এক্সপ্লোর

Paresh Rawal Case: বাঙালির মাছ খাওয়া নিয়ে মন্তব্য মামলায় হাইকোর্টে স্বস্তি পরেশ রাওয়ালের

Paresh Rawal: বিচারপতি রাজাশেখর মান্থার মন্তব্য, পরেশ রাওয়াল গুজরাটি ভাষায় মন্তব্য করেছিলেন। পরে ট্যুইট করে ক্ষমাও চান।

কলকাতা: বাঙালির মাছ খাওয়া নিয়ে মন্তব্য-মামলায় কলকাতা হাইকোর্টে (High Court) স্বস্তি পেলেন অভিনেতা ও বিজেপি নেতা পরেশ রাওয়াল (Paresh Rawal)। তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করল আদালত। গত ৩১ জানুয়ারি হাজিরার নোটিসকে চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টে গিয়েছিলেন বলি অভিনেতা। আজ পরেশের বিরুদ্ধে ওঠা মামলা খারিজ করল আদালত।

বিচারপতি রাজাশেখর মান্থার মন্তব্য, পরেশ রাওয়াল গুজরাটি ভাষায় মন্তব্য করেছিলেন। পরে ট্যুইট করে ক্ষমাও চান। তুলনায় তালতলা থানায় অভিযোগকারীর কাছে বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়ে প্রশ্ন থাকতে পারে।

গত শুনানিতে থানায় অভিযোগকারী সিপিএম নেতা মহম্মদ সেলিমের আইনজীবীকে গোটা ঘটনাক্রম খতিয়ে দেখে এই অভিযোগ জিইয়ে রাখার দরকার আছে কি না, জানতে চান বিচারপতি মান্থা। এদিন আইনজীবীরা জানান, এই ব্যাপারে আদালত যা ভাল বুঝবে সেটা করা হোক। এরপরেই আদালত ওই এফআইআর খারিজ করে অভিনেতা ও বিজেপি নেতা পরেশ রাওয়ালের বিরুদ্ধে যাবতীয় তদন্ত বন্ধ করার নির্দেশ দেয়।

ডিসেম্বরে গুজরাত ভোটের প্রচারে একটি মন্তব্য করেছিলেন পরেশ রাওয়াল। তিনি বলেছিলেন, 'রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কমলে কী করবেন? বাঙালিদের জন্য মাছ রান্না করবেন?' 

বিতর্কিত এই মন্তব্যের জেরে সমালোচনার ঝড় ওঠে। প্রতিবাদের জেরে ক্ষমা চাইতে বাধ্য হন পরেশ রাওয়াল। কিন্তু এখানেই শেষ নয়, অভিনেতার এই মন্তব্যের বিরুদ্ধে তাঁর নামে দায়ের করা হয়েছিল এফআইআর। এবার সেই মামলার ভিত্তিতেই হাজিরার নোটিস দেওয়া হয়েছে অভিনেতাকে। সিআরপিসির ৪১এ ধারায় এফআইআর রুজু করা হয়েছিল অভিনেতার বিরুদ্ধে।  

আরও পড়ুন: Sidharth Kiara Wedding: চর্চায় সিড-কিয়ারার বিয়ে, এই আবহেই ভাইরাল জুটির নাচের ভিডিও

তবে এই প্রথম নয়, এর আগেও অভিনেতাকে হাজিরার নোটিস পাঠিয়েছিল কলকাতা পুলিশ। কিন্তু সেইসময়ে ই-মেল মারফত অভিনেতা জানান, শ্যুটিংয়ে ব্যস্ত থাকার কারণে এখনই হাজির হতে পারবেন না তিনি। এরপর এই মামলা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেতা।                                                                                                                                                         

বিতর্কিত মন্তব্য করার পরে ট্যুইটারে পরেশ রাওয়াল লিখেছিলেন, 'অবশ্যই মাছ নিয়ে আলাদা করে বলা ঠিক হয়নি। গুজরাতের মানুষও মাছ খান। বাঙালি বলতে আমি কী বুঝিয়েছি, সেটা স্পষ্ট করি এ বার। আমি শুধু বেআইনি ভাবে থাকা বাংলাদেশি এবং রোহিঙ্গাদের কথাই বলতে চেয়েছি। কারও অনুভূতিতে আঘাত দেওয়া আমার উদ্দেশ্য ছিল না। ক্ষমা চেয়ে নিচ্ছি।'

                               

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget