এক্সপ্লোর

Paschim Medinipur News: দাসপুরে চলন্ত স্কুল গাড়িতে আগুন, কী হল ছাত্র-ছাত্রীদের ?

School Vehicle Caught Fire: সেই সময় দাসপুরের ঝুমঝুমি গ্রামীণ রাস্তায় মেলা ছিল খড়কুটো। খড়কুটোর উপর দিয়ে গাড়ি যাওয়ার সময় তাতে আগুন লেগে যায়

সোমনাথ দাস, দাসপুর (পশ্চিম মেদিনীপুর) : চলন্ত গাড়িতে আগুন লাগার নজির এর আগেও রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক জায়গায় দেখা গেছে। কিন্তু, এবার একেবারে স্কুলের ছাত্র-ছাত্রীবাহী গাড়িতে লাগল আগুন। ঘটনার জেরে শোরগোল পড়ে যায় পশ্চিম মেদিনীপুরের দাসপুরে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ স্কুল শেষে বাড়ি ফিরছিল দাসপুরের একটি বেসরকারি স্কুলের ছাত্র-ছাত্রীরা। ঠিক সেই সময় দাসপুরের ঝুমঝুমি গ্রামীণ রাস্তায় মেলা ছিল খড়কুটো। খড়কুটোর উপর দিয়ে গাড়ি যাওয়ার সময় তাতে আগুন লেগে যায়। এরপর গাড়ির চালক প্রথমে গাড়িটিকে একটি নিরাপদ স্থানে নিয়ে যান। সঙ্গে সঙ্গে নামানো হয় গাড়ির ভেতরে থাকা স্কুলের ছাত্র-ছাত্রীদের। গাড়িটি একেবারে দাউ দাউ করে জ্বলতে থাকে।স্কুলের ছাত্র-ছাত্রীদের কিছু না হলেও, গাড়িটি পুরোপুরি পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

এর আগে গত বছর মার্চ মাসে চলন্ত গাড়িতে আগুন লাগতে দেখা গিয়েছিল। ভর দুপুরে দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত গাড়িতে আগুন লাগে। হাওড়া থেকে কলকাতায় আসার সময় পণ্যবাহী গাড়িতে আগুন লাগে। কোনওরকমে গাড়ি রেখে চালক বেরিয়ে আসেন। দমকলের ২টি ইঞ্জিনের আধ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। অগ্নিকাণ্ডের জেরে দ্বিতীয় হুগলি সেতুতে বেশ কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হয়।

গত বছর জানুয়ারি মাসে একই ধরনের ঘটনা দেখা যায়। তবে, এবার ঘটনাস্থল অন্যত্র। চলন্ত গাড়িতে (Car) আগুন (Fire) লেগে আতঙ্ক ছড়ায় কাঁকুড়গাছি (Kankurgachi) এলাকায়। মানিকতলা থেকে বাইপাসের দিকে যাচ্ছিল গাড়িটি। কাঁকুড়গাছি এলাকার কাছে গাড়িতে আগুন লাগে। দমকলের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

তার আগের বছর অর্থাৎ ২০২২ সালে কার্জন পার্কের সামনে গাড়িতে ভয়াবহ আগুন লেগে যায়। শট সার্কিট থেকে গাড়িতে আগুন লাগে বলে অনুমান করা হয়। আগুন লেগে যাওয়ায় গাড়ি থেকে বেরনোর সময় আহত হন চালক। রাস্তার মাঝে জ্বলন্ত গাড়ি দেখে আতঙ্কিত হয়ে পড়েন পথচারীরা।

২০২২ সালেরই ফেব্রুয়ারি মাসে আরও একটি ঘটনা দেখা যায়। চলন্ত গাড়িতে আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় একটি চার চাকা গাড়ি। হুগলির বলাগড় থানার সোমড়াবাজার বাসস্ট্যান্ডে অসম লিঙ্ক রোডের উপর ঘটনাটি ঘটে। বেলা ১২ টা নাগাদ উত্তর ২৪ পরগনার হালিশহর থেকে পূর্ব বর্ধমানের কালনা যাচ্ছিল গাড়িটি। গাড়িতে ৫ জন যাত্রী ছিল। কালো ধোঁয়া দেখে গাড়িটি দাঁড় করিয়ে দেয় চালাক। তখনই আগুন ধরে যায় মারুতি ওয়াগন আর গাড়িটিতে। যাত্রীদের মধ্যে একজন আহত হন,বাকিরা সুরক্ষিত ছিলেন। ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায় বলাগড় থানার পুলিশ। স্থানীয়রা বালি ও জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে বাঁশবেড়িয়া থেকে একটি দমকল গিয়ে আগুন নেভায়।

সেরা শিরোনাম

West Bengal: রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা
রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
District News: অবৈধ সম্পর্ক জড়িয়েছেন স্ত্রী, সন্দেহের বশে কুপিয়ে খুন করল স্বামী! বিষ খেল নিজেও
অবৈধ সম্পর্ক জড়িয়েছেন স্ত্রী, সন্দেহের বশে কুপিয়ে খুন করল স্বামী! বিষ খেল নিজেও
Weather Alert: উত্তর থেকে দক্ষিণ - ভারী বর্ষণের সতর্কতা, আগামী সপ্তাহে বানভাসি হবে কোন কোন জেলা, জানাল আলিপুর
উত্তর থেকে দক্ষিণ - ভারী বর্ষণের সতর্কতা, আগামী সপ্তাহে বানভাসি হবে কোন কোন জেলা, জানাল আলিপুর

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget