এক্সপ্লোর

North Dinajpur: ভুয়ো কেন্দ্রীয় সরকারী কর্মচারীর পরিচয়ে আর্থিক প্রতারণা, গ্রেফতার অভিযুক্ত

ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েত এলাকার ভিটিয়ার গ্রামে।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর : ফের কেন্দ্রীয় সরকারের কর্মচারীর পরিচয় দিয়ে বহু মানুষকে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল। যদিও ইতিমধ্যেই রায়গঞ্জ থানার পুলিশ গ্রেফতার করেছে ওই প্রতারককে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলার রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েত এলাকার ভিটিয়ার গ্রামে।

আরও পড়ুন - Raiganj: রায়গঞ্জে জমি নিয়ে দুই পরিবারের বিবাদ, যুবককে খুনের অভিযোগ

কেন্দ্রীয় সরকারের কর্মীর পরিচয় দিয়ে প্রতারণা খবর আজ আর নতুন নয়। এর আগেও রাজ্যের অন্যান্য জায়গায় এমন ঘটনার সাক্ষী থেকেছেন সাধারণ মানুষ। ফের একইরকম ঘটনা ঘটল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ (Raiganj) ব্লকে। স্থানীয় সূত্রের খবর,  নিজেকে কেন্দ্রীয় সরকারের কর্মচারীর পরিচয় দিয়েছিল নির্মল বর্মন নামে অভিযুক্ত ব্যক্তি। কেন্দ্র ও রাজ্য সরকারের ভাতা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এলাকার মানুষদের কাছ থেকে টাকা তুলছিল সে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, রায়গঞ্জ ব্লকের ভিটিহার, অনন্তপুর ক্ষীরাবাড়ি সহ এলাকার কয়েকটি গ্রামের বাসিন্দাদের কাছে গিয়ে অভিযুক্ত ব্যক্তি ভাতা পাইয়ে দেওয়ার নাম করে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছিল। এলাকার সাধারণ মানুষের কাছ থেকে সে মোদী ভাতার দু হাজার টাকা এবং দিদি ভাতার এক হাজার টাকা পাইয়ে দেওয়ার জন্য় বহু মানুষের কাছ থেকে ২০০ টাকা এবং ১০০ টাকা করে নিয়ে ফর্ম ফিল আপ করিয়েছিল। এলাকার সাধারণ মানুষও তাকে কেন্দ্রীয় সরকারের কর্মী ভেবে বিশ্বাস করে সেই টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন। এভাবেই ভুয়ো সরকারী কর্মী সেজে দিনের পর দিন সংশ্লিষ্ট গ্রামের কয়েকশো মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা সে তুলেছিল বলে জানা যাচ্ছে। 

আরও পড়ুন - Weather Updates: রবি ও সোমবার রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা, পূর্বাভাস আবহাওয়া দফতরের

টাকা দিয়ে ফর্ম ফিল আপ করার পরও কোনও ভাতা না পাওয়ায় সন্দেহ দেখা দেয় এলাকাবাসীদের মনে। এদিন ভিটিহার এলাকার একটি চায়ের দোকানে অভিযুক্ত এলে তাকে আটক করে গ্রামবাসীরা। তাঁরাই অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গ্রেফতার করার পর অভিযুক্ত নির্মল বর্মন জানিয়েছে যে, দু-আড়াই বছর আগে এসব কাজ সে করত। সেই কারণেই গ্রামবাসীরা তার নামে নালিশ ডানিয়েছে। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি স্থানীয় বাহিন গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরাও বিষয়টি নিয়ে সঠিক তদন্তের জন্য পুলিশের কাছে দাবি জানিয়েছেন।

সেরা শিরোনাম

West Bengal Live Blog: বিপর্যয়ের ২ দিন পর থমথমে চোরবাগান, চলছে তদন্ত, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৯ জন
বিপর্যয়ের ২ দিন পর থমথমে চোরবাগান, চলছে তদন্ত, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৯ জন
CPM Book Stall: 'গেরুয়া পরে গুন্ডামি', বামেদের বুকস্টল ভাঙা নিয়ে সরব রাজ্যের অর্থমন্ত্রী, কী বললেন শমীক?
'গেরুয়া পরে গুন্ডামি', বামেদের বুকস্টল ভাঙা নিয়ে সরব রাজ্যের অর্থমন্ত্রী, কী বললেন শমীক?
Durga Puja 2026: অষ্টমী সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে ভিড়, রাস্তায় ঢল মানুষের, আলোর উৎসবে মেতে আট থেকে আশি
অষ্টমী সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে ভিড়, রাস্তায় ঢল মানুষের, আলোর উৎসবে মেতে আট থেকে আশি
CM Suvendu Adhikari: 'আরশোলা, ছারপোকা... যাদের বাপ-ঠাকুরদা চিনে থাকে...', ফের কাদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী
'আরশোলা, ছারপোকা... যাদের বাপ-ঠাকুরদা চিনে থাকে...', ফের কাদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget