এক্সপ্লোর

Panchayat Poll 2023 : 'রাজভবনকে ভ্রাম্যমান করার সিদ্ধান্ত নিয়েছি' ,কোচবিহারে পৌঁছে বললেন রাজ্যপাল

C V Ananda Bose : কোচবিহারে গিয়েও রাজ্যপাল দিলেন কড়া বার্তা।  কোচবিহারে পৌঁছেই প্রশাসনকে নিশানা করলেন রাজ্যপাল।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: এদিকে এরইমধ্য়ে রাজ্য়পালের সঙ্গে রাজ্য় সরকারের সংঘাতও তীব্র হচ্ছে। রাজ্য়পাল ইতিমধ্য়েই ভোট সন্ত্রাসে বিধ্বস্ত ভাঙড়ে গেছেন। রাজভবনে পিস রুম খুলেছেন। রাজ্য় নির্বাচন কমিশনারের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। এসবের তীব্র সমালোচনা করেছে রাজ্য়ের শাসক দল। কিন্তু, তারপরও নিজের অবস্থানে অনড় রাজ্য়পাল।                                     

পঞ্চায়েত ভোট ( Panchayat Poll ) ঘোষণার ১৯ দিনের মধ্যেই রাজ্যে ১১ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুধুমাত্র কোচবিহারেই ( Cooch Behar ) মৃত্যু হয়েছে ২ জনের । সন্ত্রাস বিধ্বস্ত ক্যানিং ও ভাঙড়ের ( Bhangar )  পর শনিবার কোচবিহারে গেলেন রাজ্যপাল। এর আগে মনোয়নয়ন-সন্ত্রাসের বিষয়ে কড়া মনোভাব দেখিয়েছে রাজভবন। সাম্প্রতিককালে রামনবমী-হিংসার ঘটনাই হোক বা পঞ্চায়েত ভোট পূর্ববর্তী হিংসা রাজ্যপাল ছুটে গিয়েছেন অকুস্থলে। 

রাজভবনকে ভ্রাম্যমান করার সিদ্ধান্ত নিয়েছি : রাজ্যপাল

এবার কোচবিহারে গিয়েও রাজ্যপাল দিলেন কড়া বার্তা।  কোচবিহারে পৌঁছেই প্রশাসনকে নিশানা করলেন রাজ্যপাল। বললেন,  'কোচবিহার থেকেও হিংসার উদ্বেগজনক খবর আসছে। আমি আক্রান্তদের সঙ্গে দেখা করতে চাই। রাজভবনকে ভ্রাম্যমান করার সিদ্ধান্ত নিয়েছি' । 

সেই সঙ্গে পঞ্চায়েত ভোটের আগে সকলের সব অভিযোগ শোনার লক্ষ্যে রাজভবনে খোলা হয় পিস রুম। এবার তিনি বললেন, 'রাজভবনের শান্তিকক্ষকেও ভ্রাম্যমান করার সিদ্ধান্ত নিয়েছি'। 

আগেও জনতার মাঝে নেমে গিয়ে সকলের সমস্যার কথা জেনেছেন রাজ্যপাল। কখনও হাওড়ায়, কখনও রিষড়ায়, কখনও উত্তপ্ত ভাঙড় ক্যানিংয়ে, কখনও বার পাশে দাঁড়িয়েছেন করমণ্ডল দুর্ঘটনায় সন্তানহারাদের পাশে। এবার তিনি বললেন, 'মানুষ চাইলে রাস্তায় আমায় দাঁড় করিয়ে কথা বলতে পারবেন। দুষ্কৃতীদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, বাংলায় এই ধরনের হিংসা আর বরদাস্ত করা হবে না। রাজ্য নির্বাচন কমিশনার যথেষ্ট যোগ্য একজন আধিকারিক। কিন্তু সিস্টেমকেও যোগ্য হয়ে উঠতে হবে' কোচবিহারে পৌঁছে কড়া বার্তা রাজ্যপালের।  

শনিবার সাত সকালে রাজপালের কাছে নালিশ জানাতে হাজির বাম-বিজেপি-কংগ্রেস প্রার্থীরা। শাসকদলের বিরুদ্ধে হামলার অভিযোগ করে বিরোধীরা। রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। 

আরও পড়ুন
মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?  

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Ratna Debnath On Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ?
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ? "আমাদের সরকার.."
News Live: বারুইপুরে নাবালিকাকে 'ধর্ষণ করে খুন', মূল অভিযুক্ত গ্রেফতার, দোষীদের কঠোর শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
বারুইপুরে নাবালিকাকে 'ধর্ষণ করে খুন', মূল অভিযুক্ত গ্রেফতার, দোষীদের কঠোর শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
Amit Shah-Prosenjit Chatterjee: কলকাতা সফরে এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ, সঙ্গে শুভেন্দু অধিকারী
কলকাতা সফরে এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ, সঙ্গে শুভেন্দু অধিকারী
Shyama Prasad Mukherjee: স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী, ঘোষণা শুভেন্দু অধিকারীর
স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী, ঘোষণা শুভেন্দু অধিকারীর

ভিডিও

Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Baruipur Incident :বারুইপুর সংলগ্ন ৩টি থানা এলাকায় BNS-এর ১৬৩ নম্বর ধারা লাগু, কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী
Weather News : নিম্নচাপের জের, আজও কলকাতা-সহ জেলায় জেলায় দিনভর দফায় দফায় বৃষ্টি
Baruipur Incident : আটকানোর অভিযোগ তুলে বারুইপুরে কালীঘাট-তৃণমূলের ৩ প্রতিনিধি
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত আনন্দ সর্দার-সহ ৩ অভিযুক্ত গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget