এক্সপ্লোর

North Dinajpur News: উত্তর দিনাজপুরে বিজেপিতে বড়সড় ভাঙন, এক ঝাঁক নেতাকর্মী যোগ দিলেন তৃণমূলে

North Dinajpur Political News:তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে করণদিঘিতে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ও করণদিঘির বিধায়ক গৌতম পালের উপস্থিতিতে যোগ দেন একাধিক গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য।


সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: নতুন বছরের প্রথম দিনেই উত্তর দিনাজপুরে (North Dinajpur)  বিজেপিতে  (BJP) ভাঙন। করণদিঘি (Karandighi) ও ইটাহারে তৃণমূলে  (TMC)যোগ দিলেন বিজেপি নেতা-সহ কয়েকশো কর্মী, সমর্থক। গতকাল তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে করণদিঘিতে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ও করণদিঘির বিধায়ক গৌতম পালের উপস্থিতিতে শাসক শিবিরে  যোগ দেন একাধিক গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য। একই অনুষ্ঠানে ইটাহারে তৃণমূলে যোগ দেন বিধানসভা ভোটের বিজেপি প্রার্থী। উপস্থিত ছিলেন রাজ্যের তিন মন্ত্রী গোলাম রব্বানি, বিপ্লব মিত্র ও সাবিনা ইয়াসমিন। দলত্যাগীদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই তৃণমূলে যোগদান।ক্ষমতার লোভে দলত্যাগ, পাল্টা কটাক্ষ বিজেপির।

এভাবে বিজেপির ভাঙন অব্যাহত রয়েছে উত্তর দিনাজপুর জেলাতে। কালিয়াগঞ্জ ও রায়গঞ্জের দুই বিজেপি বিধায়কের  দল ছাড়ার পর উত্তর দিনাজপুর জেলায় হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বিজেপির গড়। বিজেপির দখলে থাকা একের পর গ্রামপঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির সদস্যের পর হাজার হাজার বিজেপি নেতা-কর্মী দল ছেড়ে রাজ্যের তৃণমূল কংগ্রেসে যোগদান করে চলেছেন।অধিকাংশ ক্ষেত্রেই তাঁদের দাবি,  মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়ন কর্মযজ্ঞে শামিল হতে তাঁরা বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই ধারাতেই  এবার করনদিঘী ব্লকের বিভিন্ন গ্রামপঞ্চায়েতের এবং পঞ্চায়েত সমিতির সদস্য এবং বিজেপি নেতৃত্বরা  বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।  বিজেপির  এই গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধিরা  নেতৃত্ব দল ছাড়ায় বিজেপি দলে যে ধস নেমে এসেছে তা বলাই যায়। দলত্যাগী বিজেপি নেতারা  জানিয়েছেন, বিজেপি সংগঠনের আজ যা অবস্থা তাতে সেই দলে থেকে কোনও কাজ করা যাচ্ছিল না। তাই মানুষের জন্য কাজ করার লক্ষ্যে বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করলাম।

তবে এই দলত্যাগীদের এর তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তারা বলেছে, ক্ষমতার লোভেই ওই নেতাকর্মীরা দল ছেড়ে তৃণমূলে ভিড়েছেন। 

উল্লেখ্য, বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে অনেক নেতাকর্মীই বিজেপিতে গিয়েছিলেন। কিন্তু বিধানসভা ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরে তৃণমূল। এরপর থেকেই চলছে উল্টোস্রোত। 

সেরা শিরোনাম

News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
Gangasagar Waterspout: গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget