এক্সপ্লোর

স্বাস্থ্যসাথী স্কিমে রাজ্যের কাছে 'বকেয়া' ৬৪ কোটি, আদালতের দ্বারস্থ বেসরকারি হাসপাতাল

কলকাতা হাইকোর্টে মামলা উলুবেড়িয়ার সঞ্জীবন হাসপাতাল

হাওড়া: রাজ্য সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হল বেসরকারি হাসপাতাল। ঘটনায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে উলুবেড়িয়ার সঞ্জীবন হাসপাতাল। ‘স্বাস্থ্যসাথী স্কিমে ৬৪ কোটি টাকা বকেয়া রেখেছে রাজ্য। স্বাস্থ্যসাথী প্রকল্পে করোনা আক্রান্তদের চিকিৎসা চলেছে হাসপাতালে, প্রায় ৬ হাজার করোনা আক্রান্তর চিকিৎসা হয়েছে হাসপাতালে, সিংহভাগ রোগীর ক্ষেত্রেই টাকা মেলেনি বলে অভিযোগ। এই মামলায় রাজ্য সরকারকে ৭ দিনের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। সূত্রের খবর, ২১ দিন হয়ে গেলেও জমা পড়েনি হলফনামা। 

উল্লেখ্য, কিছুদিন আগেই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। কেঁচো খুড়তে একেবারে কেউটে। অসুস্থ সাজিয়ে স্বাস্থ্যসাথী কার্ডে রোগী ভর্তিতে অভিযুক্ত একটি নার্সিংহোমের ছিল না লাইসেন্স। বাঁকুড়ার ওই নার্সিংহোম বন্ধ করে দেয় প্রশাসন। অপর দুই নার্সিংহোম স্বাস্থ্যসাথী কার্ডে রোগী ভর্তি নিতে পারবে না।

সুস্থকে অসুস্থ সাজিয়ে নার্সিংহোমে রেখে স্বাস্থ্যসাথীর কার্ড থেকে তুলে নেওয়া হত হাজার হাজার টাকা। বাঁকুড়ার ওন্দা ও সোনামুখীর তিন নার্সিংহোমের বিরুদ্ধে উঠেছিল এমনই গুরুতর অভিযোগ। তদন্তে নেমে চক্ষু চড়কগাছ অবস্থা প্রশাসনের। গত তিন সপ্তাহ ধরে লাইসেন্স ছাড়াই চলছিল ওন্দার মা আনন্দময়ী নার্সিংহোম।

বিষয়টি প্রকাশ্যে আসতেই সেই নার্সিংহোম বন্ধ করে দেয় প্রশাসন। সোনামুখীর যে দুই নার্সিংহোমের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছিল, তাদের জানিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ভর্তি নিতে পারবে না তারা। বাঁকুড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল সোরেন বলেন, অভিযোগ পাওয়ার পরই তদন্ত কমিটি গঠন করি। রিপোর্টও হাতে চলে এসেছে, নার্সিংহোমের এখন নবীকরণ করেনি লাইসেন্স, আইনত ব্যবস্থা নেব। প্রশাসনিক পদক্ষেপের পর অদ্ভুত সাফাই অভিযুক্ত নার্সিংহোমগুলির। মা আনন্দময়ী নার্সিংহোমের কর্মী সঞ্জু আদকের দাবি, ১৫-২০ দিন রোগী ভর্তি নেওয়া বন্ধ।  

আরও পড়ুন: Arms Factory Recovered: বাড়িতে সুড়ঙ্গ কেটে অস্ত্র কারখানা! আসানসোলে চাঞ্চল্য

আরও পড়ুন: Adhir on TMC : "কংগ্রেসের লোক ভাঙিয়ে কী হবে?'' তোপ অধীরের ; "উত্তরপ্রদেশে বিকল্প মমতাই", বলছেন ললিতেশপতি

আরও পড়ুন: RG Kar: আরজি করের ছাত্রদের অনশন প্রত্যাহারে অনুরোধ, ইন্টার্নদের কাজে যোগ দিতে নির্দেশ হাইকোর্টের

 

সেরা শিরোনাম

Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Mamata Banerjee: তৃণমূলে ভাঙন, এবার সোশাল মিডিয়ায় লাইভে মমতা, 'ব্যক্তি চলে গেলেও প্রতিষ্ঠান শেষ হয় না'...
তৃণমূলে ভাঙন, এবার সোশাল মিডিয়ায় লাইভে মমতা, 'ব্যক্তি চলে গেলেও প্রতিষ্ঠান শেষ হয় না'...
News Live Updates: 'আমি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের চরম বিরোধী, কিন্তু তাঁর থেকে সুবিধা নিয়ে আজ যাঁরা...' বললেন নৌশাদ সিদ্দিকি
'আমি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের চরম বিরোধী, কিন্তু তাঁর থেকে সুবিধা নিয়ে আজ যাঁরা...' বললেন নৌশাদ সিদ্দিকি
Mamata Banerjee : 'আপনার জন্য আমি...', শুভেন্দুকে নিয়ে ফেসবুক লাইভে যা বললেন মমতা...
'আপনার জন্য আমি...', শুভেন্দুকে নিয়ে ফেসবুক লাইভে যা বললেন মমতা...

ভিডিও

Kunal Ghosh: 'ওঁনার মন্ত্রিত্বের তালিকাটা দীর্ঘ ছিল, তখন অভিমান হয়নি', চন্দ্রিমাকে খোঁচা কুণাল ঘোষের
Samik Bhattacharya News: 'তৃণমূল হয়ে গিয়েছিল লুটেরাদের দল, নীতি ছিল দুর্নীতি', কটাক্ষ শমীক ভট্টাচার্যর
Mamata Banerjee News: 'বেইমানি করে অনেকে দল ছাড়ছেন', কাকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Chandrima Bhattacharya:
Chandrima Bhattacharya: পদত্যাগপত্রে Mamata Banerjee-কে 'প্রাক্তন মুখ্যমন্ত্রী' বলে সম্বোধন | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget