এক্সপ্লোর

Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিশেষ হেল্পলাইন নম্বর চালু করল BJP

BJP Helpline No on Panchayat Election 2023: রাজ্যে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পর মনোনয়নের প্রথম দিন থেকেই  শুরু হয়েছে অশান্তি। এবার পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিশেষ হেল্পলাইন নম্বর চালু করল বিজেপি।

শিবাশিষ মৌলিক, কলকাতা: রাজ্যে পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) দিনক্ষণ ঘোষণার পর মনোনয়নের প্রথম দিন থেকেই  শুরু হয়েছে অশান্তি। মনোনয়নের (Nomination) শুরুতেই খুন। আর এবার পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিশেষ হেল্পলাইন নম্বর চালু করল বিজেপি।

পঞ্চায়েত ভোটে যে কোনও ধরণের সন্ত্রাস, হিংসার খবর পৌঁছে দিতে বিজেপির ২৪×৭ হেল্পলাইন নম্বর। হেল্পলাইন নম্বরদুটি হল, 9230978451 এবং 9230978587 এছাড়াও ছবি, ভিডিও পাঠানোর জন্য মেল আইডি- emergencyresponsebjp@gmail.com প্রসঙ্গত,হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে অবশেষে ঘুম ভাঙল রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission)।পঞ্চায়েত ভোটের মনোনয়ন প্রক্রিয়া ভিডিওগ্রাফি করার নির্দেশ।

এদিন সুকান্ত মজুমদার বলেন, 'যার প্রাণ চলে গিয়েছে, তার প্রাণ তো আর ফিরে আসবে না।  কিন্তু তার থেকেও বড় কথা, এই প্রথম দিন একটা খুন হয়ে যাওয়াতে, সমস্ত বিরোধী যারা, সেই জেলার অন্তত লোক আছে, তাঁদের মনে একটা ভীতির সঞ্চার হবে। এবং হয়েছে। এবার ..যাদেরকে গ্রেফতার করেছে, তাঁদেরকে কিছুদিন পরে ছাড়ানোর ব্যবস্থা করবে। আবার জামিন দেওয়ার ব্যবস্থা করবে।'

এরপরেই তিনি বলেন, 'একটা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। কিন্তু বিজেপি এর প্রতিরোধ করবে। প্রয়োজনে লড়াই করব। যেখানে যেখানে হিংসার আশ্রয় তৃণমূল কংগ্রেস নেবে, সেখানে হিংসার উত্তর কীভাবে দিতে হয় ভারতীয় জনতা পার্টির তা জানা আছে', বলে চ্যালেঞ্জ ছুঁড়েছেন সুকান্ত মুজমদার। প্রসঙ্গত, পঞ্চায়েতের মনোনয়নের প্রথম দিনেই খুন গুলি করে খুন করা হয় কংগ্রেস কর্মীকে। পঞ্চায়েতের ভোট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্য়েই ঝরেছে প্রাণ।

বৃহস্পতিবার বিকেলে, পঞ্চায়েতে ভোটের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন। শুক্রবার সকাল থেকে শুরু হয় মনোনয়ন পত্র জমা করা। আর বিকেলেই ঝরে রক্ত। মুর্শিদাবাদের খড়গ্রামের রতনপুর অঞ্চলে বাড়িতে ঢুকে গুলি করা হয় কংগ্রেস কর্মীকে। আহত হয়েছেন তাঁর পরিবার ও প্রতিবেশীদের ৪ জন।তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে নিহত কংগ্রেস কর্মীর পরিবার ও কংগ্রেস নেতৃত্ব।  

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ? 

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

 এরপর মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস কর্মীকে খুনের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এফআইআরে অভিযুক্ত ১৫ জনের মধ্যে ধৃত ২ জনের নাম রয়েছে। পুলিশ সূত্রে খবর, গতকাল খুনের পর, কংগ্রেস কর্মীর বাড়ির কাছেই চাঁদের বিলের মাঠে লুকিয়েছিল ২ অভিযুক্ত। রাতেই খড়গ্রাম থানার পুলিশ তাদের সন্ধান পায়। যদিও দলীয় কর্মী বাড়িতে ঢুকে গুলি করে খুনের প্রতিবাদে আজ জেলাজুড়ে আন্দোলনে নামছে কংগ্রেস। দল ও নিহতের পরিবার তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে। যদিও দুষ্কৃতী-যোগ অস্বীকার করেছে শাসকদল। ঘটনা জানিয়ে রাজ্যপালকে চিঠি দিয়েছে কংগ্রেস। মুর্শিদাবাদের জেলাশাসকের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।     

সেরা শিরোনাম

মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
Bankura Bridge: টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা
টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা

ভিডিও

Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget