এক্সপ্লোর

Paschim Bardhaman: বিচারাধীন বন্দিদের প্রিজন ভ্যানে ধাক্কা পিকআপ ভ্যানের, গুরুতর আহত ৪

East Burdwan: প্রত্যেককেই আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে প্রথমে নিয়ে আসা হয়। যদিও মহিলা বিচারাধীন বন্দি ও পুলিশ কর্মীকে সিটি সেন্টারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: ভিভিআইপি গাড়ির কনভয়কে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিচারাধীন বন্দিদের প্রিজন ভ্যানে (Prison Van) ধাক্কা মারল একটি পিক আপ ভ্যান। আর এই ঘটনায় গুরুতর জখম হয়েছে প্রিজন ভ্যানে থাকা এক পুলিশ কর্মী ও এক মহিলা বিচারাধীন বন্দি। দুর্ঘটনায় (Accident) আহত হয়েছেন আরও এক পুলিশ কর্মী। জানা গিয়েছে পিক আপ ভ্যানের (Pick Up Van) খালাসিও এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন। তাঁদের প্রত্যেককেই আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে প্রথমে নিয়ে আসা হয়। যদিও মহিলা বিচারাধীন বন্দি ও পুলিশ কর্মীকে সিটি সেন্টারের (City Centre) এক বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়।

প্রিজন ভ্যানে ধাক্কা পিক আপ ভ্যানের-

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে দুর্গাপুরের (Durgapur) অন্ডাল থানার অন্তর্গত অন্ডাল গ্রাম সংলগ্ন দুই নম্বর জাতীয় সড়কের ওপর একটি ভিভিআইপি গাড়ির কনভয়কে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি পিক আপ ভ্যান। সেই সময়ই আসানসোলের দিক থেকে আসছিল মহিলা বিচারাধীন বন্দিদের একটি প্রিজন ভ্যান। জানা গিয়েছে নিয়ন্ত্রণ হারিয়ে পিক আপ ভ্যানটি সোজা ধাক্কা মারে প্রিজন ভ্যানের পিছন দিক থেকে। এই ঘটনায় প্রিজন ভ্যানে থাকা এক পুলিশ কর্মী ও এক মহিলা বিচারাধীন বন্দি, এক পুলিশ কর্মী এবং পিক আপ ভ্যানের খালাসি গুরুতর জখম হয়েছেন। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অন্ডালের কাছে দুই নম্বর জাতীয় সড়কের উপর তৈরি হয় যানজট।

আরও পড়ুন - Paschim Bardhaman: ফের সমস্যা, এবার চেন্নাই ফিরল অন্ডালগামী বিমান

জানা গিয়েছে, আসানসোল সংশোধনাগার থেকে মহিলা বিচারাধীন বন্দিকে নিয়ে দুর্গাপুর মহকুমা আদালতে আসছিলো ওই প্রিজন ভ্যানটি। মর্নিং কোর্ট হওয়াতে সকালে অন্ডাল জাতীয় সড়কের উপর দিয়ে গাড়িটি বিচারাধীন বন্দিদের নিয়ে দুর্গাপুর মহকুমা আদালতে আসছিল । সেি সময়ই দুর্ঘটনার কবলে পড়ে। 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget