এক্সপ্লোর

North Dinajpur News : জেদ-ইচ্ছাশক্তিতে বয়সকে বুড়ো আঙুল, ৪৪-এ স্নাতকোত্তর হয়ে বিথীকা বললেন 'স্বপ্নপূরণ করছি'

Inspirational Story : বিথীকা বলছেন, 'জীবনে বাঁচতে গেলে শিক্ষার বড় প্রয়োজন। আমি তাই স্বপ্নপূরণ করছি। বিশ্ববিদ্যালয়ের সাহায্য পেয়ে স্নাতকোত্তর হয়েছি।'

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর : বয়স আসলে কী ? সংখ্যা-সমীকরণের হিসেব-নিকেষ বাদে অন্তত কিছুই নয় বিথীকা দাসের (Bithika Das) কাছে। অদম্য জেদ, ইচ্ছাশক্তি ও স্বপ্নপূরণের প্রত্যাশা নিয়ে এগিয়ে চলেছেন রায়গঞ্জের (Raigung) বাহিন গ্রাম পঞ্চায়েতের পঁয়তাল্লিশ ছুঁই ছুঁই বিথীকা। দিনকয়েক আগেই করেছেন স্বপ্নপূরণ। দুঃস্থ পরিবারের বিথীকা ৪৪ বছর বয়সে পৌঁছে হয়েছেন স্নাতকোত্তর। ৬৫ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছেন তিনি। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় (Raigung University) থেকে বাংলায় মাস্টার্স করার পরে আপাতত তাঁর ইচ্ছা বাংলায় পিএইচডি (PHD) করার। 

পরিবারের আর্থিক অনটন, বাবার মৃত্যু থেকে বিভিন্ন চাপ, একাধিকবার থমকে গিয়েছিল পড়াশোনা। দায়িত্বের ভারে জীবন বয়েছিল ভিন্ন খাতে। কিন্তু সেসব খানিক সামলে নিয়েই ফের শুরু। ১৯৯৬ সালে পাশ করেছিলেন মাধ্যমিক। বাহিন হাই স্কুল থেকে। কৃষক পরিবারের মেয়ে বিথীকার পরিবারে অনটনের জেরে তারপর থমকে যায় পড়াশোনা। পোষ্যদের সঙ্গে দিনের একটা বড় সময় কাটানো বিথীকা গরুর দুধ বিক্রি করে অর্জিত অল্প জমিয়ে ২০০৮ সালে পাশ করেন উচ্চ মাধ্যমিক। তারপর দু'বছর বাবা মারা যাওয়ায় ফের একবার ছেদ পড়ে পড়াশোনায়। মা ও ভাইয়ের নিয়ে সংসার সামলে ২০১৯ সালে স্নাতক হন তিনি। যারপর এবার বাংলায় স্নাতকোত্তর।

বয়সের হিসেব উপেক্ষা করে কেন বারবার ফিরে যান পড়াশোনায় ? বিথীকা বলছেন, 'জীবনে বাঁচতে গেলে শিক্ষার বড় প্রয়োজন। আমি তাই স্বপ্নপূরণ করছি। বিশ্ববিদ্যালয়ের সাহায্য পেয়ে স্নাতকোত্তর হয়েছি। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় পাশে দাঁড়ালে বাংলায় পিএইডি করার স্বপ্ন দেখি।' মাটির উঠোনে একাধিক কুকুর-বিড়ালদের খাওয়ানোর মাঝে হাসিমুখে সহপাঠীদের কথাও আলাদা করে জানিয়েছেন তিনি। বিথীকা বলেন, 'আমার সঙ্গে যাঁরা পড়াশোনা করেছে, তাঁরা সকলেই বয়সে অনেকটাই ছোট। শুরুর দিকে খানিক অস্বস্তি থাকলেও তাঁরা যেভাবে আপন করে নিয়েছে, সাহায্য করেছে তাতে বিশ্ববিদ্যালয়ের মতোই আমার সহপাঠীদের কাছে কৃতজ্ঞ'।

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার জানান, প্রথমেই ওনার মনের জোর, ইচ্ছাশক্তিকে কুর্নিশ জানাতে চাইব। সঙ্গে যখন তিনি স্নাতকোত্তক শুরু করেন তখনকার ও বর্তমান দুই উপাচার্যই দারুণভাবে ওঁকে উৎসাহ দিয়েছিলেন। আর ওঁর ইচ্ছার খোঁজ দিয়ে বিশ্ববিদ্যালয়ে এনেছিল পুলিশ। 

আরও পড়ুন- চোর সন্দেহে গণপিটুনিতে খুন ! পূর্ব বর্ধমানে জোড়া ঘটনায় প্রাণ গেল ৩ জনের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

সেরা শিরোনাম

Pareshram Das: পরেশরাম দাসকে 'মাফিয়া, বড় গুন্ডা' বলেছেন মুখ্যমন্ত্রী, পাল্টা কী বললেন ধৃত তৃণমূল বিধায়ক ?
Pareshram Das: পরেশরাম দাসকে 'মাফিয়া, বড় গুন্ডা' বলেছেন মুখ্যমন্ত্রী, পাল্টা কী বললেন ধৃত তৃণমূল বিধায়ক ?
West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Falta Jahangir Khan: জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন, কী অভিযোগ ?
Falta Jahangir Khan: জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন, কী অভিযোগ ?
TMC MLA Arrest: এবার ধর্ষণের অভিযোগ, এর আগেও একাধিক অভিযোগ উঠেছে MLA পরেশরামের বিরুদ্ধে, তালিকায় রয়েছে কী কী ?
এবার ধর্ষণের অভিযোগ, এর আগেও একাধিক অভিযোগ উঠেছে MLA পরেশরামের বিরুদ্ধে, তালিকায় রয়েছে কী কী ?

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget