এক্সপ্লোর

TMC : পঞ্চায়েত ভোটের দিন থেকে ছিলেন নিখোঁজ, বুদবুদে রহস্যজনকভাবে মৃত্যু তৃণমূল কর্মীর !

Purba Burdhaman News : প্রশ্ন উঠছে, গণনার দিন হঠাৎ, গলসি ছেড়ে প্রায় ১৭ কিমি দূরে বুদবুদে বাজার করতে কেন গেলেন এই ব্যক্তি ? মৃত্যুই বা হল কীভাবে ? তদন্ত শুরু করেছে পুলিশ।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমানের (Purba Burdhamana) বুদবুদে জাতীয় সড়কের ধার থেকে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে দানা বেঁধেছে রহস্য। পরিবারের দাবি, পঞ্চায়েত ভোটের রেজাল্টের দিন থেকে নিখোঁজ ছিলেন তিনি। তাঁদের অভিযোগ, কাউন্টিংয়ের দিন, পুলিশের (Police) মারে জখম হয়ে মৃত্যু হয়েছে তাঁর। এদিকে, মৃত ব্যক্তি তাঁদের সক্রিয় কর্মী বলে দাবি করছে তৃণমূল। যদিও পরিবারের দাবি, মৃতের সঙ্গে কোনও রাজনৈতিক দলের যোগ ছিল না। 

১১ জুলাই পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) গণনার দিন আচমকা নিখোঁজ হয়ে গেছিলেন। ৬ দিন পর, সোমবার সকালে উদ্ধার হল তাঁর মৃতদেহ। পূর্ব বর্ধমানের বুদবুদে রহস্যজনকভাবে মৃত্যু হল, এক ব্যক্তির। মৃতের নাম চাঁদু বাউড়ি। বাড়ি গলসিতে। তৃণমূলের দাবি, মৃত ব্যক্তি তাঁদের সক্রিয় কর্মী ছিলেন। যদিও এই দাবি উড়িয়ে পরিবার বলছে, এই ব্যক্তি কোনও রাজনৈতিক দলের ঘনিষ্ঠ ছিলেন না। ভোটের গণনার দিন (Vote Counting) বাজার করতে বেরিয়েছিলেন। ২ দিন খোঁজ না পেয়ে, বৃহস্পতিবার থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার।

কিন্তু প্রশ্ন উঠছে, গণনার দিন হঠাৎ, গলসি ছেড়ে প্রায় ১৭ কিমি দূরে বুদবুদে বাজার করতে কেন গেলেন এই ব্যক্তি ? মৃত্যুই বা হল কীভাবে ? তদন্ত শুরু করেছে পুলিশ।

এরইমধ্যে, সোমবার সকালে, ১৯ নম্বর জাতীয সড়কের পাশে, একটি ডোবার মধ্যে থেকে উদ্ধার হয় চাঁদু বাউড়ির পচাগলা মৃতদেহ। এই মৃত্যু নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছে মৃতের পরিবার। তাদের অভিযোগ, সেদিন, অশান্তির কারণে, গণনাকেন্দ্রের বাইরে লাঠিচার্জ করেছিল পুলিশ। সেই লাঠির আঘাতেই জখম হযে চাঁদু বাউড়ির মৃত্যু হয়ে থাকতে পারে। যদিও মৃতকে দলের সক্রিয় কর্মী দাবি করে গলসি এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি জনার্দন চট্টোপাধ্যায় বলেছেন, 'চাঁদু বাউড়ি আমাদের দলীয় কর্মী ছিল। কাউন্টিংয়ের আগের দিন পর্যন্ত লোকে এখানে দেখেছে। পুলিশ সূত্রে খবর, গায়ে কোনও ইনজুরি নেই। পোস্ট মর্টেম রিপোর্ট হাতে পাওয়ার আগে বিরোধীদের নামে কিছু বলা যাবে না।'

আরও পড়ুন- অভিষেককে নিয়ে বেঙ্গালুরুতে মমতা, রাহুলের সঙ্গে সনিয়া, নজরে বিরোধীদের মেগা বৈঠক

আরও পড়ুন- হারিয়েছে ফোন ? খুঁজে দেবে পুলিশই ! কী কী ধাপে এগোবেন ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন         https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget