এক্সপ্লোর

Panchayat Election : পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থী বাছাইয়ে কি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে এজেন্সি সার্ভে?

TMC Survey : গত পুরভোটে প্রার্থী তালিকা নিয়ে তৃণমূলের অন্দরের বিরোধ প্রকট হয়েছিল। পঞ্চায়েত ভোটে তার পুনরাবৃত্তি ঠেকাতেই কি আগাম সতর্কতা ঘাসফুল শিবিরে? 

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : দুহাজার একুশের বিধানসভা ভোটের মত আগামী পঞ্চায়েত নির্বাচনেও (Panchayat Election) তৃণমূলের প্রার্থী বাছাইয়ে কি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে এজেন্সি সার্ভে (Agency Survey)? জল্পনা বেড়েছে কোচবিহারের দুই তৃণমূল (TMC) নেতার বক্তব্যে। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) জেলে। অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) সিবিআই হেফাজতে। স্কুলে নিয়োগ থেকে শুরু করে গরু, কয়লা পাচার, দুর্নীতি ইস্যুতে শাসক-তৃণমূলের বিরুদ্ধে লাগাতার তোপ দাগছে বিরোধীরা। পঞ্চায়েতেও ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। এই আবহে আগামী বছর পঞ্চায়েত নির্বাচনের আগে স্বচ্ছ প্রার্থী প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল কোচবিহারের তৃণমূল নেতৃত্বের মুখে। 

তৃণমূল কংগ্রেস কোচবিহারের নবনিযুক্ত জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেছেন, '২ হাজার ৪২৩টি বুথ আছে। একটা বুথেও প্রার্থী আমি ঠিক করতে পারব না। আমি জেলা সভাপতি বলছি। দল আলাদা এজেন্সি দিয়ে রিপোর্ট নেবে। যাঁরা যাই করুন, এলাকার প্রার্থী তালিকায় প্রার্থী হিসেবে যাঁর নাম প্রস্তাব করবেন, সেই মানুষটার ওপর এলাকায় সার্ভে হবে। তাতে যে মানুষটাকে দল স্বচ্ছ বলে মনে করবে, দল বলতে কোচবিহার না, দল বলতে কলকাতা, কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, দল বলতে তাঁরা যা ঠিক করবেন, তপসিয়া যা ঠিক করবে, সেখান থেকে নমিনেশন সে পাবে।'

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেছেন, 'এখানকার নেতারা তো দূরের কথা, আমি পর্যন্ত বলতে পারব না যে আগামী পঞ্চায়েত নির্বাচনে কে টিকিট পাবে। রাজ্য ঠিক করবে একেবারে নীচুতলার কর্মীদের সঙ্গে আলোচনা করে। কে কী কাজ করছে, কে মানুষের সাথে যোগাযোগ রাখছে, কে গোষ্ঠীবাজিকে প্রশ্রয় দিচ্ছে না সব কিছু দেখে পঞ্চায়েত নির্বাচনে তাঁদের প্রার্থীপদ দেবে।'

শাসকদলের নেতাদের যে বক্তব্য ঘিরে তৃণমূলকে পাল্টা খোঁচা দিয়েছে বিজেপি (BJP)। কোচবিহারের বিজেপি জেলা সভাপতি সুকুমার রায় বলেছেন, 'তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে একই জায়গায় ২-৩টি করে প্রার্থী হবে। তাই আগে থাকতেই এই সব কর্মীদের মধ্যে প্রচার করা হচ্ছে গোষ্ঠীদবন্দ্ব ঢাকতে।' পাল্টা উদয়ন গুহ-র মন্তব্য, 'বিরোধীরা তাদের মতো কথা বলবে। বিভ্রান্তি তৈরির চেষ্টা করবে। ওরা কী বলল কিছু যায় আসে না।'

গত পুরভোটে প্রার্থী তালিকা নিয়ে তৃণমূলের অন্দরের বিরোধ প্রকট হয়েছিল। বহু জায়গায় একই পদের দাবিদার হিসেবে উঠে এসেছিল শাসকদলেরই একাধিক ব্যক্তির নাম। পঞ্চায়েত ভোটে তার পুনরাবৃত্তি ঠেকাতেই কি আগাম সতর্কতা ঘাসফুল শিবিরে? 

আরও পড়ুন- বাংলা সহ দেশে বিভিন্ন জায়গায় বাড়ছে দুধের দাম ! দেখুন পকেটে কেমন ছ্যাঁকা লাগবে

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget