এক্সপ্লোর

North Bengal News: অবশেষে নাগরাকাটা কাণ্ডে গ্রেফতার ২, ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ-বিধায়ক

North Bengal Disaster: পুলিশ সূত্রে খবর, একজনকে নাগরাকাটা থেকে এবং আরেক জনকে জয়গাঁও থেকে গ্রেফতার করা হয়েছে।

আবির দত্ত, নাগরাকাটা : নাগরাকাটা কাণ্ডে গ্রেফতার ২। বিজেপি নেতা খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় অবশেষে গ্রেফতার করা হয়েছে ২ জনকে। পুলিশ সূত্রে খবর, একজনকে নাগরাকাটা থেকে এবং আরেক জনকে জয়গাঁও থেকে গ্রেফতার করা হয়েছে। উত্তরবঙ্গের নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। গত সোমবার নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়েছিলেন এই দুই বিজেপি নেতা। সেখানে তাঁদের উপর হামলা হয়। পিছন থেকে ধাক্কা মারা হয় শঙ্কর ঘোষকে। অন্যদিকে, মাথা ফেটে যায় খগেন মুর্মুর। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এই ঘটনায় নাগরাকাটা থানায় অভিযোগ দায়ের হয়। তদন্ত শুরু করে জলপাইগুড়ি জেলা পুলিশ। 

যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের নাম এফআইআর- এ ছিল কিনা, কিংবা বিজেপি বিধায়ক এবং বিজেপি সাংসদকে হামলার ঘটনায় এই ২ জনের কী ভূমিকা ছিল, তা সরকারি ভাবে এখনও স্পষ্ট করা হয়নি। সোমবার ঘটেছিল ঘটনা। দু'দিন পর বুধবার প্রথম গ্রেফতারি। সূত্রের খবর, আগামীকাল বৃহস্পতিবার ২ ধৃতকে আদালতে পেশ করা হবে। সোমবারই বিজেপি সাংসদ মনোজ টিগ্গার নেতৃত্বে নাগরাকাটা থানায় ৮ জনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনার কড়া সমালোচনা করে সরব হয়েছেন রাজ্যপাল। অন্যদিকে, আহত খগেন মুর্মুকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

গত সপ্তাহের অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক জেলা। এখনও বৃষ্টি পুরোপুরি থামেনি। তবে দাপট এবং পরিমাণ কিছুটা কমেছে। আগামী দিনে আরও কমার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। তবে বৃষ্টি যে এখনই পুরোপুরি থামছে না, সেই আভাসও দেওয়া হয়েছে। এই বৃষ্টি-বিধ্বস্ত উত্তরবঙ্গেরই জলপাইগুড়ি জেলার নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সেখানেই হামলা হয় তাঁদের উপর। গুরুতর ভাবে জখম হন খগেন মুর্মু। মাথা ফেটে যায় তাঁর। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে বাংলার রাজ্য-রাজনীতি। বিরোধীদের দাবি হামলা চালিয়েছে শাসক দলই। এই ঘটনায় অবশেষে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এখনও তাদের নাম, পরিচয় প্রকাশ্যে আসেনি। অন্যদিকে, নাগরাকাটায় বিজেপির সাংসদ-বিধায়ক আক্রান্ত হওয়ার ঘটনায় এখনও জনরোষের তত্ত্বে অনড় রয়েছে তৃণমূল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Nirmal Ghosh Arrested: 'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget