এক্সপ্লোর

Paschim Medinipur: পিকনিকে মদ খেয়ে পুলিশকে বেদম মার, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩

Crime News: প্রকাশ্যে মদ্যপান করে মহিলাদের কটূক্তি করা ও হেনস্থা করার অভিযোগ উঠেছিল।

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: পিকনিকে মদ খাওয়ার প্রতিবাদ করায় পুলিশের উপর হামলা, পুলিশকে মারধরের ঘটনায় গ্রেফতার করা হল ৩ জনকে। 

রবিবার ১০-১৫ জন মত্ত যুবকের বিরুদ্ধে পিকনিক স্পটে প্রকাশ্যে মদ্যপান করে মহিলাদের কটূক্তি করা ও হেনস্থা করার অভিযোগ ওঠে। বাধা দিলে তারা পুলিশের ওপর বাঁশ-লাঠি নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। এএসআই (ASI), কনস্টেবল-সহ ৭ জন পুলিশ কর্মী আহত হন। পায়ে গুরুতর আঘাত পান এএসআই। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কী ঘটেছিল?
পিকনিকে এসে মদ্যপান চলছিল। তার সঙ্গেই সেখানে অন্য পিকনিক পার্টির সঙ্গে আসা মহিলাদের কটূক্তি করার অভিযোগ ছিল। সেই অভিযোগ পেয়েই ঘটনাস্থলে এসে অভিযুক্তদের বাধা দেয় পুলিশ। তারপরেই পুলিশের উপর চড়াও হয় অভিযুক্তরা। আক্রান্ত হন পুলিশকর্মীরা। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হন। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও কয়েকজন জখম হন। ওই ঘটনার পর থেকেই বেপাত্তা ছিল অভিযুক্তরা। পরে তাদের মধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই ফাঁড়ির বড়মা কালী মন্দির লাগোয়া এলাকা। শিলাবতী নদীর পাড়েই ওই এলাকায় শীতকালে নানা জায়গা থেকে পিকনিক করতে আসেন অনেকে। সেখানেই এই ঝামেলা হয়। প্রথমে পিকনিক করতে আসা অন্য দলের সদস্যের সঙ্গে ওই মদ্যপ যুবকের বচসা-মারামারি হয়। তারপরে পুলিশ এলে,  পুলিশের উপরেই চড়াও হয় ওই অভিযুক্তরা। পুলিশ জানিয়েছে, ঘাটালের মনসুকা এলাকা থেকে ওই যুবকেরা এসেছিল। তারাই মদ্যপ অবস্থায় ঝামেলায় জড়িয়েছে। বারবার মহিলাদের বিরক্ত করছিল বলে অভিযোগ, কটূক্তিও করছিল বলে অভিযোগ। সেই সময় বাধা দেয় বাকিরা। তখন তাদের সঙ্গে বচসা শুরু হয়। কয়েকজনের সঙ্গে মারামারিও হয়। ওই ঝামেলার খবর পেয়েই এসেছিল পুলিশ। মার খেয়ে আরও পুলিশ এসে হাজির হয়ে পরিস্থিতি সামাল দেয়।

মর্মান্তিক ঘটনা:
এই পশ্চিম মেদিনীপুরেই পিকনিক করতে গিয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে। বড়দিনে কেলেঘাই নদীর পাড়ে পিকনিক করতে গিয়ে তলিয়ে যান এক যুবক। রবিবার বিকেলে এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার ৪ নম্বর দশগ্রাম অঞ্চলের দেহাটি কেলেঘাই ব্রিজ সংলগ্ন এলাকায়। মৃত যুবকের নাম শুভেন্দু দে। বয়স ২২ বছর।  

আরও পড়ুন: শূন্য পেয়েও চাকরি! শিক্ষকের পর শিক্ষাকর্মী নিয়োগেও দুর্নীতি কবুল কমিশনের     

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sajal Ghosh Durga Puja: সজল ঘোষের পুজোয় এবার আরও বড় চমক? কী থিম হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে?
সজল ঘোষের পুজোয় এবার আরও বড় চমক? কী থিম হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে?
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Aroop Biswas:
"কাউকে বাঁচাবার জন্যই" কি ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করেননি মমতা ? বিশেষ সাক্ষাৎকারে বিস্ফোরক অরূপ
Suvendu Adhikari on 21 July: '২১ জুলাইয়ে নিহতদের পরিবারকে এবার টাকা দেবে রাজ্য সরকার',কত টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর?
'২১ জুলাইয়ে নিহতদের পরিবারকে এবার টাকা দেবে রাজ্য সরকার',কত টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর?

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget