এক্সপ্লোর

North Bengal University : উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দুর্নীতির অভিযোগ, ইডি তদন্ত ও উপাচার্যর পদত্যাগের দাবিতে বিক্ষোভ বিজেপির

এর আগে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে ৬ জন চাকরিপ্রার্থী কলকাতা হাইকোর্টে মামলা করেছেন। সেই মামলা এখন বিচারাধীন। 

সনৎ ঝা, দার্জিলিং : উত্তরবঙ্গে বিশ্ববিদ্যালয়ে (North Bengal; ) শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে সরব বিজেপি (BJP)। আজ বিজেপির নেতা কর্মীরা বিক্ষোভ দেখান বিশ্ববিদ্যালয়ের সামনে। উপাচার্যের পদত্যাগের পাশাপাশি ইডি (ED) তদন্তের দাবি করেছে বিজেপি। এ নিয়ে হাইকোর্টে মামলা চলছে বলে মন্তব্য করেননি উপাচার্য। বিজেপিকে পাল্টা নিশানা করেছে তৃণমূল (TMC)।

একদিকে, স্কুলে নিয়োগ দুর্নীতি কাণ্ডে তোলপাড় রাজ্য। এবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়েও নিয়োগে অনিয়মের অভিযোগ উঠল। শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতি হয়েছে এই অভিযোগে মঙ্গলবার শিলিগুড়িতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে বিক্ষোভ দেখালেন বিজেপির নেতা -কর্মীরা। উপাচার্যের পদত্যাগ ও বিশ্ববিদ্যালয়ে নিয়োগ নিয়ে ইডির তদন্তের দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। 

মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন বলেছেন 'সীমাহীন দুর্নীতি হয়েছে। তাতে মদত দিয়েছেন উপাচার্য। তাঁর পদত্যাগ চাই আমরা। আর্তিক লেনদেনও হয়েছে। দাবি করছি, ইডি যেন অবিলম্বে হস্তক্ষেপ করে।' উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, এ বিষয়ে ক্যাগ কিছু প্রশ্ন পাঠিয়েছে। তার উত্তর দেওয়া হবে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য বলেছেন, 'ইতিমধ্যেই ক্যাগ-এর অফিস থেকে কয়েকজন অধ্যাপক ও শিক্ষাকর্মী নিয়োগের বিষয়ে প্রশ্ন তুলে মেল করা হয়েছে। এই ধরনের মেল মাঝে মধ্যেই আসে। তার জবাবও দেওয়া হয়। এক্ষেত্রেও জবাব দেওয়া হবে। নিয়োগে অনিয়মের অভিযোগ নিয়ে হাইকোর্টে মামলা চলছে। বিচারাধীন বিষয় বলে কিছু বলা উচিত নয়।'

এই ইস্যুতে বিজেপিকে পাল্টা বিঁধেছে তৃণমূল। দার্জিলিংয়ের তৃণমূল কংগ্রেস মুখপাত্র বেদব্রত দত্ত বলেছেন, 'বিজেপিই সীমাহীন দুর্নীতিতে যুক্ত। কল্যাণী এইমসে কীভাবে দুর্নীতি করেছে, তার জবাববাব ওদের দিতে হবে। এ সব অভিযোগ ওদের মুখে শোভা পায় না।'

এর আগে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে ৬ জন চাকরিপ্রার্থী কলকাতা হাইকোর্টে মামলা করেছেন। সেই মামলা এখন বিচারাধীন। 

আরও পড়ুন- মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি,প্রধানমন্ত্রী-রাজ্যপালকে চিঠি বিজেপি বিধায়কের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget