এক্সপ্লোর

Petrol-Diesel: আরও মহার্ঘ জ্বালানি, রাজ্যে ফের দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের

Petrol Diesel Price Hike: বিশ্ববাজারে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। তার প্রভাব পড়বেই  পেট্রোল ডিজেলের দামে। ভারতে সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রোলের দাম।

কলকাতা: রবিবার থেকে ফের বাড়ছে পেট্রোল (Petrol)-ডিজেলের (Diesel) দাম। কলকাতায় (Kolkata) পেট্রোলের দাম লিটারে ৮৪ পয়সা বাড়ছে।  কলকাতায় ডিজেলের দাম লিটারে বাড়ছে ৮০ পয়সা। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হচ্ছে ১১৩ টাকা ৩ পয়সা। কলকাতায় ডিজেলের দাম বেড়ে হচ্ছে ৯৭ টাকা ৮২ পয়সা। 

বিশ্ববাজারে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। তার প্রভাব পড়বেই  পেট্রোল ডিজেলের দামে। ভারতে সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রোলের দাম (Petrol price) । ডিজেলের (Diesel ) দাম একশোর চৌকাঠে। এইভাবে চললে, খুব শিগগিরি পেট্রোলের দাম ১৫০ ছুঁয়ে ফেলবে। তবে এই জ্বালানির দামবৃদ্ধি খুব সহজে থামবে না বলেই মনে করছে অর্থনীতিবিদদের একাংশ।

আরও পড়ুন, ‘রাজ্য সরকার ভ্যাট কমালেই জ্বালানির দাম কমবে’, মমতা প্রশাসনকে নিশানা শমীকের

এদিন সকালেও ভারতে ৮৪ পয়সা বেড়ে পেট্রোলের দাম হল ১১২ টাকা ১৯ পয়সা। এরপর রাতেও বাড়ল জ্বালানির দাম। এই পরিস্থিতিতে নানা রাজনৈতিক মহল থেকে উঠছে সমালোচনা ঝড়। কেন্দ্রীয় সরকারের দিকেই সকলের অভিযোগের তির। উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে ভোট পর্বের আগে, নভেম্বর থেকে দেশে পেট্রোল-ডিজেলের দাম বাড়া কমা বন্ধ হয়ে যায়। আবার ভোটের ফল বেরনোর পরই, পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের লাগাতার বাড়তে শুরু করেছে। 

বিজেপির তরফে অবশ্য দাবি করা হচ্ছে, তেলের দামবৃদ্ধির সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই। এই দাম নির্ভর করে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওপর। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে, তাই পেট্রোল ডিজেলের দাম বাড়ছে। 

জ্বালানির দাম বাড়া মানেই পরিবহনের খরচ বাড়া। তার উপর অনেকটাই নির্ভর করে আছে বাজারে আনা পণ্যের খরচ। মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে হুড়হুড়িয়ে। দাম বাড়ছে চাল, ডাল, মাছ, সবজি, সবকিছুরই । বেশ চড়া দাম প্রত্যেক বাজারেই। ক্রেতাদের আশঙ্কা, লাগাতার পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব ইতিমধ্যেই বাজারে পড়তে শুরু করেছে। অদূর ভবিষ্যতে দাম আরও বাড়তে পারে বলেই ধারণা অর্থনীতিবিদ থেকে সাধারণ মানুষের।  

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget