনুগামীরা। পাল্টা মারধর করে যুব তৃণমূল নেতার সঙ্গীরা। এলাকায় উত্তেজনা থানায় পুলিশ পিকেট বসানো হয়েছে। 

প্রসঙ্গত, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর থেকে কলকাতা রাজ্যের একাধিক জেলা থেকে বারবার সামনে উঠে এসেছে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের ঘটনা। মুর্শিদাবাদে একাধিক নেতা-কর্মীর খুন হওয়ার ঘটনাও সামনে এসেছে।

গতমাসেই খড়গপুরে প্রকাশ্য়ে এসে পড়েছিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল পরিচালিত খড়গপুর পুরসভার চেয়ারপার্সনের সঙ্গে খড়গপুর শহরের যুব তৃণমূলের সভাপতির বিবাদ বাঁধে। যুব তৃণমূলের সভাপতিকে ঘাড়ধাক্কা দেওয়ার হুমকি দিয়েছেন চেয়ারপার্সন, এই অভিযোগে পুরসভার সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখিয়েছিলেন যুব তৃণমূল কর্মী-সমর্থকরা। অভিযোগ অস্বীকার করেন চেয়ারপার্সন।

এদিকে, গতমাসে প্রথমে নওদার ও তারপর বড়ঞা। মুর্শিদাবাদে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন হয়ে যান তৃণমূল কর্মী! স্থানীয়দের দাবি, মুড়ি-মুড়কির মতো গ্রামে বোমা পড়েছিল। তৃণমূল কর্মী আমির শেখকে লক্ষ্য করে ১০-১২টি বোমা ছোড়া হয়েছিল বলে অভিযোগ। তৃণমূলের অঞ্চল সভাপতি সহ ২৫ জনের নামে অভিযোগ দায়ের হয়।       

আরও পড়ুন- মর্গে শবের স্তূপে জীবন্ত ছেলে, হাওড়া থেকে গিয়ে ফিরিয়ে আনলেন বাবা

৫ মাসে মোট ৭ বার। অভিযোগ শুধু মুর্শিদাবাদেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে কখনও চলেছে গুলি। কখনও বোমাবাজি। কখনও হয়েছে মৃত্য়ু। কখনও বা গুরুতর জখম হয়েছিলেন তৃণমূলের নেতা কর্মীরা। আর প্রত্য়েকটা ঘটনাতেই ওঠে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ।                                   

আরও পড়ুন: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?

এবিপি লাইভ এখন টেলিগ্রামেও। ক্লিক করুন- https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Kolkata News : বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
Kolkata News : বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
West Bengal News Live : পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য
পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য
West Bengal Weather : দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?
দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?
ঐতিহ্যের পথচলার সার্ধ শতবর্ষ, প্র্যাট মেমোরিয়াল স্কুলের শিক্ষার্থীদের গভীর বার্তা দিলেন রাজ্যপাল
ঐতিহ্যের পথচলার সার্ধ শতবর্ষ, প্র্যাট মেমোরিয়াল স্কুলের শিক্ষার্থীদের গভীর বার্তা দিলেন রাজ্যপাল

ভিডিও

NCPI News: কেন সাংসদ পদ খারিজ নয়? ২৪ নভেম্বরের মধ্যে দিতেই হবে জবাব
Mothabari Incident: মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Weather Updates: দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', রাজ্যে বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda
Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget