এক্সপ্লোর

Paschim Bardhaman: বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ব্যবসায়ী, সঙ্গে ছিল ১১ লক্ষ নগদ

Panagarh: কাঁকসার পর এবার পানাগড়! ফের রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন এক ব্যবসায়ী।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: ১১ লক্ষ টাকা নিয়ে বর্ধমান রওনা দিয়েছিলেন পশ্চিম বর্ধমানের পানাগড়ের এক ব্যবসায়ী। আচমকা ফোন সুইচড অফ। কোথায় গেলেন ব্যবসায়ী? অপহরণের অভিযোগ দায়ের করেছে পরিবার। পুলিশ সূত্রে দাবি, ব্যবসায়ীর মোবাইলের টাওয়ার লোকেশন মিলেছে ঝাড়খণ্ডে। ইতিমধ্যে সেখানে পৌঁছেছে কাঁকসা থানার পুলিশ। 

কাঁকসার পর এবার পানাগড়! ফের রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন এক ব্যবসায়ী। পুলিশ সূত্রে দাবি, ব্যবসায়ীর মোবাইল ফোনের টাওয়ার লোকেশন মিলেছে ঝাড়খণ্ডে। ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ দায়ের করেছে পরিবার। 

কী অভিযোগ:
পরিবার সূত্রে খবর, বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ বাসে করে পানাগড় বাজার থেকে বর্ধমান যাচ্ছিলেন চাল ব্যবসায়ী শ্রাবণ গুপ্তা। পরিবারের দাবি, ব্যবসায়ীর ব্যাগে ছিল প্রায় ১১ লক্ষ টাকা। বাড়ি থেকে বেরনোর কিছুক্ষণ পর থেকে তাঁকে আর ফোনে পাওয়া যায়নি। কাঁকসা থানায় অপহরণের অভিযোগ দায়ের করেছে পরিবার। পুলিশ সূত্রে দাবি, বুধবার বিকেল ৫.৪০ নাগাদ নিখোঁজ ব্যবসায়ীর মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ছিল বর্ধমানের নবাবহাটে। তারপরই সুইচড অফ হয়ে যায় ফোন। বৃহস্পতিবার ভোরে মোবাইলের লোকেশন মেলে ঝাড়খণ্ডে। নিখোঁজ ব্যবসায়ীর খোঁজে ঝাড়খণ্ডে পৌঁছেছে কাঁকসা থানার পুলিশ।

এর আগে গত ১৬ মার্চ, কাঁকসায় জাতীয় সড়কের ওপর এক ব্যবসায়ীকে বাস থেকে নামিয়ে অপহরণ করার অভিযোগ ওঠে । পানাগড় থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে জামুড়িয়ার কাছে গাড়িটিকে ধরে ফেলে পুলিশ। উদ্ধার করা হয় ব্যবসায়ীকে। পুলিশ সূত্রে খবর, কাটোয়া থেকে পানাগড় আসছিলেন ওই ব্যবসায়ী। অভিযোগ, পানাগড় বাস স্ট্যান্ডে নামা মাত্র তাঁকে জোর করে গাড়িতে তোলে চার দুষ্কৃতী। মারধরের পর পকেটে থাকা ৪০ হাজার টাকাও কেড়ে নেওয়া হয় বলে ব্যবসায়ীর অভিযোগ। খবর পেয়ে ১৯ নম্বর জাতীয় সড়কে নাকা তল্লাশি শুরু করে পুলিশ। প্রায় ৫০ কিলোমিটার দূরে জামুড়িয়া থেকে গাড়ি আটকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। ব্যবসায়ীর দাবি, এর আগে ব্যবসা সংক্রান্ত বিষয়ে অপহরণকারীদের সঙ্গে তাঁর কথা হয়। ৪ অপহরণকারীকে আটক করেছে কাঁকসা থানার পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, আর্থিক লেনদেনের কারণেই এই অপহরণ।  সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই পানাগড়ের আরও এক ব্যবসায়ী নিখোঁজ হয়ে গেলেন। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন: 'টাকা না দিলে চাকরি পেলেও, তা হারাতে হত' মারাত্মক অভিযোগ অয়ন শীলের বিরুদ্ধে

সেরা শিরোনাম

Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget