এক্সপ্লোর

Panchayat Election: পঞ্চায়েত ভোটের আগে কাটছে বাহিনী জট, কী সিদ্ধান্ত নিয়ে কমিশনকে চিঠি দিল কেন্দ্র?

Panchayat Vote: ৩১৫ কোম্পানি বাহিনী কোথায়? এবং কীভাবে? ব্যবহার করা হবে তা জানতে চেয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক।

রুমা পাল, কলকাতা: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে কাটছে বাহিনী (Central Election) জট। ভিন রাজ্যে থেকে ৩১৫ কোম্পানি বাহিনী পাঠাচ্ছে কেন্দ্র। কমিশনকে (State Election Commisssion) পাঠানো হল চিঠি। 

পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়ে চিঠির পাল্টা চিঠি তরজা চলছেই। রাজ্য নির্বাচন কমিশনের উপর এবার পাল্টা চাপ বাড়িয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বাকি কেন্দ্রীয় বাহিনীর আসা ঘিরে ধোঁয়াশা আরও বেড়েছিল। 

সেইসঙ্গে কেন্দ্রীয় বাহিনী ইস্যুতে কি এবার পত্র-যুদ্ধ শুরু হয়েছিল রাজ্য নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের? ৩১৫ কোম্পানি বাহিনী কোথায়? এবং কীভাবে? ব্যবহার করা হবে তা জানতে চেয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক।

শুক্রবারের পর রবিবার, ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে দ্বিতীয়বার চিঠি লেখেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। এদিকে, সূত্রের খবর, বিএসএফ-এর আইজি এবং সিআইএসএফ-এর ডেপুটি কমান্ডান্টের সঙ্গে, ৩ দফা বৈঠকের পর কোথায় কোথায় ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। 

ফলে, বাংলার জন্য মঞ্জুর করা কেন্দ্রের বাহিনী থেকে গেছে ভিন রাজ্যেই। এই ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে, ২০০ কোম্পানি রয়েছে CAPF অর্থাৎ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স। বাকি ১২টি রাজ্য থেকে ১১৫ কোম্পানি স্পেশাল আর্মড পুলিশ ফোর্স মঞ্জুর করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রকের দাবি, কোথায় কোন বাহিনী যাবে রাজ্য নির্বাচন কমিশনকে তার তালিকা জানাতে হবে। অন্যদিকে, কমিশনের যুক্তি ইতিমধ্যেই কোন জেলায় কত বাহিনী যাবে তার তালিকা জানানো হয়েছে কেন্দ্রকে।

এরইমধ্যে সূত্রের খবর সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে ফের চিঠি দিয়েছে রাজ্যে নির্বাচন কমিশন। কেন কেন্দ্রীয় বাহিনী এখনও মোতায়েন করা হল না তা জানতে চেয়ে এই চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে কমিশন জানিয়েছে, কোথায় কোন ফোর্স মোতায়েন করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নেয় না কমিশন। তাই অতিরিক্ত ৪৮৫ কোম্পানি সহ আগের ৩১৫ কোম্পানি দিতেই এই চিঠি। 


আপাতত রাজ্যের বিভিন্ন এলাকায় যাঁদের রুটমার্চ করতে দেখা যাচ্ছে, তাঁরা রাজ্য নির্বাচনের কমিশনের আগের চাওয়া ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। 

 

আরও পড়ুন, পতাকা লাগানো নিয়ে বচসা, মেরে বিজেপি কর্মীর চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget