এক্সপ্লোর

Sudip Banerjee : ‘বেইমান’, ‘চোর’, সুদীপ ! পাড়া ছেয়ে গেল পোস্টারে, একসঙ্গে ছাপিয়েছেন কুণাল-তাপস? উত্তর কলকাতায় চাঞ্চল্য

পোস্টারে সাংসদকে উদ্দেশ্য করে ‘বেইমান’ এবং ‘চোর’ বলে আক্রমণ করা হয়েছে। কিন্তু কে এমন পোস্টার ছাপাল ? কুণাল বললেন ...

কলকাতা : এবার  তৃণমূলত্যাগী NCPI সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামে পড়ল পোস্টার। এক্কেবার উত্তর কলকাতায় তাঁর বাড়ির কাছেই ! একাধিক পোস্টারে ছেয়ে গিয়েছে এলাকা। পোস্টারে সাংসদকে উদ্দেশ্য করে ‘বেইমান’ এবং ‘চোর’ বলে আক্রমণ করা হয়েছে। কিন্তু কে এমন পোস্টার ছাপাল ? নিচে লেখা দুটি নাম ঘিরে আরও চাঞ্চল্য তৈরি হয়েছে।   মঙ্গলবার সকালে কলকাতার তালতলা এলাকার এস এন ব্যানার্জি রোডে এই পোস্টারগুলি চোখে পড়ে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছাকাছি এলাকায় এমন পোস্টার পড়ায়, চর্চা তুঙ্গে। 

পোস্টারের নীচে লেখা রয়েছে— ‘প্রচারে তাপস রায় ও কুণাল ঘোষ’। যার পর থেকেই   শুরু হয়েছে নতুন জল্পনা। কুণাল ও তাপস, একদা সতীর্থ হলেও, এখন আলাদা দলে। একজন মমতা-পন্থী তৃণমূল বিধায়ক। অপরজন বিজেপির বিধায়ক ও রাজ্যের মন্ত্রী।  

কুণাল ঘোষের প্রতিক্রিয়া  

এই পোস্টার প্রসঙ্গে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ সরাসরি বলেছেন “এই কুণাল ঘোষ আমি নই, তবে পোস্টারের বক্তব্য সত্যি।”  অর্থাৎ পোস্টার লাগানোর সঙ্গে নিজের কোনও যোগ নেই বলে দাবি করলেও, পোস্টারে যে অভিযোগ করা হয়েছে সে-বিষয়ে তিনিও সহমত বলেই জানিয়েছেন কুণাল। 

সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বাড়ছে জল্পনা       

সম্প্রতি তৃণমূলের একাধিক নেতা ও সাংসদের রাজনৈতিক অবস্থান নিয়ে নানা আলোচনা চলছে। এর মধ্যেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই পোস্টার ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে।
তাঁর বিরুদ্ধে পোস্টারের পিছনে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা।

নজরে কলকাতার রাজনৈতিক সমীকরণ

সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে কুণাল ঘোষের ঠাণ্ডা লড়াই রাজ্য রাজনীতির ওপেন - সিক্রেট। প্রয়োজনে দলীয় সৌজন্য বজায় রাখলেও বিভিন্ন সময়েই তৃণমূলের অন্দরে সুদীপ বনাম কুণালের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। কোনও কোনও সময় একে অপরকে কড়া ভাষায় আক্রমণও করেছেন। ঠাণ্ডা লড়াই কখনও কখনও  বেশি তপ্ত হয়ে উঠেছে। ২০২৪ এ দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করায় কুণাল ঘোষকে শোকজ করা হয় বলেও শোনা গিয়েছিল। আর উত্তর কলকাতার রাজনীতিতে তাপস  রায়  ও সুদীপের বন্দ্যোপাধ্যায়ের আদায়-কাঁচকলা সম্পর্কের কথাও কারও অজানা নয়। এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপরই ক্ষোভ উগরে দিয়ে তৃণমূল ছেড়েছিলেন অধুনা বিজেপি নেতা মন্ত্রী তাপস রায়। সুদীপকে একাধিকবার একই সুরে আক্রমণ শানিয়েছিলেন তাপস রায় ও কুণাল ঘোষ। কিন্তু এখন তাঁরা দুই জয় দুই দলে। সেখানে একই সঙ্গে সুদীপ-বিরোধী পোস্টার প্রকাশের বিষয়টি সম্ভব নয়, বলছেন কুণাল ঘোষ। 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
Advertisement

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget