এক্সপ্লোর

North Dinajpur: বিস্ফোরণে উড়ল কিশোরের বাঁ হাত, কুড়িয়ে পাওয়া ব্যাটারি চার্জারে বিস্ফোরণ

Raiganj News:আহত কিশোর রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে গুরুতর জখম হল এক নাবালক। উত্তর দিনাজপুরের (North Dinajpur) রায়গঞ্জের শিয়ালতোড় গ্রামের ঘটনা। বিস্ফোরণে বছর ১৩-র ওই কিশোরের বাঁ হাত উড়ে যায়। মুখেও আঘাত লাগে। কিশোরের মায়ের দাবি, গতকাল বল ভেবে গোলাকার বস্তু বাড়িতে নিয়ে আসে ছেলে। নাড়াচাড়া করতেই বিস্ফোরণ ঘটে। আহত কিশোর রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে (Raigung Medical College Hospital) চিকিৎসাধীন। সূত্রের খবর, কুড়িয়ে পাওয়া ওই গোলাকার বস্তুটি আদতে একটি ব্যাটারি চার্জার। সেটিই বিস্ফোরণ ঘটে। পরিবারের তরফে অবশ্য কোনও অভিযোগ দায়ের করা হয়নি। কী থেকে বিস্ফোরণ খতিয়ে দেখছে রায়গঞ্জ থানার পুলিশ।

স্থানীয় এক মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রটি অন্য পাঁচটি দিনের মতো খেলার মাঝে একটি গোলাকার বস্তু নিয়ে বাড়ি ফেরে। কিছুটা পরে হঠাৎ তীব্র শব্দে গোটা এলাকা কেঁপে যায়। কিশোরের মা ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তাঁর ছেলে। যারপরই দ্রুত তাঁকে নিয়ে ছোটা হয় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে। এভাবে হঠাৎ বিস্ফোরণ ঘিরে রায়গঞ্জের শিয়ালতোড় এলাকায় তৈরি হয়েছে প্রবল চাঞ্চল্য। এলাকায় রয়েছে উত্তেজনা। 

আরও পড়ুন- আবহাওয়ার গতি-প্রকৃতিতে বড় বদল, রাজ্যজুড়ে শিলাবৃষ্টি, ঝোড়ো হাওয়ার আশঙ্কা, কয়েকদিন চলবে দুর্যোগ

কিছুদিন আগেই বীরভূমের (Birbhum) মল্লারপুরে বোমা ফেটে গুরুতর জখম হয়েছিল ৩ শিশু। বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে (Blast), আহত হয় ৩ শিশু। গুরুতর জখম ৩ শিশুকে ভর্তি করা হয় মল্লারপুর হাসপাতালে। সাম্প্রতিক কালে জেলায় জেলায় বোমায় জখম হয়েছে শিশুরা। ঘটেছে প্রাণহানিও। আবারও পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে উত্তপ্ত জেলা। মাসখানেক আগে মুর্শিদাবাদের লালগোলার (Murshidabad Lalgola) নয়াগ্রামে বোমা ফেটে জখম হয় চার বছরের শিশু। জানা যায়, মিয়াপুর গ্রামের বাসিন্দা মতিফুল শেখ নামে এক ব্যক্তির বাড়ির উঠোনে পড়েছিল বোমা। তাঁর স্ত্রী ঝাড়ু দিতে গেলে একটি বোমা ফেটে যায়। বিস্ফোরণে আহত হয় তাঁর ৪ বছরের ছেলে।

চলতি বছরেই পঞ্চায়েত ভোট। তার আগে জেলায় জেলায় বোমা-রাজনীতির শিকার হতে হচ্ছে নাবালকদের।  নতুন বছরের শুরুতেই কোচবিহারের মাথাভাঙায় (Coochebehar Mathabhanga) বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয়েছিল ৯ বছরের বালক। আঘাত গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বীরভূমের মাড়গ্রাম থেকে মালদার মানিকচক, উত্তর ২৪ পরগনার মিনাখাঁ, কাঁকিনাড়া, দক্ষিণ ২৪ পরগনার কুলপি (South 24 Paragana), বোমায় রক্তাক্ত হয়েছে শৈশব। বীরভূমের সাঁইথিয়াতেও বিস্ফোরণে গুরুতর জখম হয় এক কিশোর।  এর আগে ১৭ নভেম্বর, টিটাগড়েই স্কুল চলাকালীন, স্কুলের ছাদে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

 

সেরা শিরোনাম

Weather Update: দোরগোড়ায় নভেম্বর, কড়া নাড়ছে শীত, তুষারপাত লাদাখে, শীতল বাতাস বইছে শ্রীনগরে
দোরগোড়ায় নভেম্বর, কড়া নাড়ছে শীত, তুষারপাত লাদাখে, শীতল বাতাস বইছে শ্রীনগরে
West Bengal News Live Updates: ইডি দফতরে তলব, সেখান থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ
ইডি দফতরে তলব, সেখান থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ
Malda News: পরেনি হেলমেট, বাইক আটকানোয় পুলিশের উপর 'হামলা', রক্তাক্ত ASI, মর্মান্তিক ঘটনা মালদায়
পরেনি হেলমেট, বাইক আটকানোয় পুলিশের উপর 'হামলা', রক্তাক্ত ASI, মর্মান্তিক ঘটনা মালদায়
Cyclone Arnab: শক্তি কমাচ্ছে 'অর্ণব', আজ দিনভর ঝড়বৃষ্টি দক্ষিণবঙ্গে, কাল থেকে কমবে দুর্যোগ, বাড়বে উত্তরে
শক্তি কমাচ্ছে 'অর্ণব', আজ দিনভর ঝড়বৃষ্টি দক্ষিণবঙ্গে, কাল থেকে কমবে দুর্যোগ, বাড়বে উত্তরে

ভিডিও

WB Assembly News: দুই BJP প্রার্থীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত মমতা শিবিরের বলে পরিচিত দুই MLA
Indranil Sen Arrested: ED দফতর থেকে বেরোতেই গ্রেফতার Mamata Banerjee-ঘনিষ্ঠ ইন্দ্রনীল সেন | TMC
Indranil Sen: Durga Puja-কে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেফতার ইন্দ্রনীল সেন
CM Suvendu Adhikari:
TMC News: বিধানসভার লবিতে কাজল শেখকে মিষ্টি খাওয়ালেন মমতা তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়, ফের জল্পনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget