এক্সপ্লোর

North Bengal Flood: বাড়ির সঙ্গে হচ্ছে না যোগাযোগ, মিরিকে বেড়াতে গিয়ে আটকে বাঙালি পর্যটকরা !

Bengali tourist Stuck In North Bengal Flood : মিরিকে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন বাঙালি পর্যটকরা, কী দাবি কলকাতার বাসিন্দাদের ?

উত্তরবঙ্গ: মিরিকে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন বাঙালি পর্যটকরা। যাদবপুুরের বাসিন্দা জন্টি রায় বর্মন ও গড়িয়ার বাসিন্দা তপোব্রত মণ্ডল পঞ্চমীর দিন বাইক নিয়ে পাহাড়ে ঘুরতে এসেছিলেন। শনিবার মিরিকে এসে আটকে পড়েছেন। বাড়ির সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। ভয়াবহ পরিস্থিতি। প্রশাসনের সহযোগিতায় কোনওমতে বাড়ি ফিরতে চাইছেন কলকাতার বাসিন্দারা। 

আরও পড়ুন, আক্রান্ত BJP সাংসদ-বিধায়ক, তীব্র নিন্দায় প্রধানমন্ত্রী, 'আশাকরি হিংসার বদলে জনসেবায় মন দেবে তৃণমূল..'

প্রকৃতির রুদ্ররোষে বিপর্যস্ত উত্তরবঙ্গ। দুর্যোগ কাটলেও রয়েছে দুর্ভোগ। অনেকেই আটকে পড়েছেন পাহাড়ে। বৃষ্টি থামতেই সমতলে নামতে শুরু করেছেন পর্যটকরা। কিন্তু সেখানেও ভোগান্তি চরমে। 
মেঘ পিয়নের দেশে প্রকৃতির রুদ্ররূপ! জলের তোড়ে ভেঙেছে সেতু! পাহাড়ের পাকদণ্ডী পথকে গ্রাস করেছে আতঙ্ক! প্রাণহানি, ক্ষয়ক্ষতি, নরক যন্ত্রণায় জেরবার পাহাড়। সোমবার পাহাড়ে বৃষ্টি কিছুটা কমেছে। আর বৃষ্টি থামতেই সমতলে নামতে শুরু করেছেন পর্যটকরা। কিন্তু ফেরার পথেও ভোগান্তি চরমে।কলকাতার পার্ক সার্কাসের বাসিন্দা সুজয় সান্য়াল ও তাঁর স্ত্রী সপ্তদীপা সান্য়াল দার্জিলিং গেছিলেন।দুর্যোগে আটকে পড়েছেন তাঁরা।

পাহাড়ে আটকে পড়া পর্যটক সুজয় সান্য়াল বলেন, গতকাল রাস্তায় ধস নেমেছিল। ফ্লাইট মিস হয়েছে..। একই অভিজ্ঞতা হয়েছে,গড়িয়াহাটের বাসিন্দা প্রিয়াঙ্কা খাস্তগীরেরও।ভুক্তভোগী পর্যটক   প্রিয়াঙ্কা খাস্তগীর বলেন, ৩ থেকে ৪ ঘণ্টা ট্রাফিক জ্য়ামে আটকে ছিলাম।দুর্ভোগের মুখে পড়তে হয়েছে। ট্রেনে-বাসে-কিংবা গাড়িতে ফিরতে যখন বেগ পেতে হচ্ছে, তখন প্লেনের টিকিটের দাম আক্ষরিক অর্থেই আকাশ ছোয়া। সুযোগ বুঝে চড়া দাম হাঁকাচ্ছে বিমান কোম্পানিগুলি!
 
বাগডোগরা থেকে কলকাতা বিমানবন্দরের গড় ভাড়া থাকে সাড়ে তিন থেকে চার হাজার টাকার মধ্য়ে।সোমবার সেই ভাড়া তিন থেকে সাতগুণ অবধি বাড়ানো হয়েছে।এই পরিস্থিতিতে পর্যটকদের ভোগান্তি কিছুটা হলেও কমানোর চেষ্টা করছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। এনবিএসটিসি কর্মী  দেবাশিস বিশ্বাস বলেন,আমরা অলরেডি গাড়ি পাঠানো শুরু করে দিয়েছি। সকাল থেকে আমাদের কাছে যা খবর আছে, ১৫ টা থেকে ১৬ টা গাড়ি আমাদের ওখান থেকে পাঠানো অলরেডি হয়ে গেছে। এগুলো শিলিগুড়ি থেকে আসছে। 
 
হাওড়ার বালির বাসিন্দা অর্ক বোস। পরিবারের ৭ সদস্যকে নিয়ে দার্জিলিংয়ে গেছিলেন।দুর্যোগ থেকে রক্ষা পেলেও দুর্ভোগের শেষ নেই!হাওড়া পর্যটক অর্ক বোস বলেন, বৃষ্টিপাতের জেরে আটকে পড়েছিলাম। গতকাল আজকে নামতে পারিনি। আজ নেমেছি।'এখন হচ্ছে পর্যটনের মরসুম।পাহাড়ে ডুয়ার্সে পর্যটকদের ঢল নামে।আর এখনই এই ভয়ঙ্কর দুর্যোগ!মাথায় হাত পর্যটন ব্য়বসায়ীদের।ইন্ডিয়ান অ্য়াসোসিয়েশন অব টুর অপারেটর রাজ্য সভাপতি   দেবজিৎ দত্ত বলেন, এই দুর্যোগ হওয়ার পর মানুষ বাতিল করছে পাহাড়ে ভ্রমণ। পর্যটক ব্য়বসায়ীদের অসুবিধা বাড়বে।'কুণ্ডু ট্রাভেলস কর্ণধার সৌমিত্র কুণ্ডু বলেন , পর্যটনে বড় প্রভাব পড়বে। পর্যটন শিল্প ধাক্কা খাবে।'বৃষ্টি থেমেছে।এটাই আশার।কিন্তু পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে যে সময় লাগবে, তা এই ভয়ঙ্কর ছবিগুলো থেকেই স্পষ্ট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget