এক্সপ্লোর

Panchayat Elections 2023: মামলা করেছিলেন শুভেন্দু, পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা নয় এখনই, বাড়ল স্থগিতাদেশের মেয়াদ

Calcutta High Court: পঞ্চায়েত ভোট ঘোষণার ওপর অন্তর্বতী স্থগিতাদেশের মেয়াদবৃদ্ধি

সৌভিক মজুমদার, কলকাতা: ফের বাড়ল পঞ্চায়েত নির্বাচনের স্থগিতাদেশের মেয়াদ (Panchayat Elections 2023)। এ বার তা আরও বাড়িয়ে করা হল ৯ মার্চ পর্যন্ত। কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) জানিয়েছে, আগামী ৯ মার্চ পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা করা যাবে না। রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা করতে পারবে না বলে জানিয়ে দেওয়া হল। অন্তর্বতী স্থগিতাদেশের মেয়াদ বাড়াল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এ নিয়ে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

পঞ্চায়েত নির্বাচন নিয়ে ফের বাড়ল অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ

পঞ্চায়েত নির্বাচন নিয়ে ফের বাড়ল অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ। বুধবার তা আরও বাড়িয়ে আগামী ৯ মার্চ পর্যন্ত করা হল। বিরোধী দলনেতা শুভেন্দু  মূলত এ নিয়ে মামলা করেছিলেন।  তাঁর বক্তব্য ছিল, অনগ্রসর শ্রেণির জনগণনা হচ্ছে যে ভাবে, তার পদ্ধতিকে এবং শুধুমাত্র ওবিসি জনগণনা হবে, তফসিলি জাতি বা উপজাতিদের গণনা কেন হবে না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। 

আরও পড়ুন: Nagerbazar Fire: গলগল করে বেরোচ্ছে কালো ধোঁয়া, নাগেরবাজারের বহুতলে বিধ্বংসী আগুন, আতঙ্ক এলাকায়

এর পাশাপাশি, আসন্ন পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ নাও হতে পারে বলে আদালতে আশঙ্কা প্রকাশ করেন শুভেন্দু। এ প্রসঙ্গে অতীতের উদাহরণ টেনে এনেছিলেন তিনি। শুভেন্দুর দাবি ছিল, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক পঞ্চায়েত নির্বাচনেও, যাতে মানুষ নির্বিঘ্নে ভোটদান করতে পারেন। মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রেও নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। 

আসন্ন পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ নাও হতে পারে বলে আদালতে আশঙ্কা প্রকাশ করেন শুভেন্দু

এর আগে, মামলার গোড়ার দিকে, ডিভিশন বেঞ্চ জানায়, কলকাতা হাইকোর্টে মামলা বিচারাধীন থাকাকালীন রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচন নিয়ে নির্ঘণ্ট বা বিজ্ঞপ্তি জারির মতো কোনও পদক্ষেপ করবে না বলেই আশা করে হাইকোর্ট। এর আগেও, একাধিক বার এই স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়েছে। বুধবার ফের তার পুনরাবৃত্তি হল। 

এ দিকে, কবে পঞ্চায়েত নির্বাচন, দিন ক্ষণ নিয়ে ধোঁয়াশার মধ্যেই ভোটারের সংখ্য়া বেড়েছে রাজ্যে। ২০১৮-র তুলনায় পঞ্চায়েত নির্বাচনে ভোটার সংখ্যা বাড়ল ১১.৫১%। ২০১৮-র তুলনায় ভোটার সংখ্যা বাড়ল ৫৮ লক্ষ ৫১ হাজার ১১৭। পঞ্চায়েত নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশ করে সম্প্রতি এমনই জানিয়েছে কমিশন। 

সেরা শিরোনাম

Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Papiya Singha Debnath Death: অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ

ভিডিও

Bikash Ranjan | বিকাশরঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, আজ ভোরে তাঁর বাড়ি লক্ষ্য় করে মদের বোতল ছোড়া হয়
Sports Quota News | প্রথম ধাপে ৭৮ জনকে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে |
Mithun Chakraborty appointed as advisor to govt of bengal watch video
Gyanesh Kumar:
INDI Jote: জ্ঞানেশকাণ্ডে ক্রমশ বাড়ছে আন্দোলনের আঁচ, রাষ্ট্রপতির ভবনে যাবেন INDI জোটের ১০ নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget