এক্সপ্লোর

North and South Dinajpur Weather Update: বিকেল হতেই বৃষ্টি জেলায় ! কেমন যাবে দুই দিনাজপুরের আবহাওয়া ?

Weather Update: আজ  বিকেল থেকে জেলার আকাশে আংশিক মেঘ থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। তবে দু-একটি জায়গায়  হালকা বৃষ্টি হতে পারে।

Weather Update: আজ  বিকেল থেকে জেলার আকাশে আংশিক মেঘ থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। তবে দু-একটি জায়গায়  হালকা বৃষ্টি হতে পারে।  হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, রাতের দিকে তাপমাত্রা কিছুটা হলেও পড়বে। এদিন সকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে জেলায়। দুপুরে তাপমাত্রা ছাড়িয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৬৮ শতাংশ। সকাল থেকেই জেলার বাতাস বইছে ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে। 

South Dinajpur Weather update:  হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, দক্ষিণেও গরম বাড়লে বৃষ্টির আশা কম। বিকেল থেকেই জেলার আকাশে আংশিক মেঘ থাকবে। সকাল থেকেই দক্ষিণে (South Dinajpur) মেঘলা আকাশ। বাতাসে আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৬৩ শতাংশ। দুপুরে ৩৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে তাপমাত্রা। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ১১ কিলোমিটার। হাওয়া অফিস জানাচ্ছে, কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে জেলার সব জায়াগায় এই বৃষ্টি নাও হতে পারে।

এদিকে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপরে থাকায় বৃষ্টির পূর্বাভাস। রোদ-মেঘের ঘোরাফেরার মাঝেই বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপরে থাকায় বৃষ্টি হচ্ছে বেশ কিছু জেলায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অগাস্টের শেষ দিকে এই লাগাতার বৃষ্টি ঘাটতি কিছুটা কমাবে বলেই মনে করছেন আবহবিদরা।

বঙ্গের আবহাওয়া (West Bengal Weather): জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। যার ফলে চাষের উপরেও প্রভাব পড়েছে। তবে এই সপ্তাহের গোড়া থেকেই ছবিটা খানিক বদলাচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা। সব মিলিয়ে কি মহানগরের বৃষ্টির ঘাটতি মিটে যাবে এই মরসুমে? সংশয় থাকছে।

আজ উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা কেমন যাবে ?

দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস।
কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।
 কোচবিহার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। 
 জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুরদুয়ারে  সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।

আজ দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা কেমন যাবে ?

বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা  ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।
বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
পুরুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।
 নদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।

সেরা শিরোনাম

Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার

ভিডিও

Durga Puja 2026 : মহাষষ্ঠীতে ত্রিধারা সম্মিলনীর প্যান্ডেলে জনজোয়ার | ABP Ananda | Tridhara Sammilani
Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget