এক্সপ্লোর

Howrah News: ওড়িশায় পর্যটকদের বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা, হাওড়ার ৬ বাসিন্দার মৃত্যু

স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত ১২টা নাগাদ ওড়িশার দারিংবাড়ি থেকে অন্ধ্র যাওয়ার পথে, গঞ্জাম জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পর্যটকদের বাস।

সুনীত হালদার, উদয়নারায়ণপুর (হাওড়া): ওড়িশার (Odisha) গঞ্জাম জেলায় পর্যটকদের বাস উল্টে মৃত্যু হল হাওড়ার (Howrah) উদয়নারায়ণপুরের ৬ বাসিন্দার। আহত ২৫ জন হাসপাতালে ভর্তি। স্থানীয় সূত্রে খবর, রবিবার উদয়নারায়ণপুরের সুলতানপুর গ্রাম থেকে বাসে করে ৭০ জনের একটি দল ওড়িশা রওনা দেয়। পর্যটক দলটির বিশাখাপত্তনমে যাওয়ার কথা ছিল। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত ১২টা নাগাদ ওড়িশার দারিংবাড়ি থেকে অন্ধ্র যাওয়ার পথে, গঞ্জাম জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পর্যটকদের বাস। উদয়নারায়ণপুর থানায় খবর পৌঁছনোর পর গভীর রাতে ওড়িশার উদ্দেশে রওনা দেন মৃত ও আহত পর্যটকদের আত্মীয়-পরিজনেরা। 

ঠিক কী হয়েছিল: স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ওই বাসে মোট ৭৭ জন যাত্রী ছিলেন। মঙ্গলবার গভীর রাতে বাসটি কলিঙ্গ ঘাটের কাছেই ছিল। সেই সময়ে আচমকাই ব্রেক ফেল করে বাসটি উল্টে যায়। ভয়াবহ দুর্ঘটনা ঘটে। গভীর রাতে ঘুমে থাকায় অধিকাংশ যাত্রী সাবধান হতে পারেননি। ফলে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়ে থাকতে পারে বলে খবর। বিষয়টি নিয়ে উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজাজানিয়েছেন, দুর্ঘটনার জেরে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনতে সবরকম ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ব মেদিনীপুরেও পর্যটক ভর্তি বাস দুর্ঘটনা: কিছুদিন আগে পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) এগরা থানা (Egra Police Station) এলাকার পানিপারুলে দিঘাগামী ট্যুরিস্ট বাসের সঙ্গে ডাম্পারের সংঘর্ষে খালাসির মৃত্যু হয়। আহত হন ১৬ জন পর্যটক। সকাল ৯টা নাগাদ এগরা-পানিপারুল রোডে দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, পণ্য নামানোর জন্য রাস্তার ধারে ডাম্পার দাঁড় করান চালক। সেইসময় পিছন থেকে ডাম্পারে ধাক্কা মারে দিঘাগামী বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় ডাম্পারের খালাসির। ট্যুরিস্ট বাসের চালককে আটক করেছে এগরা থানার পুলিশ।

রুবি মোড়ের কাছে দুর্ঘটনা

এ দিকে, সাতসকালে ইএম বাইপাসে রুবি মোড়ের কাছে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মিনিডোর। আহত ২ যাত্রী। সকাল সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনা ঘটে। দক্ষিণ ২৪ পরগনার সূর্যপুর থেকে সবজি নিয়ে মিনিডোরে চড়ে বেলেঘাটার রাসমণি বাজারে যাচ্ছিলেন ৯ জন ব্যবসায়ী। যাত্রীদের দাবি, আরেকটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে মিনিডোর উল্টে যায়। কসবা থানার ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা সকলকে উদ্ধার করেন। মিনিডোরের চালক পলাতক। বেপরোয়া গতি ও ওভারলোডিংয়ের কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে দাবি পুলিশের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET CJP Delhi Protest: যন্তরমন্তরে পরিস্থিতি এত ভয়ঙ্কর হল কী করে ? ক্রাউড ম্যানেজমেন্টে কেন ব্যর্থ ? প্রশ্নের মুখে দিল্লি পুলিশ
যন্তরমন্তরে পরিস্থিতি এত ভয়ঙ্কর হল কী করে ? ক্রাউড ম্যানেজমেন্টে কেন ব্যর্থ ? প্রশ্নের মুখে দিল্লি পুলিশ
West Bengal News Live: 'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
Howrah Station New Platform: আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন
আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন
CBI On NEET-UG: ২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget