এক্সপ্লোর

North Bengal News: ভুটানি নাগরিক কিছু আড়াল করছেন কি ? বিমানবন্দরে নিরাপত্তা কর্মীদের সন্দেহই সত্যি হল..

Bhutani Arrested Bagdogra Airport : ভুটান সেনাবাহিনীতে বছর চারেক কাজ করে স্বেচ্ছায় অবসর, বাগডোগরা বিমানবন্দরের নিরাপত্তা কর্মী হাতে ধরা পড়ল ৫ রাউন্ড গুলি-সহ ওই ভুটানি নাগরিক..

বাচ্চু দাস, দার্জিলিং: প্রায় নিত্যদিন সীমান্তে মাদক থেকে শুরু করে দুর্লভ রত্ন উদ্ধার হয়। তবে সীমান্তেও যে আগ্নেয়াস্ত্রও (Fire Arms) যে ধরা পড়ে না, তা বললে ভুল হবে।  সাধারণত দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি এই এলাকাগুলিতে চোরশিকারিদের উৎপাত। কখনও হাতির দাঁত, কখনও আবার বন্য প্রাণীর চামড়া-সহ তারা প্রায়সই ধরা পড়ে। কিন্তু এবার একটি ব্যতিক্রমী ঘটনা ঘটল উত্তরবঙ্গে (North Bengal)। বাগডোগরা বিমানবন্দরের নিরাপত্তা কর্মী হাতে ধরা পড়ল ৫ রাউন্ড গুলি-সহ এক ভুটানি নাগরিক। অভিযুক্ত ওই ব্যক্তি ভুটানের পারো বিমানবন্দর থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে চেন্নাই যাচ্ছিলেন। তখন প্রকাশ্যে আসে এই ঘটনা।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে , তাসি সেরিং নামে ৪৪ বছর বয়স্ক ওই ব্যক্তি কুয়েতে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে নিরাপত্তা রক্ষীর কাজ করেন। তিনি ভুটান সেনাবাহিনীতে বছর চারেক কাজ করে স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন। বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছেন এই ৫ রাউন্ড গুলি ভুটান সরকারের মালখানা থেকে হাতিয়ে ছিলেন তিনি। এরপরই ওই ব্যক্তিকে বাগডোগরা থানায় হস্তান্তরিত করেন । শুক্রবার ধৃতকে আদালতে তোলা হবে । বাগডোগরা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

 রাজ্যের এই বিমানবন্দরে সদাই কড়া নজর রাখে নিরাপত্তারক্ষী থেকে শুরু করে শুল্ক দফতরের আধিকারিকরা।  দাঁতের ফাঁকে হিরে, পেনের রিফিলে-প্যান্টের বেল্টে হিরে  পাচার তো আকচার লেগে আছেই। সেই সঙ্গে কোটি কোটি টাকার মাদক পাচার থেকে শুরু করে সোনার বাট কিছুই যায় না বাদ। স্বাভাবিকভাবেই নজর রাখতে হয় বইকি। এমন কি তেজক্রিয় মৌল নিয়েও কম ঝক্কি পোয়াতে হয়। একেবারে এই কলকাতা বিমানবন্দর থেকেই একবার উদ্ধার হয়েছে ক্যালিফোর্নিয়াম। উদ্ধার হওয়ার সেই ক্যালিফোর্নিয়ামের বাজারদর ছিল ৪ হাজার কোটির টাকার উপরে। দামী তো বটেই, তার থেকেও বড় কথা জনসমক্ষে একেবারে তেজক্রিয় মৌল ! তাই সদাই চোখটা খোলা রাখেন বিমানবন্দরের কর্মীরা। আর এবার ধরা পড়ল শুল্ক ফাঁকি দেওয়া ২৭টি সোনার কয়েন ও ৩টি সোনার বাট।

আরও পড়ুন, ফের ভিজবে পাহাড় ? আগামীকাল কেমন আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে ?

প্রসঙ্গত,গতবছর জুলাই মাসে, একটি বড়সড় পাচার করতে গিয়ে পর্দা ফাঁস হয়। শুল্ক দফতর সূত্রে খবর,  কলকাতা বিমানবন্দরে দুবাই ফেরত এক ভারতীয় যাত্রী গ্রিন চ্যানেল দিয়ে যাওয়ার সময় তাঁকে চ্যালেঞ্জ করেন শুল্ক দফতরের অফিসাররা। তাঁকে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি করতেই উদ্ধার হয় ১০ লক্ষ ৭৮ হাজার টাকা মূল্যের বেআইনিভাবে আনা সোনা। একইদিনে আরও একটি ঘটনা ঘটে কলকাতা বিমানবন্দরে। ঢাকা থেকে আসা এক বাংলাদেশি যাত্রীও গ্রিন চ্যানেল দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন। তাঁকে তল্লাশি করে উদ্ধার হয়েছে ৪০ লক্ষ ৩২ হাজার টাকা মূল্যের সোনা। দুই ব্যক্তিকেই গ্রেফতার করা হয়। তবে গত কয়েক মাসে কলকাতায় বিমানবন্দর বা বিভিন্ন দোকানে শুল্ক দফতরের তল্লাশিতে একাধিক বেআইনি দ্রব্য উদ্ধার হয়েছে । 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
NCPI MP : কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?
কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?
ছটপুজোয় বন্ধ থাকবে মাংসের দোকান, পুরসভার নোটিস ঘিরে শোরগোল রামপুরহাটে
ছটপুজোয় বন্ধ থাকবে মাংসের দোকান, পুরসভার নোটিস ঘিরে শোরগোল রামপুরহাটে
Awas Yojana : 'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...

ভিডিও

Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর
Debjit Sarkkar : 'সংবিধানকে বুড়ো আঙুল দেখানোর একটা প্রবণতা দেখা দিচ্ছে', অভিষেককে কটাক্ষ দেবজিতের
Abhishek Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget